06/03/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম,
আজ পবিত্র ১৭ রমজান বদর দিসব এমন এক শুভ দিনে 'মানবিকতা, সচেতনতা ও সামাজিক উন্নয়ন' শ্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো "ওয়াফা ইয়ুথ ফাউন্ডেশন"।
আমরা একদল সচেতন ও স্বপ্নবাজ তরুণ,
যারা বিশ্বাস করি, একসাথে কাজ করলে সমাজ পরিবর্তন সম্ভব।
আমাদের প্রধান কার্যক্রমসমূহঃ
১. শিক্ষা সহায়তা – ফ্রি কোচিং, পাঠাগার স্থাপন, ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষার্থীদের পরামর্শ প্রদান।
২. মাদক নির্মূল কার্যক্রম – মাদকবিরোধী প্রচারণা, সচেতনতা সভা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহ প্রদান।
৩. মানবিক সেবা – রক্তদান কার্যক্রম, অসুস্থ, অসহায় ও বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানো।
৪. দরিদ্র সহায়তা – অসচ্ছল পরিবারকে খাদ্য, চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান।
৫. পরিবেশ উন্নয়ন – বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম।
৬. দুর্যোগকালীন সহায়তা – বন্যা, ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও জরুরি সহযোগিতা।
✨ আমাদের লক্ষ্য একটাই
একটি সচেতন, মানবিক ও উন্নত সমাজ গঠন।
আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা আমাদের পথচলার প্রেরণা।
আসুন, আমরা সবাই মিলে পরিবর্তনের অংশ হই।
#ওয়াফা_ইয়ুথ_ফাউন্ডেশন