International ShreeShree Hori Guruchand Matua Mission

International ShreeShree Hori Guruchand Matua Mission মতুয়া ধর্ম প্রচার।

🚩🚩চলো-চলো-ঢাকা চলো
04/05/2026

🚩🚩চলো-চলো-ঢাকা চলো

জয় হরিচাঁদশ্রীধামে শ্রীশ্রীগুরুচাঁদ মন্দিরের চূড়ায় নিশান প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ণের লক্ষ্যে"মতবিনিময় সভা"★সময়: ২২...
21/04/2026

জয় হরিচাঁদ

শ্রীধামে শ্রীশ্রীগুরুচাঁদ মন্দিরের চূড়ায় নিশান প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ণের লক্ষ্যে
"মতবিনিময় সভা"
★সময়: ২২ এপ্রিল ২০২৬ (বুধবার), সন্ধ্যা ৬:০০টা
★স্থান: শ্রীশ্রীহরিচাঁদ গুরুচাঁদ সর্বজনীন কেন্দ্রীয় মন্দির, সাতপাড়, গোপালগঞ্জ।

মতুয়া সমাজের সকলে আমন্ত্রিত

🚩শ্রীধামে শ্রীশ্রীগুরুচাঁদ মন্দির চূড়ায় নিশান প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ণ কমিটি।

🚩ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন-এর ঢাকা বিভাগীয় নবনির্বাচিত কমিটির সকল সম্মানিত সদস্য ও নেতৃবৃন্দের প্র...
18/04/2026

🚩ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন-এর ঢাকা বিভাগীয় নবনির্বাচিত কমিটির সকল সম্মানিত সদস্য ও নেতৃবৃন্দের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের নতুন দায়িত্ব ও আগামীর পথচলা শুভ হোক, সফল হোক এবং সংগঠনের উন্নয়ন ও অগ্রগতিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
শ্রীশ্রী হরি-গুরুচাঁদের অশেষ কৃপায় আপনাদের সকল কার্যক্রম হোক কল্যাণময়।

ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন
কেন্দ্রীয় কমিটি।

#কেন্দ্রীয়_কমিটি




🙏

ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিভাগীয় কমিটি গঠন ও বাংলাদেশ কমিটির অভিষ...
17/04/2026

ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিভাগীয় কমিটি গঠন ও বাংলাদেশ কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই শুভ ও ঐতিহাসিক আয়োজনে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও মতুয়া সম্প্রদায়ের সদস্যদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
আসুন, আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে শ্রীশ্রী হরি-গুরুচাঁদের আদর্শে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখি।
হরিবোল 🙏
#মতুয়া_মিশন
#হরি_গুরুচাঁদ
#ঢাকা_বিভাগীয়_কমিটি
#বাংলাদেশ_কমিটি
#অভিষেক_অনুষ্ঠান
#ঐক্য_সংগঠন



একটি মানবিক সহযোগিতার আবেদনইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনকেন্দ্রীয় কমিটির সিনেট সদস্য সমির অধিকারীর ছোট...
12/04/2026

একটি মানবিক সহযোগিতার আবেদন
ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন
কেন্দ্রীয় কমিটির সিনেট সদস্য সমির অধিকারীর ছোট্ট মেয়ে রায়াকে বাঁচাতে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি 🙏
নমস্কার / আদাব,
আমার ৪ বছর ৩ মাস বয়সী ছোট্ট মেয়ে রায়া অধিকারী বর্তমানে এক অত্যন্ত জটিল শারীরিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তার হার্ট এবং ফুসফুসে গুরুতর সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, তার হার্টে বড় ধরনের জন্মগত ত্রুটি—DORV, ASD, VSD—এবং ফুসফুসের একটি অংশ অকেজো হয়ে যাওয়ার মতো জটিলতা (Lung Collapse) রয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং বাংলাদেশ শিশু হাসপাতাল-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু এই দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা আমাদের পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।
গত প্রায় দুই মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে করাতে আমরা আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছি।
একজন অসহায় বাবা/মা হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন—
আমার ছোট্ট মেয়েটির সুন্দর ভবিষ্যতের জন্য আপনারা দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আপনাদের সামান্য দান কিংবা একটি “শেয়ার”-ই আমার মেয়ের সুস্থ হয়ে ওঠার পথে বড় সহায়ক হতে পারে।
আপনাদের সহযোগিতায় একটি নিষ্পাপ জীবন বেঁচে যেতে পারে। 🤲
সাহায্য পাঠানোর ঠিকানা:
📱 বিকাশ / নগদ / রকেট:
01748668248
01721524237
🏦 ব্যাংকের নাম: Sonali Bank PLC, Court Building Branch, Narsingdi
👤 একাউন্ট নাম: Kabita Bairagi
🔢 একাউন্ট নম্বর: 1719401012305
🔁 Routing No: 200680404

১. ১৬টি শ্রীপাঠ এক হোক—নিশান আন্দোলন সফল হোক।২. মতুয়া সমাজের একটাই দাবি—নিশান চাই, অধিকার চাই।৩. নারী নেতৃত্ব এগিয়ে চল...
07/04/2026

১. ১৬টি শ্রীপাঠ এক হোক—
নিশান আন্দোলন সফল হোক।

২. মতুয়া সমাজের একটাই দাবি—
নিশান চাই, অধিকার চাই।

৩. নারী নেতৃত্ব এগিয়ে চলুক—
নিশান আন্দোলন জয়ী হোক।

৪. ঐক্যই শক্তি, ঐক্যই বল—
নিশান স্থাপন আমাদের লক্ষ্য।

৫. নিশান আমাদের পরিচয়—
প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবেই।

৬. গোঁসাই ও ভক্ত সবাই এক হও—
মতুয়া সমাজের মর্যাদা রক্ষা করো।

৭. আজকের শপথ, আগামী দিনের জয়—
নিশান প্রতিষ্ঠা হবেই।

৮. মতুয়া সমাজ জাগো—
নিজের অধিকার নিজেই রক্ষা করো।

🚩একটি বিশেষ ঘোষণা 🚩আগামী ২২/৩/২৬ইং, রোজ রবিবার সন্ধ্যা ৭টায় শ্রীধাম ওড়াকান্দী শ্রীশ্রীগুরুচাঁদ সত্যভামা মন্দিরের চূড়ায় ন...
21/03/2026

🚩একটি বিশেষ ঘোষণা 🚩

আগামী ২২/৩/২৬ইং, রোজ রবিবার সন্ধ্যা ৭টায় শ্রীধাম ওড়াকান্দী শ্রীশ্রীগুরুচাঁদ সত্যভামা মন্দিরের চূড়ায় নিশান প্রতিস্থাপন কর্মসূচি আন্দোলন বিষয়ে মতুয়া সমাজের সকল স্তরের মানুষের এক সর্বজনীন মতামত গ্রহণের নিমিত্তে গুগল মিটে উন্মুক্ত অনলাইন সভার আয়োজন করা হয়েছে। বিশ্বের সকল প্রান্তের সর্বস্তরের মতুয়া সুধীজনকে উক্ত সভায় যোগদানের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মতুয়া সমাজের বাইরের কারো এ সভায় যোগদান অনুমোদিত নয়।

সভার লিংক - নিচে দেয়া হল:-

meet.google.com/gqy-mnus-qdb

Code: gqy-mnus-qdb

(সমমনা সকল মতুয়া সংগঠন ও ব্যক্তিকে পোস্টটি কপি করে স্ব স্ব আইডিতে প্রচারের অনুরোধ।)

শ্রীধাম ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের পবিত্র মতুয়া ধামে আগত মতুয়াদেরইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের পক্...
16/03/2026

শ্রীধাম ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের পবিত্র মতুয়া ধামে আগত মতুয়াদের
ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক

শুভেচ্ছা ও অভিনন্দন

মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে
পতিতের পরিত্রাতা পূর্ণব্রহ্মা
শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের

২১৫তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে

পবিত্র শ্রীধাম ওড়াকান্দি ধামে আগত দেশ-বিদেশের সকল মতুয়া ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মানবমুক্তির মহান দূত, সাম্য-মৈত্রী ও মানবধর্মের প্রবর্তক পূর্ণব্রহ্মা শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব মানবজাতির জন্য এক মহৎ আশীর্বাদ।
তাঁর প্রদর্শিত মানুষ ধর্মই পরম ধর্ম, সত্য, প্রেম, সাম্য ও মানবতার বাণী সমগ্র মানব সমাজকে আলোকিত করে চলেছে।

এই পবিত্র আবির্ভাব তিথিতে আমরা সকলে তাঁর আদর্শ ধারণ করে সমাজে মানবতা, ভ্রাতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার করি।

---
শুভেচ্ছান্তে
ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন
কেন্দ্রীয় কমিটি ও সকল শাখা কমিটি।

আজ ১১ মার্চ — বিশ্ব মতুয়া দিবস।এই পবিত্র দিনে পতিতের পরিত্রাতা, মানবতার মুক্তিদূত, পূর্ণব্রহ্ম শ্রীশ্রী ঠাকুর হরিচাঁদ এই...
11/03/2026

আজ ১১ মার্চ — বিশ্ব মতুয়া দিবস।
এই পবিত্র দিনে পতিতের পরিত্রাতা, মানবতার মুক্তিদূত, পূর্ণব্রহ্ম শ্রীশ্রী ঠাকুর হরিচাঁদ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানবজাতির মুক্তির জন্য।

তিনি জন্মগ্রহণ করেছিলেন সমাজের অবহেলিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। তাঁর বাণী ছিল—মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নয়; সকল মানুষ সমান, মানবধর্মই শ্রেষ্ঠ ধর্ম।

ঠাকুর হরিচাঁদ মানুষকে শিখিয়েছেন সত্য, প্রেম, পবিত্রতা, সমতা ও ভ্রাতৃত্বের শিক্ষা। তাঁর দেখানো পথেই মতুয়া সমাজ আজও এগিয়ে চলছে আত্মমর্যাদা ও মানবতার সংগ্রামে।

এই বিশ্ব মতুয়া দিবসে আমরা তাঁর মহান আদর্শ স্মরণ করি এবং প্রতিজ্ঞা করি—
মানবতা, ন্যায় ও সমতার সমাজ গড়ে তুলতে তাঁর পথেই চলবো।

🙏 পতিতের পরিত্রাতা পূর্ণব্রহ্ম শ্রীশ্রী ঠাকুর হরিচাঁদের চরণে জানাই কোটি কোটি প্রণাম।
🌺 জয় হরিবোল। জয় গুরুচাঁদ। জয় মতুয়া। 🌺

ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা শ্রীধাম ওড়াকান্দিতে অবস্থিত শ্রীশ্রী গ...
10/03/2026

ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা শ্রীধাম ওড়াকান্দিতে অবস্থিত শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের পবিত্র মন্দিরের চূড়ায় মতুয়া ধর্ম ও সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রতীক লাল নিশান স্থাপনের জন্য জোরালো দাবি জানাই।

মতুয়া মতাদর্শে লাল নিশান শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার প্রতীক। যুগ যুগ ধরে মতুয়া ভক্তরা এই নিশানকে নিজেদের আত্মপরিচয় ও ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে ধারণ করে আসছেন। তাই শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে মতুয়া সমাজের নিজস্ব প্রতীক লাল নিশান উড্ডীন হওয়া অত্যন্ত যৌক্তিক এবং লক্ষ লক্ষ মতুয়া ভক্তের আন্তরিক প্রত্যাশা।

মন্দিরের চূড়ায় লাল নিশান উড্ডীন হলে তা মতুয়া সমাজের ঐতিহ্য, গৌরব ও আত্মপরিচয়কে সুদৃঢ় করবে এবং শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদের মানবধর্ম, সমতা ও ভ্রাতৃত্বের বাণীকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করবে।

অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত কিন্তু দৃঢ় আহ্বান—মতুয়া সমাজের ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের চূড়ায় দ্রুত লাল নিশান স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হোক।

— ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন
কেন্দ্রীয় কমিটি

জয় হরিবোল সকল ভাষা শহীদদের প্রতি জানাই অভিনন্দন শ্রদ্ধা।          #ভাষা  #শহীদ
21/02/2026

জয় হরিবোল
সকল ভাষা শহীদদের প্রতি জানাই অভিনন্দন শ্রদ্ধা।

#ভাষা #শহীদ

Address

Biswas Homeo Sadan, Natullabad, Kashipur
Barisal
8205

Opening Hours

21:00 - 01:00

Telephone

+8801721524237

Alerts

Be the first to know and let us send you an email when International ShreeShree Hori Guruchand Matua Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to International ShreeShree Hori Guruchand Matua Mission:

Share