ইসলামী ছাত্র আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখা

  • Home
  • Bangladesh
  • Barisal
  • ইসলামী ছাত্র আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখা

ইসলামী ছাত্র আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ পৌর শাখা

ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিল সফল হোক।
24/02/2026

ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিল সফল হোক।

05/02/2026

ইসলামী আন্দোলনের ইশতেহার; শরিয়াহ আইনের সরকার।
হাতপাখার ইশতেহার; ইসলামী আইনের সরকার

একটি নির্বাচনী এলাকার জন্য ২০টি বিলবোর্ড লাগানোর অনুমোদন দেয়া হয়েছে, আর ব্যানার, ফেস্টুন যত্রতত্র লাগানো যাবে, বিলবোর্ড ...
05/02/2026

একটি নির্বাচনী এলাকার জন্য ২০টি বিলবোর্ড লাগানোর অনুমোদন দেয়া হয়েছে, আর ব্যানার, ফেস্টুন যত্রতত্র লাগানো যাবে, বিলবোর্ড সাইজে বড় হওয়ায় ছোটো ছোটো ব্যানার, ফেস্টুন পেছনে পড়ে যাবে এটাই স্বাভাবিক, এটাকে ইস্যু বানিয়ে মেহেন্দিগঞ্জে যারা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে তাদের মতলব খারাপ।

আরসি কলেজ মাঠে কোনো দলের সমাবেশ তার মানে এই নয় যে পুরো আরসি কলেজ এরিয়া সরকার তাদেরকে ইজারা দিয়ে দিছে, অন্য কোনো রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণার জন্য বিলবোর্ড, ব্যানার কলেজের আশপাশে টানাতে পারবে না এরকম ফ্যাসিবাদী মানসিকতা পরিহার না করলে তাদের পতন নির্বাচনের আগেই হবে।

24/01/2026

৫ই আগষ্টে নায়েবে আমীরের পুলিশের ব্যারিকেড ভাঙ্গার ভিডিওটা চোখে পড়লো। টানা কয়েকবার দেখেছি। শত শত পুলিশের সামনে নেতাকর্মীদের পিছনে রেখে বীরদর্পে হেঁটে আসার দৃশ্যটা হৃদয়ে দাগ কেটে যাওয়ার মত। দেখতে দেখতে কেন জানি চোখে পানি চলে আসলো—জুলাইয়ের অন্যতম নেতা হয়েও আজ তাকে কত ব্যাশিং-ই না করা হয়! দাঁড়ি-টুপি আর ওলামাদের উপর ওদের এতো ক্ষোভ কেন তা কোনোভাবেই ভেবে পাচ্ছি না!

নির্বাচনকে সামনে রেখে তিনটা দল মাঠে কাজ করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জুলাইয়ের নায়ক বলা হয়। জামায়াতে ইসলামীর আমীরকেও গতকাল সারজিস আলম জুলাইয়ের নায়ক উপাধি দিয়েছেন।
মজার বিষয় হলো, আমাদের দল আমাদেরকে লিডারশীপ শেখানোর সময়ে স্পষ্ট করে বলে দিয়েছিলো—নেতা সেই হয় যে কর্মীদের আগে আগে থেকে নেতৃত্ব দিতে পারে। যে ব্যক্তি কর্মীদের কাজে নামিয়ে পায়ের উপর পা' তুলে বিশ্রাম আর হুকুম করে সে ব্যক্তি নেতা নন বরং কর্পোরেট ও ভোগবাদী হুকুমদাতা হয়ে ওঠেন। এই ব্যক্তিদেরকেই স্বৈরাচার বলা হয়ে থাকে।
একথা তো সকলেই জানে—জুলাইয়ে জাতীয় পর্যায়ের দু'জন নেতাকেই রাজপথে হাঁটতে দেখা গিয়েছে আর তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই এবং নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম হাফিজাহুল্লাহ! অথচ উত্তপ্ত সেই পরিবেশে দুটো বুলেট ছুটে এসে কপাল ভেদ করাটা খুউবই সামান্য বিষয় হয়ে দাঁড়িয়েছিলো।

আমরা জুলাই নিয়ে ব্যবসা করিনি। চিৎকার করে বলতে পারি—আমার নেতারা জুলাইয়ের সাথে গাদ্দারী করেননি। ব্যবসা, জুয়া, গাদ্দারী সবই করেছে অন্যরা, জুলাইয়ের তথাকথিত স্টেকহোল্ডারগণ।
আমরা দাড়ি-টুপিওয়ালারা স্বচ্ছ, ঈমানী শক্তিতে বলিয়ান। সুতারাং আমাদের সাথে তোমরা যতই গাদ্দারী করো না কেন, যতই মার্কিন দূতাবাসে গিয়ে ষড়যন্ত্র করে দেশবাসীর সামনে প্রোপাগাণ্ডা ছড়াও না কেন—আমরা আপোষহীনই থাকবো।
দেশবাসীকে বলছি, শরীয়াহ শাসনকে ঘৃণা করে, ওদের প্রোপাগাণ্ডায় বিশ্বাস করে আমাদেরকে যতই দূরে ঠেলে দেও না কেন আমরা কোনোদিন তোমাদেরকে বিক্রি করবো না, দেশকে ভুলে যাবো না, শহীদদের রক্তের সাথে গাদ্দারী করবো না, আমাদের ইসলাম আমাদেরকে তা করতে দেয় না।
জেনে রেখো বাংলাদেশ, আমরা গাদ্দারী করতে শিখিইনি, জানিই না।

24/01/2026

এটা কি হিকমাহ ?

"আমরা যদি শুধু ইসলামপন্থীদের নিয়ে আগাইতাম, তাহলে এটা মৌলবাদী জোট হিসেবে চিহ্নিত হত। যখন আমরা অন্যদের নিয়ে আসতে শুরু করলাম, তখন এটা জাতীয় জোট হিসেবে রূপান্তরিত হয়েছে। আমাদের প্রথম জোট তো ছিল চরমোনাইয়ের সাথে। আমেরিকান এম্বাসীতে গেলাম, তারা বলল তোমরা তো মৌলবাদীদের সাথে আছ। আমি বললাম, সমস্যা নাই। তাদের মধ্যে কিছু এক্সট্রিমিজম আছে, তাদেরকে আমরা ওখান থেকে দূরে আনতেছি। তারা বলল- ওকে, ফাইন। তাহলে ঠিক আছে।"

-ডাঃ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে, ১২ ফেব্রুয়ারি সারাদিন বরিশাল-৪ আসনে সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের ভাই-কে হাতপাখা মার্কায়...
22/01/2026

জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে, ১২ ফেব্রুয়ারি সারাদিন বরিশাল-৪ আসনে সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের ভাই-কে হাতপাখা মার্কায় ভোট দিন।

16/01/2026

আকুল আবেদন!

আমাদের সবচেয়ে বড় বিচারের যায়গা আমাদের রবের কাছে, ফরিয়াদ হে রব! "যদি ইসলামী আন্দোলন শুধুমাত্র আসনের কারনে এই সমঝোতা থেকে সরে যায় তাহলে আল্লাহ তুমি ইসলামী আন্দোলন কে ধংস করে মাটির সাথে মিশিয়ে দাও।আর যদি অন্য কারো প্রতারণা সমঝোতার উদ্দেশ্য ব্যাহত করা সহ বেইনসাফির জন্য এই সমঝোতা নষ্ট হয় তাহলে আল্লাহ যেন তাদের ধংস করে দেয়।দুনিয়াতে বেইজ্জত করে দেয়।আমিন।

বুকে যাদের সৎ সাহস আছে তারা আজ বাদ মাগরিব দুই রাকাত সালাত আদায় করে রবের দরবারে ফরিয়াদ করেন।এরচেয়ে প্রশান্তি আর কোন জবাবেই পাবেন না।আপনি এই দোয়া করে অনুভূতি জানাইয়েন।

01/01/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার "২৬ সেশনের" নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন।

নবগঠিত কমিটির:-
সভাপতি- মোহাম্মদ সাকিব মাহমুদ
সহ-সভাপতি- আব্দুর রহিম বিন হারুন
সাধারণ সম্পাদক- এইচ এম মাইন উদ্দিন

আজ জুমা’র নামাজের পরে আমার ভাই ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে পাতারহাট বাজারে বিক্ষোভ মিছিল অন...
19/12/2025

আজ জুমা’র নামাজের পরে আমার ভাই ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে পাতারহাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

সকলে তেমুহনী চত্তরে জড়ো হবেন।
আয়োজনেঃ মেহেন্দিগঞ্জের ছাত্র-জনতা।

Address

Barisal
8270

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন মেহেন্দিগঞ্জ পৌর শাখা:

Share