অলাভজনক, অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘‘অঙ্গীকার ব্লাড ডোনারস্ ক্লাব’’ বা ওবিডিসি । স্লোগান ‘‘রক্তেই মুক্তি’’। সংগঠনের প্রতিষ্ঠাকাল ২০১৮ সালের ১৩ ই সেপ্টেম্বর।
প্রধান কার্যালয় বগার বাড়ি রাস্তার মাথা, গনপাড়া, ৩০ নং ওয়ার্ড, কাশিপুর, বরিশাল সিটি কর্পোরেশন।
দুঃস্থ মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানই সংগঠনের মূল লক্ষ্য। রক্তের অভাবজনিত মৃত্যুহার কমানো এবং রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি সংগঠনের উদ্
দেশ্য। এছাড়া অসহায় মানুষের সেবা ও সাহায্য করা সংগঠনের উদ্দেশ্য।
সংগঠনের কার্যাবলী:
১। বিনামূল্যে ও স্বেচ্ছায় রক্তদান।
২। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
৩। গরীব-দুঃখীদের সাহায্য সহযোগিতা করা।
৪। মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা ও রক্তদান সম্পর্কিত বিষয়ে সচেতন করা।
সদস্য ও সদস্য পদ: যেকোনো সুস্থ্য-সবল ব্যক্তি ১০০ (একশত) টাকার ফরম পূরণপূর্বক এই গ্রুপের সদস্য হতে পারবেন। এই সদস্যপদ আজীবনের জন্য বলবৎ থাকবে। তবে এক্ষেত্রে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন আবশ্যক।
সদস্যপদ প্রাপ্তির শর্তসমূহ:
১। বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী হতে হবে।
৩। স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী হতে হবে।
সদস্যপদ প্রাপ্তির অযোগ্যতা:
১। এইচআইভি পজিটিভ, হেপাটাইটিস বি, থ্যালাসেমিয়া, ক্যান্সার, দূরারোগ্য চর্মরোগ বা রক্তজনিত রোগাক্রান্ত ব্যক্তি এবং মাদকাসক্ত ব্যক্তি সংগঠনের সদস্য হতে পারবে না।
২। ১৮ বছরের কম ও ৫০ বছরের বেশি বয়সী কেউ সংগঠনের সদস্য হতে পারবে না।
সদস্যপদ বাতিলের কারনসহমূহ: ১। মাদকাসক্ত হওয়া।
২। অর্থের বিনিময়ে রক্তদান।
৩। সমাজ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়া।
৪। এইচআইভি পজিটিভ, হেপাটাইটিস বি, থ্যালাসেমিয়া, ক্যান্সার, দূরারোগ্য চর্মরোগ বা রক্তজনিত রোগে আক্রান্ত হলে।
৫। রক্তের দালাল চক্রে জড়িত প্রমান হলে।