Animal Husbandry Students' Association, PSTU.

Animal Husbandry Students' Association, PSTU. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Animal Husbandry Students' Association, PSTU., Nonprofit Organization, Barisal.

পবিপ্রবিতে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি পুনর্বহালের দাবিতে বরিশাল ক্যাম্পাসে একাডেমিক ভবন -২ তে তালা দিয়েছে এ্যানিমেল হা...
04/04/2026

পবিপ্রবিতে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি পুনর্বহালের দাবিতে বরিশাল ক্যাম্পাসে একাডেমিক ভবন -২ তে তালা দিয়েছে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

সবাইকে অ্যানিমেল হাজবেন্ড্রি ডে-২০২৬ এর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।অ্যানিমেল হাজবেন্ড্রি ডে-২০২৬সফল ও সার্থক হউক।
14/03/2026

সবাইকে অ্যানিমেল হাজবেন্ড্রি ডে-২০২৬ এর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

অ্যানিমেল হাজবেন্ড্রি ডে-২০২৬
সফল ও সার্থক হউক।

মহামান্য হাইকোর্টের রায় নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং লিগ্যাল এডভাইজারের মিথ্যাচার ও ভুল ...
24/02/2026

মহামান্য হাইকোর্টের রায় নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং লিগ্যাল এডভাইজারের মিথ্যাচার ও ভুল ব্যাখ্যা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ০৩.০৯.২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত ৫৪তম একাডেমিক কাউন্সিলের (জরুরী) সভায় চলমান স্বতন্ত্র DVM এবং AH ডিগ্রী দু’টি বিলুপ্ত করে কম্বাইন্ড ডিগ্রী B. Sc. Vet. Sci. & AH প্রদান সংক্রান্ত সিদ্ধান্তকে বেআইনী ও অবৈধ ঘোষণা করে বাতিল করে দেওয়া মহামান্য হাইকোর্টের রায় নিয়ে ভুল ব্যাখ্যা ও মিথ্যা অপ্রচার করছে DVM ডিগ্রীধারী VC ও তাঁর নিযুক্ত আইন পরামর্শক।

৫৪ তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে চলমান DVM এবং AH ডিগ্রী দু’টি বিলুপ্ত করার ফলে প্রবর্তিত কম্বাইন্ড (B. Sc. Vet. Sci. & AH) ডিগ্রীতে স্থানান্তরিত ছাত্র-ছাত্রীদের বিষয়ে তাঁদের অপব্যাখ্যায় বলা হচ্ছে “যেহেতু এ বিষয়ে উক্ত রায়ে সুনির্দিষ্টভাবে কোন নির্দেশনা দেয়া হয় নাই, সেহেতু তাদের কম্বাইন্ড ডিগ্রিতে একাডেমিক কর্যক্রম চলমান রাখতে আইনগত কোন বাধা নেই”। বাস্তবিক অর্থে আদালতের রায় সুস্পষ্ট ও নিম্নরূপঃ

“The impugned decision dated 03.09.2025, so far it relates to the abolishment of the running two independent courses of Doctor of Veterinary Medicine (DVM) degree and B. Sc. AH (Hon's) degree, is hereby declared unlawful and without lawful authority and therefore set aside.

The respondent nos. 1, 2, and 12 are directed to commence the existing two independent courses i.e. Doctor of Veterinary Medicine (DVM) degree and B.SC. AH (Hon's) degree simultaneously with the newly introduced combined degree of Bachelor of Vet. Science •and Animal Husbandry. They are further directed to publish supplementary Admission Circular for the 2025-2026 academic session for admission in the independent courses of Doctor of Veterinary Medicine (DVM) degree and•B.SC. AH (Hon's) degree within 30 (thirty) days upon receipt of this order. They are also directed to submit the compliance thereof by filing an affidavit in compliance in the pending Contempt Petition No. 543 of 2025 before the High Court Division.”

রায়ের আলোকে প্রতীয়মান হয় যে, তাদের প্রদত্ত ব্যাখ্যায় মুল রায়কে চতুরতার সাথে এড়িয়ে গিয়ে শুধুমাত্র পরবর্তী নির্দেশনাসমূহ (directions) উল্লেখ করা হয়েছে। মূল রায়ে যেহেতু ০৩.০৯.২০২৫ খ্রি. তারিখের একাডেমিক কাউন্সিলের বিতর্কিত ও চ্যালেঞ্জকৃত (impugned) সিদ্ধান্ত (যা প্রধানত দু’টি চলমান (running) স্বতন্ত্র DVM এবং AH ডিগ্রী বিলুপ্ত সংক্রান্ত) বেআইনী (unlawful) ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত (without lawful authority) ঘোষণা করে বাতিল (set aside) করা হয়েছে, সেহেতু স্বতন্ত্র DVM এবং AH ডিগ্রীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের কম্বাইন্ড ডিগ্রীতে স্থানান্তরিত হওয়ার আইনগত বৈধতা নেই (কারণ ঐ ছাত্র ছাত্রীদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে কম্বাইন্ড ডিগ্রীতে ভর্তি করা হয়নি) ৷ ফলে ছাত্র-ছা্রতীদেরকে নিজ নিজ ভর্তিকৃত ডিগ্রীর কোর্স সম্পন্ন করতে হবে। নির্দেশনা অনুসারে, বিদ্যমান স্বতন্ত্র DVM এবং AH দু’টি ডিগ্রীর পাশাপাশি (simultaneously) নতুন করে প্রবর্তিত (newly introduced) কম্বাইন্ড ডিগ্রী শুরু করতে হবে (যা পবিপ্রবি’র ৫৫তম একাডেমিক কাউন্সিলের ( অনূষ্ঠিত ২৭.১১.২৫ ) মাধ্যমে ২০২৫-২০২৬ একাডেমিক সেশনের জন্য অনুমোদিত)। সেই সাথে রায়ের কপি গ্রহণের ৩০ (ত্রিশ ) দিনের মধ্যে DVM এবং AH এ ২০২৫-২০২৬ সেশনে ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ৷

মহামান্য আদালতের মূল রায়ের মর্ম অনুধাবন করে ভুল ব্যাখ্যা ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানানো যাচ্ছে।

এ্যানিমেল হাজবেন্ড্রি প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি নিয়ে হাইকোর্টের রায় ও বর্তমান পর...
23/02/2026

এ্যানিমেল হাজবেন্ড্রি প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি নিয়ে হাইকোর্টের রায় ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিবৃতি।

আশা করি বর্তমান শিক্ষার্থীরা তাদের অবস্থান বুঝে স্যারদের এবং প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বসে সুন্দর একটি সমাধানে আসবে।

আমরা ছিলামআছিথাকবো
23/02/2026

আমরা
ছিলাম
আছি
থাকবো

আলহামদুলিল্লাহ!!পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Animal Husbandry ( Hons) ডিগ্রি চলমান থাকবে।মহামান্য হাইকোর...
23/02/2026

আলহামদুলিল্লাহ!!
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Animal Husbandry ( Hons) ডিগ্রি চলমান থাকবে।

মহামান্য হাইকোর্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ৫৪তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের B. Sc. Animal Husbandry (Hons) ডিগ্রি বিলুপ্তিকরণ সংক্রান্ত সিদ্ধান্তকে বেআইনি ও অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন।

কি ছিল ০৩.০৯.২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত সেই বির্তকিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে?

ক. অত্র বিশ্ববিদ্যালয়ের ANSVM অনুষদ হতে চলমান DVM এবং B. Sc. Animal Husbandry (Hons) ডিগ্রী দু’টি বিলুপ্ত করে কম্বাইন্ড B. Sc. Vet. Sci. & AH ডিগ্রী প্রদানের সিদ্ধান্ত গ্রহণ ৷

খ. কম্বাইন্ড B. Sc. Vet. Sci. & AH ডিগ্রীর কোর্স কারিকুলাম ও সিলেবাস তৈরীর জন্য ১৩ (তের) সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ ৷

গ. কম্বাইন্ড ডিগ্রী B. Sc. Vet. Sci. & AH প্রোগ্রামের সকল সেশনের একাডেমিক কার্যক্রম (ক্লাস এবং পরীক্ষা) একাডেমিক কাউন্সিলের পরদিন অর্থাৎ ০৪.০৯.২০২৫ খ্রি. তারিখ হতে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ ৷

এ সকল বিতর্কিত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের শরনাপন্ন হলে মহামান্য আদালত ৩০.১০.২০২৫ খ্রি. তারিখে সংশ্লিষ্ট কার্যক্রমের উপর ০৩ (তিন) মাসের স্থগিতাদেশ দেন এবং ০৪.১২.২০২৫ খ্রি. তারিখে B. Sc. Animal Husbandry (Hons) ডিগ্রী Insert করে সম্পূরক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ প্রদান করেন।

আদালতের এই আদেশসমূহ উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম চালু রাখায় পবিপ্রবি প্রশাসন আদালত অবমাননার দায়ে অভিযুক্ত।

দীর্ঘ হেয়ারিং এর পর ০৩.০২.২০২৬ খ্রি. তারিখের চুড়ান্ত রায়ে মহামান্য হাইকোর্ট DVM এবং AH ডিগ্রী বিলুপ্তিকরণ সংক্রান্ত একাডেমিক কাউন্সিলের উপরোক্ত সিদ্ধান্ত বেআইনী ও অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়ার ফলে যে সকল সেশনের শিক্ষার্থীরা তড়িঘড়ি করে কম্বাইন্ড ডিগ্রীর শিক্ষা কার্যক্রম (ক্লাস এবং পরীক্ষা) শুরু করেছে তা অবৈধ ও বেআইনী বলে প্রতীয়মান হচ্ছে ৷ সুতরাং অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে ভর্তিকৃত স্ব স্ব ডিগ্রীতে ফিরে যাওয়ার আইনানুগ বাধ্যবাধকতা রয়েছে ।
কেননা ভর্তিকালীন সময়ে যে ডিগ্রির অস্তিত্বই ছিল না, সে ধরনের ডিগ্রি গ্রহণ ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এইটাই বাস্তবতা । আবেগ নয় - আইন ও অর্ডিন্যান্স অনুযায়ী সিদ্ধান্ত নিন।

মহামান্য হাইকোর্ট বিদ্যমান DVM এবং AH ডিগ্রীর পাশাপাশি Newly introduced কম্বাইন্ড ডিগ্রী চালু রাখার নির্দেশ দেন এবং রায় অনুযায়ী তা কেবল মাত্র নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্যই ৷ এই Newly introduced কম্বাইন্ড ডিগ্রী আদালতের স্থগিতাদেশ বিদ্যমান থাকা কালে ANSVM অনুষদের ডিনের প্রস্তাবের ভিত্তিতে ৫৫তম একাডেমিক কাউন্সিলের (যা ২৭.১১.২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়) ২৪ নং এজেন্ডা অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পর কৃষি গুচ্ছের ২০২৫-২০২৬ সেশনের ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে ৷

আদালত তার নির্দেশনায় আরো বলেন, রায়ের কপি গ্রহণের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২০২৫-২০২৬ সেশনে DVM এবং AH এ শিক্ষার্থী ভর্তির সম্পূরক সার্কুলার দিতে হবে ৷

উপরোক্ত নির্দেশনাবলী প্রতিপালনের পর আদালত অবমাননার (Contempt of Court) বিচারাধীন রিটের হলফনামায় তা ঊল্লেখ করার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন ৷

সবার মঙ্গল ও কল্যাণ কামনা করছি ৷

23/02/2026

যেখানে উচ্চ আদালতের রায় মানতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বাধ্য সেখানে উচ্চ আদালতের রায় না মেনে যারা মব সৃষ্টি করে স্যারদের অপমান করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।

আসসালামু আলাইকুম, আমাদের জুনিয়র শিক্ষার্থী ২ জনকে প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই এবং তোমাদের আশ্বস্ত  করতে চাই যে কোন পরি...
08/11/2025

আসসালামু আলাইকুম,
আমাদের জুনিয়র শিক্ষার্থী ২ জনকে প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই এবং তোমাদের আশ্বস্ত করতে চাই যে কোন পরিস্থিতিতে আমরা তোমাদের সাথে আছি।
আমরা দেখতে পারতেছি কিছু স্বার্থান্বেষী এবং ষড়যন্ত্রকারীদের প্রচারণায় পড়ে এ্যানিমেল হাজবেন্ড্রি এর শিক্ষার্থীদের একটি অংশ কম্বাইন্ড এর আন্দোলন করে। আমরা এটাও মনে করি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এ ষড়যন্ত্রে অংশ নেন তা না হলে তিনি কোন কিছু যাচাই-বাছাই নাহ করে একটি মাত্র একাডেমিক কাউন্সিল এর মিটিং এর মাধ্যমে একটি স্বতন্ত্র ডিগ্রী কে বাতিল করতে পারতেন নাহ। আমরা তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি।

তবে ধন্যবাদ জানাচ্ছি জেরিন তাসনিম জুথি এবং আমির হামজা আসিফ কে তারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রিট করে এবং আদালত তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে কম্বাইন্ড ডিগ্রি স্থগিত রাখে এবং এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি চালু রাখেন। আদালতের প্রতি আমরা পূর্ন আস্থা এবং সম্মান প্রদর্শন করতাছি।

কিন্তু স্বার্থান্বেষী এবং ষড়যন্ত্রকারি গ্রুপ এ্যানিমেল হাজবেন্ড্রি এর এই ২ শিক্ষার্থীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং তাদের নিয়ে বুলিং করতাছি, যা দণ্ডনীয় অপরাদ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

যারা ভর্তি পরীক্ষা দিয়ে এ্যানিমেল হাজবেন্ড্রিতে ভর্তি হয়েছিলো কিন্ত এখন আন্দোলন করে কম্বাইন্ড ডিগ্রিতে গেছে ; বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি মনে নিয়ে কম্বাইন্ড এর ব্যবস্থা করছে সেটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার তারা করছে। কিন্তু যারা এ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বিলুপ্ত করতে চাচ্ছে এবং অন্যায়ের বিরুদ্ধে রিট করা শিক্ষার্থীদের নিয়ে বুলিং করতাছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।

এভাবে এতো নোংরা, বিশ্রি, কর্দয ভাষায় যারা গালিগালজ আক্রমণ করতেছে হয় বিশ্ববিদ্যালয় তাদের অবিলম্বে বহিষ্কার করুক,
না হয় ভিসি পদত্যাগ করুক।

সবাই যার যার জায়গা থেকে যতটুক পারি সাহায্য করি।
07/09/2025

সবাই যার যার জায়গা থেকে যতটুক পারি সাহায্য করি।

❝ জাতির স্বার্থে কম্বাইন্ডনিজের স্বার্থে ডিভিএম ❞😁🤣
07/09/2025

❝ জাতির স্বার্থে কম্বাইন্ড
নিজের স্বার্থে ডিভিএম ❞😁🤣

আমরাও কম্বাইন্ড চাই, কিন্তু ডিগ্রির নাম এ.এইচ হতে হবে।
07/09/2025

আমরাও কম্বাইন্ড চাই, কিন্তু ডিগ্রির নাম এ.এইচ হতে হবে।

Address

Barisal
8210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Animal Husbandry Students' Association, PSTU. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share