Sudarshan Chakra Foundation

Sudarshan Chakra Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sudarshan Chakra Foundation, Nonprofit Organization, Kodaldhoa, Agailjhara, Barisal.

নমষ্কার,মঙ্গলময়ী মা মনসার পূজা ও আরাধনার এই পবিত্র দিনে সকল সনাতনী ভাই-বোনকে জানাই সুদর্শন চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে আ...
17/08/2026

নমষ্কার,
মঙ্গলময়ী মা মনসার পূজা ও আরাধনার এই পবিত্র দিনে সকল সনাতনী ভাই-বোনকে জানাই সুদর্শন চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মা মনসার কৃপায় সকলের জীবন থেকে দূর হোক বিপদ ও অশুভ শক্তি, পরিবারে বিরাজ করুক শান্তি, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি। সনাতন ধর্মের চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করে আমরা যেন পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও মানবতার বন্ধন আরও সুদৃঢ় করতে পারি এই হোক আজকের প্রার্থনা।
শুভ মনসা পূজা।
মা মনসার আশীর্বাদে সকলের জীবন মঙ্গলময় হোক।

শুভেচ্ছান্তে
সুদর্শন চক্র ফাউন্ডেশন

#মনসাপুজা২০২৬
#মনসা
#পুজা
#পূজাপার্বণ

#সনাতন
#সনাতনধর্ম

সুদর্শন চক্র ফাউন্ডেশনের ১ বছর পূর্তি ও প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, ৩১ জুলাই ২০২৬ তারিখে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদ...
05/08/2026

সুদর্শন চক্র ফাউন্ডেশনের ১ বছর পূর্তি ও প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, ৩১ জুলাই ২০২৬ তারিখে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন গুণী ব্যক্তিত্বকে “পার্থসারথী সম্মাননা ২০২৬” প্রদান করা হয়েছে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন—

🏆 শ্রী বাপ্পী হালদার — আহ্বায়ক
📚 শ্রী পঙ্কজ হালদার — চেয়ারপারসন, শিক্ষা সেল
🌍 শ্রী সুমন হালদার — চেয়ারপারসন, আন্তর্জাতিক সেল
💻 শ্রী উজ্জ্বল জয়ধর — চেয়ারপারসন, আইটি সেল

তাঁদের নিষ্ঠা, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

সুদর্শন চক্র ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় আয়োজনে সম্মাননাপ্রাপ্ত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা। তাঁদের কর্ম ও আদর্শ আগামী দিনের পথচলাকে আরও আলোকিত করুক।

#সুদর্শন_চক্র_ফাউন্ডেশন #প্রথম_প্রতিষ্ঠাবার্ষিকী ূর্তি #পার্থসারথীসম্মাননা #সম্মাননা২০২৬ #অভিনন্দন #সমাজসেবা

ধর্ম • ঐক্য • প্রগতি 🚩এই মহান আদর্শকে বুকে ধারণ করে সুদর্শন চক্র ফাউন্ডেশন সফলতার সঙ্গে অতিক্রম করেছে গৌরবময় প্রথম বর্ষ...
04/08/2026

ধর্ম • ঐক্য • প্রগতি 🚩

এই মহান আদর্শকে বুকে ধারণ করে সুদর্শন চক্র ফাউন্ডেশন সফলতার সঙ্গে অতিক্রম করেছে গৌরবময় প্রথম বর্ষ।

এই এক বছরের পথচলায় যারা ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদ দিয়ে আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আসুন, ধর্ম, মানবতা ও সমাজসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা একসাথে এগিয়ে নিয়ে যাই সুদর্শন চক্র ফাউন্ডেশনের আগামী দিনের পথচলা।

জয় শ্রী রাম • জয় শ্রীকৃষ্ণ • জয় সনাতন 🚩

🌼🙏 শুভ রথযাত্রা! 🙏🌼জয় জগন্নাথ! জয় বলভদ্রে! জয় সুভদ্রা!মহাপ্রভু শ্রীজগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র রথযাত্রার শুভক...
16/07/2026

🌼🙏 শুভ রথযাত্রা! 🙏🌼

জয় জগন্নাথ! জয় বলভদ্রে! জয় সুভদ্রা!

মহাপ্রভু শ্রীজগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র রথযাত্রার শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।

মহাপ্রভুর অশেষ কৃপায় আপনার ও আপনার পরিবারের জীবন ভরে উঠুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং ভক্তির আলোয়। ধর্ম, ন্যায় ও মানবতার পথে এগিয়ে চলার শক্তি দান করুন শ্রীজগন্নাথ।

🌺 শুভ রথযাত্রা! সকলের জীবন হোক মঙ্গলময়। 🌺

জয় জগন্নাথ! 🙏

নমস্কার,০৩/০৭/২০২৬ ইং, রোজ শুক্রবার সুদর্শন চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে পতিহার শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দিরে নির্ধারিত ...
04/07/2026

নমস্কার,
০৩/০৭/২০২৬ ইং, রোজ শুক্রবার সুদর্শন চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে পতিহার শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দিরে নির্ধারিত কর্মসূচি "গুরুকুল স্কুল পরিদর্শন " সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠা করা।

অংশগ্রহনকারীদের তালিকাঃ
হরিদাসি
স্বর্না দাস
কথা সরকার
মানবিকা রায়
নিলমনী পাল
কৃষ্ণা সোম
হরিপ্রিয়া সরকার
মৌসুমী সোম
তমা দাস
সুপ্রিয়া সরকার
অপুর্ব পাল
প্রিয়ন্তী শীল
সুদীপ দত্ত

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।পতিহার শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দিরে কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমাদের প্রতিটি উদ্যোগকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।
ধন্যবাদ,
সুদর্শন চক্র ফাউন্ডেশন

নমষ্কার,বিষ্ণুর দশ অবতারের মধ্যে অন্যতম অবতার শ্রী রাম, বর্তমান সময়ে বাংলাদেশে সনাতনীদের পুজনীয় শ্রী রামের ছবিতে উগ্রবাদ...
13/06/2026

নমষ্কার,

বিষ্ণুর দশ অবতারের মধ্যে অন্যতম অবতার শ্রী রাম, বর্তমান সময়ে বাংলাদেশে সনাতনীদের পুজনীয় শ্রী রামের ছবিতে উগ্রবাদীদের জুতা নিক্ষেপ সমগ্র বিশ্বের সনাতনীদের হৃদয়ে কুঠারাঘাতের অনুরুপ। সুদর্শন চক্র ফাউন্ডেশন এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে প্রকাশ্যে দিপু দাসে নির্মন হত্যা ও পুড়িয়ে দেওয়া, গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামে মুর্তী স্থাপনে বা্ধা দেওয়া একই সুত্রে গাথা বলে মনে করে সুদর্শন চক্র ফাউন্ডেশন।বাংলাদেশে একের পর এক সনাতনীদের ওপর চলমান অত্যাচার বর্তমান সময়ে এসে অসহনীয় হয়ে পরেছে যা বাংলাদেশে সনাতনীদের টিকে থাকার ক্ষেত্রে বড় ধরনের প্রশ্ন রাখে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে সনাতনীদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু বর্তমান পরিস্থিতি সরকারের দুর্বলতা প্রকাশ করছে, আপনাদের সরকার গঠনের সময় যেভাবে সনাতনীদের পাশে থাকার প্রতিশ্রুতী দিয়েছিলেন তার কিছুটা হলেও বাস্তবায়ন করুন।

ধন্যবাদ
সুদর্শন চক্র ফাউন্ডেশন

#সুদর্শনচক্রফাউন্ডেশন #দিপুদাস
#শ্রীরাম #চিন্ময়প্রভু

বিগত ১৬ই মে ২০২৬, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক এলাকার আউলিয়ার বাসা মা সোনাই চাঁদ মন্দিরের পাশে মা...
20/05/2026

বিগত ১৬ই মে ২০২৬, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক এলাকার আউলিয়ার বাসা মা সোনাই চাঁদ মন্দিরের পাশে মাটি খননের সময় প্রায় ৩০০ বছরের প্রাচীন একটি পবিত্র সাদা পাথরের শিবলিঙ্গ আবিষ্কৃত হয়েছে। এই ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শনের সন্ধান সমগ্র সনাতন সমাজের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়।

সনাতন ধর্মীয় রীতিনীতি ও প্রচলিত আইনগত বিষয় বিবেচনা করে ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে শিবলিঙ্গটি উত্তরাধিকারীদের তত্ত্বাবধানে রেখে নিয়মিত পূজা-অর্চনা পরিচালনার আইনি অনুমতি প্রদান করা হয়েছে। প্রশাসনের এই দ্রুত, ইতিবাচক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সিদ্ধান্তকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।

এই মহতী উদ্যোগে যারা বলিষ্ঠ, দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন, বিশেষ করে সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী যতীন্দ্র নাথ মিস্ত্রি, শিক্ষক দিনেশ হালদার, পলাশ হালদার (সম্মানিত সদস্য, উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি), কার্তিক ব্যাপারী, শ্যামল ঘটকসহ রামানন্দের আঁক গ্রামের সর্বস্তরের গ্রামবাসীর প্রতি সুদর্শন চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও অভিনন্দন।

আমরা আশা করি, এই প্রাচীন পবিত্র নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও বিশ্বাসের এক উজ্জ্বল সাক্ষ্য হয়ে থাকবে।

— সুদর্শন চক্র ফাউন্ডেশন

#সুদর্শনচক্রফাউন্ডেশন

#প্রাচীন #শিবলিঙ্গ #হরহরমহাদেব #ভোলানাথ #মহাদেব
#মন্দির #শিবমন্দির
#আগৈলঝাড়া #বরিশাল #রামানন্দেরআঁক

নমষ্কার,একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত হওয়া জরুরি। ...
11/05/2026

নমষ্কার,

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত হওয়া জরুরি। কোনো অভিযোগ থাকলে তা অবশ্যই নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হওয়া উচিত।

তবে কোনোভাবেই হয়রানিমূলক বা উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে একজন ধর্মীয় ব্যক্তিত্বকে দীর্ঘদিন কারাগারে অবৈধ ভাবে আটকে রাখা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না।

আমরা অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস এর বিরুদ্ধে দায়েরকৃত মামলার সুষ্ঠু পুনর্বিবেচনা এবং সকল প্রকার হয়রানিমূলক কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছি। একইসাথে আমরা সকলের প্রতি শান্তি, সম্প্রীতি ও আইনসম্মত অবস্থান বজায় রাখার আহ্বান জানাই।

ধন্যবাদ
সুদর্শন চক্র ফাউন্ডেশন

সুদর্শন চক্র ফাউন্ডেশনের অফিসিয়াল মাধ্যম সমুহের লিংক কমেন্টবক্সে...   #সুদর্শনচক্রফাউন্ডেশন
28/04/2026

সুদর্শন চক্র ফাউন্ডেশনের অফিসিয়াল মাধ্যম সমুহের লিংক কমেন্টবক্সে...



#সুদর্শনচক্রফাউন্ডেশন

যুব সমাজের উদ্যোগে কোদালধোয়া মধ্যপাড়া সার্বজনীন মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষ্যে  আয়োজিত অনুষ্ঠানের নিমন্ত্রণে, সুদর্শন চক্র...
23/04/2026

যুব সমাজের উদ্যোগে কোদালধোয়া মধ্যপাড়া সার্বজনীন মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের নিমন্ত্রণে, সুদর্শন চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত থেকে এ মহতী উদ্যোগের সাথে সংহতি প্রকাশ করেন। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় যুব সমাজের এমন ইতিবাচক ভূমিকা নিঃসন্দেহে অনুকরণীয় এবং অনুপ্রেরণাদায়ক।
এই আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য মন্দিরের সম্মানিত কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভবিষ্যতে এই মন্দির ধর্মীয় চর্চার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে এই প্রত্যাশা রইলো।

ধন্যবাদ
-সুদর্শন চক্র ফাউন্ডেশন

#মন্দির #কোদালধোয়া #সার্বজনীন #বাংলাদেশ #আগৈলঝাড়া #বরিশাল #সুদর্শনচক্রফাউন্ডেশন

Address

Kodaldhoa, Agailjhara
Barisal
8241

Alerts

Be the first to know and let us send you an email when Sudarshan Chakra Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share