BBDC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BBDC, Nonprofit Organization, Siam Villa, Amtola, C&B Road, Barishal.

22/02/2026

৩১ জানুয়ারী ২০২৬
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিবিডিসি ১৪ তম বর্ষ পূরন করে। বিগত বছরগুলিতে র‍্যালী, কেক কেটে এ দিনটা উদযাপন করলেও এবারে একটা ব্যতিক্রমী উদ্দ্যোগ গ্রহন করে টিম বিবিডিসি।
১৪তম বর্ষপূর্তিতে ১৪ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ছোট্ট ইচ্ছা/প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি আমরা।
তাদের হাসিটাই ছিল আমাদের সবচেয়ে বড় উদযাপন।

21/02/2026

আলহামদুলিল্লাহ!

ধন্যবাদ BHS TV Digital

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,  আমি কি ভুলিতে পারি... আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে T...
20/02/2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে Team BBDC শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

মায়ের ভাষার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি আমাদের বিনম্র সালাম ও গভীর কৃতজ্ঞতা।

শ্রদ্ধায়-
বিবিডিসি

খোশ আমদেদ মাহে রমজান 🌙হিজরী ১৪৪৭, ইংরেজি ২০২৬ সালের বরিশাল জেলার ইফতার ও সেহরীর সময়সূচী
18/02/2026

খোশ আমদেদ মাহে রমজান 🌙

হিজরী ১৪৪৭, ইংরেজি ২০২৬ সালের
বরিশাল জেলার ইফতার ও সেহরীর সময়সূচী

রমজান আমাদের জন্য রহমত ও বরকতের মাস। কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক পরিবার আছে, যাদের জন্য এই মাসটা হয়ে যায় কষ্টের।চুলা...
16/02/2026

রমজান আমাদের জন্য রহমত ও বরকতের মাস। কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক পরিবার আছে, যাদের জন্য এই মাসটা হয়ে যায় কষ্টের।
চুলা জ্বলে না নিয়মিত। বাজার করার সামর্থ্য নেই। সন্তানের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকেন বাবা–মা।

আমরা চাই, অন্তত কিছু পরিবার যেন রমজান মাসটা অন্তত চিন্তামুক্ত থাকতে পারে।
এক মাসের প্রয়োজনীয় বাজার পৌঁছে দিতে আপনার সামান্য সহযোগিতাই যথেষ্ট।

আপনার দান হয়তো আপনার জন্য ছোট,
কিন্তু একটি পরিবারের জন্য সেটাই হতে পারে স্বস্তির শ্বাস।

Donate now বাটনে ক্লিক করে এখনই অংশ নিন এই মহৎ উদ্যোগে। আপনার সাহায্য সরাসরি পৌঁছে যাবে অসহায় মানুষের হাতে।

ওয়েবসাইট ঠিকমতো লোড হবার জন্য ক্লিক করা লিংকটি ব্রাউজারে ওপেন করার পরামর্শ দিচ্ছি।

অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা ❤️বিবিডিসির ১৪তম জন্মদিন উপলক্ষে আমাদের ভলান্টিয়ার, শুভাকাঙ্ক্ষী ও সেবা গ্রহীতারা ফেসবুকে যে ...
31/01/2026

অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা ❤️

বিবিডিসির ১৪তম জন্মদিন উপলক্ষে আমাদের ভলান্টিয়ার, শুভাকাঙ্ক্ষী ও সেবা গ্রহীতারা ফেসবুকে যে ভালোবাসা, সমর্থন আর আন্তরিক অনুভূতি প্রকাশ করেছেন তা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। আপনাদের প্রতিটি লেখা, প্রতিটি শব্দ আমাদের পথচলার শক্তি বাড়িয়ে দেয়।

এই ভালোবাসাই প্রমাণ করে বিবিডিসি শুধু একটি সংগঠন নয়, এটি মানুষের পাশে থাকার এক অঙ্গীকার। আপনাদের বিশ্বাস, সহযোগিতা আর দোয়া নিয়েই আমরা আরও মানবিক কাজের পথে এগিয়ে যেতে চাই।

সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।
ভালোবাসা থাকুক, মানবতার পথে একসাথেই চলা হোক। 🤍

⭕ সর্বোচ্চ শেয়ার করে খুঁজে পেতে সহায়তা করুন একটি হারানো বিজ্ঞপ্তি মোঃ জাহিদুল ইসলাম গত ২৬/০১/২০২৬ সোমবার সকালে মাদ্রাস...
31/01/2026

⭕ সর্বোচ্চ শেয়ার করে খুঁজে পেতে সহায়তা করুন

একটি হারানো বিজ্ঞপ্তি

মোঃ জাহিদুল ইসলাম
গত ২৬/০১/২০২৬ সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।
কিন্তু মাদ্রাসায় যায়নি এবং তার কোন খোজও পাওয়া যাচ্ছে না।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন তবে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন।

০১৯৭২১৬৭৩২৭ (বাবা)

আজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো বিবিডিসি লেন্স প্রজেক্ট এর প্রথম পর্ব। এই উদ্যোগের মূল লক্ষ্য বরিশালসহ সারাদেশের থ্যালাসেম...
17/01/2026

আজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো বিবিডিসি লেন্স প্রজেক্ট এর প্রথম পর্ব।
এই উদ্যোগের মূল লক্ষ্য বরিশালসহ সারাদেশের থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক, সামাজিক ও চিকিৎসা সহায়তার মানোন্নয়ন।
এই পর্বে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা ৮ জন স্বেচ্ছাসেবককে সার্টিফিকেট প্রদান করা হয় যাদের অবদান প্রজেক্টের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিডিসির প্রধান উপদেষ্টা দিপু হাফিজুর রহমান, বিবিডিসি লেন্স প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডা. জাহার ইউসুফ ইফাত
ইউকে থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিবিডিসি লেন্স প্রজেক্টের উদ্যোক্তা ও প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. নাহিন রেজওয়ান।
এছাড়া উপস্থিত ছিলেন বিবিডিসির প্রতিষ্ঠাতা পরিচালক আওলাদ খান এবং পরিচালক শোয়েব রহমান নাবিন।
স্বেচ্ছাসেবক, উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পর্বটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা কৃতজ্ঞ। ভবিষ্যত পর্বগুলোতেও থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার প্রত্যয় নিয়ে বিবিডিসি লেন্স এগিয়ে যাবে।

৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার পুরান পাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিবিডিসি’র উদ্যোগে একটি মানবিক সেবা ক্যাম্পেইন সফলভাবে আয়োজন...
10/01/2026

৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার পুরান পাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিবিডিসি’র উদ্যোগে একটি মানবিক সেবা ক্যাম্পেইন সফলভাবে আয়োজন করা হয়। এই ক্যাম্পেইনে আমাদের স্বেচ্ছাসেবকেরা আন্তরিকভাবে অংশগ্রহণ করেন। আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান এবং রক্তজনিত বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়।

এই কার্যক্রমে প্রায় ৬৫ জন মানুষ সেবা গ্রহণ করেন। মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরা এবং সচেতনতা তৈরিই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। বিবিডিসি সবসময় মানবতার কল্যাণে কাজ করতে বিশ্বাসী এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করছে। সকল স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

বিবিডিসি’র স্বেচ্ছাসেবক জান্নাতুল মাওয়া অন্তরা’র পিতা মোঃ আব্দুল কাদের সাহেব- এর ইন্তেকালে বিবিডিসি পরিবার গভীরভাবে শোকা...
05/01/2026

বিবিডিসি’র স্বেচ্ছাসেবক জান্নাতুল মাওয়া অন্তরা’র পিতা মোঃ আব্দুল কাদের সাহেব- এর ইন্তেকালে বিবিডিসি পরিবার গভীরভাবে শোকাহত।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

Happy New Year to our volunteers who stand for humanity, dignity, and social service. Together, we move beyond boundarie...
31/12/2025

Happy New Year to our volunteers who stand for humanity, dignity, and social service. Together, we move beyond boundaries for development and change.

আজ ১৬ই ডিসেম্বর — আমাদের বিজয় দিবস 🇧🇩শহীদদের রক্ত ও মা-বোনদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার, আমা...
16/12/2025

আজ ১৬ই ডিসেম্বর — আমাদের বিজয় দিবস 🇧🇩

শহীদদের রক্ত ও মা-বোনদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, একটি জাতি ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাকে দাবিয়ে রাখতে পারে না।

বিজয়ের এই দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা।
আসুন, স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই মিলে সততা, মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অঙ্গীকার করি।

শুভ বিজয় দিবস 🇧🇩

Address

Siam Villa, Amtola, C&B Road
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when BBDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BBDC:

Share