01/05/2026
আহ্বায়ক আকাশ, সদস্য সচিব অযুফা;
ইয়াস ব্লাড ব্যাংক কেন্দ্রীয় শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: "স্বেচ্ছায় করি রক্তদান, হাসুক রোগী বাঁচুক প্রাণ"—এই স্লোগানকে সামনে রেখে একঝাঁক রক্তযোদ্ধাদের সমন্বয়ে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর স্বেচ্ছায় রক্তদানকারী অঙ্গসংগঠন 'ইয়াস ব্লাড ব্যাংক' এর কেন্দ্রীয় শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (০১ মে, ২০২৬) বিকেলে ইয়াসের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় ইয়াস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইয়াসের সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি।
নবগঠিত এই কমিটিতে ইমাম মাহদী হাসান (আকাশ) কে আহ্বায়ক এবং অযুফা ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আলম ও চম্পা খানম, যুগ্ম সদস্য সচিব মৌলি আক্তার, সদস্য রাফিয়া ইসলাম এশা, মোঃ নাঈম খান, সিমান্ত হিয়া, ফারজানা ইমাম, মোঃ লাবিব আব্দুল্লাহ, সাকিব খান, ফাহিমা আক্তার রীমা, আমিনুল ইসলাম রাহাত, মোঃ মেহেদি ও সৈয়দ জিহাদুল ইসলাম।
সভায় জানানো হয়, নবনির্বাচিত এই কমিটি আগামী ৩ মাস দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে তারা নতুন রক্তদাতা সংগ্রহ, রোগীদের সাথে দ্রুত যোগাযোগ রক্ষা এবং উপজেলা পর্যায়ে (রাজাপুর, নলছিটি, কাঁঠালিয়া) রক্তদাতা উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করবেন। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজে ব্লাড ক্যাম্পিং এবং সদস্যদের ব্লাড গ্রুপিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনবেন।
আহ্বায়ক কমিটি আগামী ১৪ই জুন 'বিশ্ব রক্তদাতা দিবস' উপলক্ষে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সুপারিশ করবেন এবং ওই দিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াস-এর দপ্তর সম্পাদক মোঃ সাহারিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আন্না ইসরাত বহ্নি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক:
মোঃ সাব্বির হোসেন রানা
যুগ্ম সাধারণ সম্পাদক
ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)
01759517018