04/08/2025
বিবৃতি
তারিখ: ৪ আগস্ট ২০২৫
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা সংস্কারের দাবির প্রতি আহার যুব সংগঠন একাত্মতা প্রকাশ🤝 করছি।
বরিশাল বিভাগের সকল জেলার বা অঞ্চলের অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবায় দীর্ঘদিনের অব্যবস্থা, দুর্নীতি, যন্ত্রপাতির অভাব এবং সাধারণ রোগীদের প্রতি অবহেলার প্রতিবাদে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ যে আন্দোলনে নেমেছেন—তা আমাদের নতুন আশার আলো দেখাচ্ছে।
আহার যুব সংগঠন এই ন্যায্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট দাবির প্রতি সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছে। আমরা মনে করি, এই হাসপাতালের চিকিৎসাসেবা শুধুমাত্র বরিশাল নয়, সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের জীবন ও মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অথচ এখানে প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা ও ট্রলি ব্যবস্থার মতো মৌলিক বিষয়েও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আমরা আহার যুব সংগঠন -এর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—
★ হাসপাতালের নষ্ট যন্ত্রপাতি দ্রুত সংস্কার ও কার্যকর করার ব্যবস্থা নিতে হবে।
★★রোগী পরিবহনের জন্য ট্রলি ও হুইলচেয়ারের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
★★★ বহিরাগত ডায়াগনস্টিক বাণিজ্য বন্ধ করে হাসপাতালের সরকারি পরীক্ষাসেবা কার্যকর ও সম্প্রসারিত করতে হবে।
★★★★ দুর্নীতিমুক্ত, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি ও জবাবদিহিতা জোরদার করতে হবে।
আমরা আহার যুব সংগঠন দৃঢ়ভাবে বিশ্বাস করি—জনগণের স্বাস্থ্যসেবা কোনো অনুগ্রহ নয়, এটি তাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার রক্ষার আন্দোলনে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো।
আহার যুব সংগঠন।