17/07/2026
প্রিয় Smiley Askar পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা।
দীর্ঘদিন ধরে Smiley Askar-এর কার্যক্রম বন্ধ রয়েছে। সময়ের পরিবর্তনে আমরা সবাই নিজ নিজ ব্যস্ততায় জড়িয়ে পড়েছি। ফলে সদস্যদের মধ্যে যোগাযোগও অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে।
সম্প্রতি Smiley Askar-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি বাবু সৌরভ অধিকারীর আমন্ত্রণে আমি আবারও সংগঠনের ফেসবুক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি। একসময় আমিও এই সংগঠনের একজন মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছি। পুনরায় আমাকে এই প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম বন্ধ থাকায় এবং পরবর্তীতে নতুন কোনো কমিটি গঠিত না হওয়ায়, তিনি এখনো প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্বেই রয়েছেন।
কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম। সেখানে একজন শ্রদ্ধেয় প্রবীণ সমাজচিন্তাবিদ ও লেখকের সঙ্গে আলাপের সময় তিনি আমাদের Smiley Askar-এর ম্যাগাজিন সম্পর্কে জানতে চান। ভবিষ্যতে আবার ম্যাগাজিন প্রকাশের কোনো উদ্যোগ আছে কি না—এমন প্রশ্নও করেন। দুঃখের বিষয়, আমি তাঁকে আশ্বস্ত করতে পারিনি। বরং জানিয়েছি, বেশ কয়েক বছর ধরে সংগঠনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং সদস্যদের মধ্যেও বর্তমানে তেমন কোনো যোগাযোগ নেই।
তাঁর সেই প্রশ্ন আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাই আজ এই লেখার মাধ্যমে সংগঠনের সকলের কাছে একটি আন্তরিক আবেদন জানাচ্ছি।
আপনাদের কী মনে হয়, Smiley Askar-কে আবার নতুনভাবে সক্রিয় করার উদ্যোগ নেওয়া যেতে পারে? এ বিষয়ে আপনাদের মতামত, পরামর্শ কিংবা আগ্রহ থাকলে অনুগ্রহ করে মন্তব্যে অথবা ইনবক্সে জানাবেন।
এটি কোনো সিদ্ধান্তের ঘোষণা নয়; বরং সবার মতামত জানার একটি আন্তরিক প্রচেষ্টা। আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ ও সম্মিলিত আগ্রহের ভিত্তিতে ভবিষ্যতে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কি না, সে বিষয়ে ভাবা যেতে পারে।
আসুন, আবার একে অপরের খোঁজ নিই, যোগাযোগের সেতুবন্ধন গড়ে তুলি এবং আমাদের প্রিয় সংগঠন "Smiley Askar"-এর ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে ভাবি।
সবার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদান্তে-
বিমল বিশ্বাস 🙏
১৭ জুলাই ২০২৬
ভাটারা,ঢাকা।