Our village community OVIC

Our village community OVIC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Our village community OVIC, Community Service, Barisal.

মুলাদী, বাবুগঞ্জ, হিজলা ও মেহেন্দিগঞ্জ সহ আঃ হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসা সংশ্লিষ্ট ঢাকা ও বরিশালে অবস্থানরত সকলের সাথে পরস্পর যোগাযোগ, সম্প্রীতি বন্ধন তথ্য আদান-প্রদানের সামাজিক মিডিয়া।

আমরা একসাথে গড়ে তুলবো শান্তির সমাজ ইনশাআল্লাহ।

আজ থেকে আব্দুল হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসার নূরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা  শুরু হয়েছে।  নাজের...
24/08/2024

আজ থেকে আব্দুল হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসার নূরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।
নাজেরা ও হিফজুল কোরআন বিভাগের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

16/08/2024

শোক সংবাদ,
মোঃ হারিস মোল্লার বড় ভাই মোঃ মানিক মোল্লা জুমার নামাজের আগে ইন্তেকাল করেছেন।
انا لله وانا اليه راجعون
জানাযা ও দাফন আজ আসরের পরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ

নিজ নিজ মতাদর্শ পিছনে ফেলে একটাই আওয়াজ তুলি-ধর্ম বিষয়ক উপদেষ্টা " ড. আ ফ ম খালেদ হুসাইন Afm Khalid Hossain সাহেব"কে জাতী...
15/08/2024

নিজ নিজ মতাদর্শ পিছনে ফেলে একটাই আওয়াজ তুলি-
ধর্ম বিষয়ক উপদেষ্টা " ড. আ ফ ম খালেদ হুসাইন Afm Khalid Hossain সাহেব"কে জাতীয় মসজিদ #বায়তুল_মুকাররমে মাসে অন্তত এক জুমায় খতীব হিসেবে দেখতে চাই।

কেননা, তিনি যদি জুমআ পড়ান তাহলে -
★একটি রাষ্ট্রীয় সুন্নাহ পালিত হবে।
★ ইসলামের সোনালী অতীত ফিরে আসবে।
★ জাতীয় মসজিদের মিম্বার থেকে ধর্মীয় দিক-নির্দেশনা প্রচারিত হবে।
★ বাংলাদেশের জন্য এই মর্মে আগামীর ইতিহাস রচিত হবে যে, আমরা এমন একজন মহান ব্যক্তি কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি যিনি রাষ্ট্রও পরিচালনা করতে জানেন আবার, মসজিদের মিম্বারে খুতবা দিয়ে নামাজের ইমামতিও করতে পারেন।

তাই ধর্মীয় ও রাষ্ট্রীয় উভয় দিক বিবেচনায় উপরোক্ত বিষয়গুলোর বাস্তবায়ন একমাত্র ড. আ ফ ম খালেদ হুসাইন সাহেবের দ্বারাই সম্ভব। অন্য কারো দ্বারা নয় এবং তা এখনই।
অতএব, আসুন অন্তত এই বিষয়ে নিজ নিজ মতাদর্শ ছুঁড়ে ফেলি, সকল দ্বিধা ঝেড়ে ফেলি এবং ঐক্যবদ্ধভাবে প্রচার চালাই।
সর্বত্র আওয়াজ তুলি এবং অধিক হারে প্রচারের লক্ষ্যে কপি-পেষ্ট কিংবা শেয়ার করি।

05/08/2024

আগস্টের শোক ওদের কপাল থেকে আর গেল না।
আলহামদুলিল্লাহ।

انا لله وانا اليه راجعونছারছিনার পীর হযরত মাওলানা মুহিব্বুল্লাহ সাহেব আজ রাত ২.১১ মিনিটে রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে ইহ...
16/07/2024

انا لله وانا اليه راجعون

ছারছিনার পীর হযরত মাওলানা মুহিব্বুল্লাহ সাহেব আজ রাত ২.১১ মিনিটে রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে ইহজগৎ ত্যাগ করেছেন।

তিনি ছিলেন অসংখ্য মানুষের রাহবার এবং দক্ষিণবঙ্গের অন্যতম একজন ব্যক্তিত্ব।
আল্লাহ তা'আলা হযরতকে জান্নাতের আ'লা মাকাম নসিব করুন, আমিন।

বাহাদুরপুর এলাকাবাসীর প্রাণের প্রতিষ্ঠান  আব্দুল হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসা পরিচালনার জন্য এলাকাবাসীর অ...
25/06/2024

বাহাদুরপুর এলাকাবাসীর প্রাণের প্রতিষ্ঠান আব্দুল হাকিম হাওলাদার হামিদিয়া রহমানিয়া মাদ্রাসা পরিচালনার জন্য এলাকাবাসীর অর্থায়নে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।
এই ফাউন্ডেশন এর অধীনে এই প্রতিষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে।
শুধু বাহাদুরপুর এলাকাবাসী নয় বাহাদুরপুরের বাহিরে মুলাদী, বাবুগঞ্জ, হিজলা থেকেও এ প্রতিষ্ঠানের সদস্য রয়েছে।
ঢাকাতেও রয়েছে এই প্রতিষ্ঠানের অনেক একনিষ্ঠ সদস্যবৃন্দ।

এসব সদস্যদের সময় শ্রম ও অর্থায়নে অত্র প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনার পাশাপাশি অত্র এলাকার আরো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রহমানিয়া এসএসসি ভোকেশনাল স্কুল এন্ড কলেজটিও পরিচালিত হতো।
বর্তমানে এই প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হওয়ায় সদস্যদের অর্থায়ন প্রয়োজন হয় না।

21/06/2024

বিপদ ও মুসিবতে ভেঙে পড়া নয় বরং সক্ষমভাবে সকল বাঁধা মোকাবেলার চেষ্টা চালিয়ে যাওয়া জরুরী।

কুরআনে আল্লাহ তাআলা বলেন,

لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّہٗ ہُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ
--তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
সূরা যুমার ৫৩,

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَعِیْنُوْا بِالصَّبْرِ وَ الصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ

--হে মুমিনগণ! তোমরা নামায ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ তাআলা রয়েছেন ধৈর্যশীলদের সাথে। -সূরা বাকারা (২) : ১৫৩

হযরত হুযাইফা রা. বলেন,

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ، صَلَّى.

অর্থ : যখন কোনো কঠিন বিষয় সামনে আসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাযে দাঁড়িয়ে যেতেন। -সুনানে আবু দাউদ, হাদীস ১৩১৯

21/06/2024

প্রকাশ্যে ঘুষ নেয়া হচ্ছে। সময় টিভির ক্যামেরায় ধরা পড়েছে।
বেশি বেশি শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলুন।

শহর থেকে গ্রামের তাপমাত্রা বেশি এর কারণ কি? ঢাকায় গত দুই তিন দিন মেঘলা ছিল হালকা বৃষ্টি হয়েছিল, বাতাস ছিল তাপমাত্রা এক...
13/06/2024

শহর থেকে গ্রামের তাপমাত্রা বেশি এর কারণ কি?
ঢাকায় গত দুই তিন দিন মেঘলা ছিল হালকা বৃষ্টি হয়েছিল, বাতাস ছিল তাপমাত্রা একটু কম ছিল।
কিন্তু মূলাদিতে গত এক সপ্তাহে কোন বৃষ্টি তো দূরের কথা মেঘ বাতাসেরও খবর নেই আজ দুপুর দুইটায় হালকা বৃষ্টি হয়েছে।

12/06/2024
11/06/2024

একজন সাহাবী বিয়ে করেন ১১ বছর বয়সে আর বাবা হন ১২ বছর বয়সে।

বাবা-ছেলে দু'জনই সাহাবী হবার মর্যাদা লাভ করেন। বাবার আগ্রহ ছিল রাজনীতি, ছেলের আগ্রহ জ্ঞানার্জন। দু'জন দু-জনের জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বাবা হন মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, সেনাপতি। ছেলে হন মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস।

বাবার নাম আমর ইবনুল আ'স রাদিআল্লাহু আনহু,ছেলের নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আ'স রাদিআল্লাহু আনহু।

বাবা ছেলের বয়সের ব্যবধান মাত্র ১২ বছর। ১১ বছর বয়সে আমরা ক্লাস ফাইভ-সিক্সে পড়তাম।

তথ্যসুত্র:

ইমাম আয-যাহবী, সিয়ারু আলামিন নুবালা: ৩/৮০।

09/06/2024

কোরবানির পশু খোঁজার আগে পাওনাদারকে খুঁজে দেনা পরিশোধ করুন!
এটাই উত্তম ইবাদত।
পরে কোরবানি করুন।

Address

Barisal
8250

Telephone

+8801954453851

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our village community OVIC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Our village community OVIC:

Share