BD Clean - Barishal University

BD Clean - Barishal University We create mass awareness on clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

09/05/2026

তুমি আদর্শ, তুমি সাহস তুমি মমতাময়ী মা,
অসীম শ্রদ্ধায় সর্বদাই তুমি তোমাকে অনেক ভালবাসি
মা..

পৃথিবীর প্রতিটি মা-ই ত্যাগের এক একটি জীবন্ত মহাকাব্য। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তারা হাসিমুখে বিসর্জন দেন নিজেদের সুখ-আহ্লাদ। যে মা আমাদের শৈশব থেকেই শিখিয়েছেন ঘর ও মন পরিচ্ছন্ন রাখতে, সেই মায়ের আদর্শেই আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশের। মায়ের মমতা যেমন আমাদের জীবনকে আগলে রাখে, আমাদের দায়িত্বশীলতাও যেন সেভাবে আমাদের মাতৃভূমিকে সুন্দর রাখে।

পৃথিবীর সকল মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর চরণে শ্রদ্ধা। মা দিবসের অনেক শুভেচ্ছা।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

09/05/2026

No Obstacles On The Path Of Cleanliness,
Youth Leads The Change.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

08/05/2026

দায়িত্ব নিয়ে শুরু মোদের রূপান্তরের কাজ,
তারুণ্যের নেতৃত্বে গড়ে উঠবে তারুণ্যের,
নেতৃত্বে গড়ে উঠবে পরিচ্ছন্ন সমাজ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

06/05/2026

From Effort to Impact,
This is called Transformation.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

30/04/2026

যাদের শ্রমে-ঘামে বদলে যায় দেশ,
তাঁদের তরে শ্রদ্ধা ও ভালোবাসা অশেষ।

শ্রমিকের শ্রমেই কেবল পৃথিবীব্যাপী সকল মানুষের সাবলীল এগিয়ে চলা অব্যাহত।

আমাদের চারপাশের প্রতিটি উন্নয়ন, প্রতিটি স্বাচ্ছন্দ্যের পেছনে কারো না কারো কঠোর শ্রম লুকিয়ে আছে।

সকাল থেকে রাত, প্রতিটি মানুষই দিয়েই যাচ্ছে শ্রম। কেউ শ্রম বিক্রি করছে, কেউ করছে ক্রয়। কেউ কেউ আবার আমার বা আপনার মতো সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে স্বপ্ন পূরণের নেশায় শ্রম দিচ্ছে অবিরাম।

১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। মহান এই দিনে মেহনতি সকল মানুষের শ্রমের প্রতি রইলো অশেষ শ্রদ্ধা।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

20/04/2026

গড়ে তুলতে আলোকিত বাংলাদেশ,
তুমিই হবে সেরা, তুমিই হবে বেশ।

কখনো হতাশা নয়, কখনো হাল ছাড়া যাবে না। তোমাকে প্রমাণ করতে হবে তুমিও পারো। তোমার হাতেই অর্পিত আছে দেশের ভবিষ্যৎ।

বাস্তবে শিক্ষার সম্মোহনী শক্তি ও শিক্ষালব্ধ জ্ঞানের মাধ্যমে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন এবং উন্নত মানুষে রুপান্তরিত হওয়া হোক তোমাদের শিক্ষার্জনের মূল উদ্দেশ্য।

সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা...

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

13/04/2026

ধমনীতে অবারিত বাংলা, চিত্তে মম জননী,
মননে পরাণে বাজুক পরিচ্ছন্নতার ধ্বনি।

পরিচ্ছন্নতার অঙ্গীকারে শুরু হোক নতুন বছর।

পহেলা বৈশাখের নতুন ভোরে আমাদের শপথ হোক জঞ্জালমুক্ত এক নির্মল বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

12/04/2026

পাহাড়-সমতলে এক সুরে বাঁধি হৃদয়জোড়া গান,
সম্প্রীতির এ ছন্দে জাগুক, বাংলাদেশের প্রাণ।

বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান ২০২৬ এর আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। সম্প্রীতির বন্ধনে অটুট থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

ময়লামুক্ত বাগান, নির্মল পরিবেশ,এই হোক আমাদের সুন্দর দেশের আবেশ।গত ০৬ এপ্রিল রোজ সোমবার, বিডি ক্লিন বরিশাল বিশ্ববিদ্যালয় ...
07/04/2026

ময়লামুক্ত বাগান, নির্মল পরিবেশ,
এই হোক আমাদের সুন্দর দেশের আবেশ।

গত ০৬ এপ্রিল রোজ সোমবার, বিডি ক্লিন বরিশাল বিশ্ববিদ্যালয় টিমের উদ্যোগে পরিচ্ছন্ন হলো বিডি ক্লিন বরিশাল ফুলের বাগান।

বিডি ক্লিন যোদ্ধাদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেনঃ

জনাব োরশেদ_আলম
সহযোগী অধ্যাপক , ফিজিক্স ডিপার্টমেন্ট, বরিশাল বিশ্ববিদ্যালয় ও উপদেষ্টা, বিডি ক্লিন - বরিশাল।

এই পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ কেবল পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তরুণ প্রজন্মের মাঝে সামাজিক সচেতনতা, স্বেচ্ছাসেবী মানসিকতা এবং পরিবেশ রক্ষায় দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করছে।

চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি এক স্বপ্নের সমাজ যেখানে চারপাশ থাকবে পরিপাটি, মানুষ হবে সচেতন, আর মন ভরে উঠবে ভালোবাসায়।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Barishal

Telephone

+8801783458255

Website

https://en.wikipedia.org/wiki/BD_Clean

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Barishal University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Barishal University:

Share