18/08/2026
ছামিয়া আক্তার, বয়স ১৭
গত ফেব্রুয়ারী মাসে একটি রোড এক্সিডেন্টে ডান পায়ের হাটুর নিচে কেটে ফেলা হয়, এর পর শুরু হয় তার আর তার পরিবারের কষ্ট আর দুশ্চিন্তা। তার স্বাভাবিক ভাবে হাটাটা তার পরিবারের প্রথম চাহিদা হয়ে পরে কিন্তু একটা পা সংগ্রহ করা কষ্টসাধ্য হয়ে পরে। আমাদের ভাল লাগা এই যে আমরা যখন বরিশাল এর মাধ্যমে ছামিয়ার বিষয়ে জানতে পারি তখন তার জন্য কিছু করার চেষ্টা শুরু করি। আমাদের চেষ্টা অল্প সময়ে কাজে আসে, পূর্ব পরিচিত আর যোগাযোগ এর পর #মইনুল ভাই এর আন্তরিকতায় NGO আমাদের কথায় সারা দেয়, তারা ছামিয়াকে এই পা বিনামূল্যে দিতে রাজি হয়, আরো ভাললাগে কারন ছামিয়ার কাটা পায়ের সাথে নতুন পা যুক্ত করে হাটার উপযুক্ত করে প্রস্তুতির জন্য ফিজিওথেরাপি চিকিৎসা, CDD তে যাওয়া আশা, ট্রেনিং, জুতার খরচ বহন করবে বরিশাল Vision। তার ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করছে #সেলস এর মাধ্যমে । সব কিছু ঠিক মত চললে আগামি #অক্টোবর মাসে ছামিয়া আবার দুই পায়ে হাঁটবে, আমরা অপেক্ষা করছি সেই দিনের জন্য যখন সে লাটি ছাড়া দুই পায়ে হেটে কলেজে যাবে, কারন সে এই প্রতিকূলতার মাঝে এবার SSC পাশ করেছে, তার পরবর্তী পড়াশুনার সহযোগিতা বরিশাল দিবে।
ধন্যবাদ জানাই CDD, World Vision বরিশাল, YWCA বরিশাল, SPRC কে, সবাই মিলে মিলিত ভাবে ছামিয়ার জন্য কাজ করছেন।
#সেলস শুধু একটা স্বপ্ন দেখে, প্রতিটা বাচ্চা যেন নিজে স্ব-নির্ভর হয় আর সুন্দর সমাজ গড়ে উঠে।
ছামিয়া আমাদের একটি স্বপ্ন পূরন....