Bangladesh national child parliament BNCP Jhalokati

Bangladesh national child parliament BNCP Jhalokati Welcome to the official page of
BNCP JHALOKATHI PRODESH
(1)

বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট
(বিএনসিপি)
দায়িত্ব নেতৃত্ব উন্নতি

বিএনসিপি এর পরিচয়-
আমাদের দেশ বাংলাদেশ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশের কর্ণধার নতুন প্রজন্ম। তাই নতুন প্রজন্মকে হতে হবে নেতৃত্বের গুণাবলি সমৃদ্ধ। শিক্ষা, মূল্যবোধ, সময়ানুবর্তিতা, অধ্যাবসায়, সত্যবাদিতা, ধৈর্য, নিষ্ঠাবান, ন্যায়পরায়ন, পরোপকারী, আত্মনির্ভরশীলতা, শ

ালীনতা, বিনম্রতা,ইত্যাদি গুণাবলি সমৃদ্ধ ব্যক্তিই দেশের নেতৃত্ব প্রদানের জন্য যোগ্য। আর একজন যোগ্য ব্যক্তিই পারে সমাজ ও দেশকে নতুন রূপ দিতে। তাই নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে সু-শিক্ষায় শিক্ষিত ও নেতৃত্ব গুণাবলি সমৃদ্ধ জাতি হিসেবে।

এই চিন্তা চেতনায় প্রতিষ্ঠিত এই বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট বিএনসিপি। যা পরিচালনা ও নিয়ন্ত্রণসহ যাবতীয় কার্যক্রম সমাজের কিছু নিষ্ঠাবান ব্যক্তি বর্গের পরামর্শে পরিচালন করে যাচ্ছে এক ঝাঁক কিশোর কিশোরীরা। গণতান্ত্রিক শিক্ষায় উজ্জীবিত হয়ে গঠন করেছে শিশু সরকার। তাদের মাঝেই রয়েছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্পিকার, মন্ত্রী,প্রতিমন্ত্রী,এমপি,চিপ-হুইফ, সংসদ সদস্য নির্বাচন কমিশনার ইত্যাদি। বিএনসিপি প্রতিটি জেলাকে প্রদেশ, প্রতিটি উপজেলাকে উপপ্রদেশ, ও ইউনিয়নকে আঞ্চলিক প্রদেশ হিসেবে এই তিনটি ধাপে গণতান্ত্রিক উপায়ে শিশু সরকার গঠন করে শিশু কিশোরদের মাঝে নেতৃত্বের গুণাবলি প্রকাশ করানোর কাজে পরিচালন করছে। বিএনসিপি একটি সংস্থা নয়। এটি রাষ্ট্র ও সমাজের শুভ কল্যান ও শ্রেয়োবোধ উন্নয়নমূলক প্রতিষ্ঠান। নতুন প্রজন্ম নতুন পৃথিবী চায় তারা এদেশের ভবিষ্যৎ নির্মাতা। তাদের রুচি,মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বলতর হবে। নিজেকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতো পারাটাই প্রত্যেকর বড় কর্তব্য। তাহলে তাদের মেধা,শিক্ষা, শ্রম, রুচি দিয়ে দেশ,মানুষ ও বিশ্বমানবতার কল্যানে নিজেদের নিয়োজিত করতে পারবে। সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি,খেলাধুলা ও আদর্শ নাগরিক হিসেবে। বিএনসিপি নতুন প্রজন্মের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চয় করতে চায়। এটি মানবিক মূল্যবোধ উজ্জীবিত হয়ে মানুষের সম্মিলিত হওয়া। নিজেকে গড়ে তোলার এবং মানবতার কল্যানে কাজ করার একটি মঞ্চ। "আমরা জয় করবো নিজেকে" জয় করবো এই দেশকে এই দেশের মানুষকে এই আমার অঙ্গিকার" এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত বিএনসিপি। সারা দেশেই রয়েছে এর বিস্তৃতি। এটি একটি শিশু অধিকার রক্ষা ও শিশু কিশোরদের নেতৃত্ব বিকাশ ও মানসিক উন্নয়নের লক্ষ্যে সু-নাগরিক হিসেবে গড়ে উঠার মাধ্যম।
https://www.bncpchildgovt.com/u

http://www.facebook.com/000BNCP
http://www.kishorgoenda.com/

(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শিশু সরকার)

Address

Jhalakathi Sader Upazila
Barishal
8400

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh national child parliament BNCP Jhalokati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh national child parliament BNCP Jhalokati:

Shortcuts

Share