মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ডেশন

Directions

মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান

15/12/2025
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের কৃষি কর্মকর্তা স্বর্গীয় সুরেশ চন্দ্র সরকার'র সহধর্মিণী কানন বালা (৬৪) গতক...
28/10/2025

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের কৃষি কর্মকর্তা স্বর্গীয় সুরেশ চন্দ্র সরকার'র সহধর্মিণী কানন বালা (৬৪) গতকাল ২৭ অক্টোবর, সোমবার রাত ৮:৫৮ মিনিটের সময় ইহলোকের মায়া ত্যাগ করে অমৃতলোকে পাড়ি জমিয়েছেন। আমরা তার মৃত্যু গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবার, স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওঁ দিব্যান্ লোকান্ গচ্ছতুঃ

তার মহৎ কর্ম ও পূণ্য স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

শ্রদ্ধার্ঘ্যে: মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ডেশন

আপনার পরলোকগত আত্মার চিরশান্তি কামনা। শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওঁ দিব্যান্ লো...
29/08/2025

আপনার পরলোকগত আত্মার চিরশান্তি কামনা। শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রাম নিবাসী সর্বজন শ্রদ্ধেয় আশুতোষ দাস গোস্বামী আজ ২৬ আগস্ট (৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গ...
26/08/2025

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রাম নিবাসী সর্বজন শ্রদ্ধেয় আশুতোষ দাস গোস্বামী আজ ২৬ আগস্ট (৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ), মঙ্গলবার সকাল আনুমানিক ৭:৩০ দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোকের মায়া ত্যাগ করে অমৃতলোকে পাড়ি জমিয়েছেন। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শিষ্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।

তাঁর মহৎ কর্ম ও পূণ্য স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

২৫ আগস্ট, ২০২৫ সোমবার আমাদের সংগঠনের জন্য এক আনন্দের দিন, বহুগুণে গুণান্বিত একজন আদর্শ শিক্ষককে মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ড...
25/08/2025

২৫ আগস্ট, ২০২৫ সোমবার আমাদের সংগঠনের জন্য এক আনন্দের দিন, বহুগুণে গুণান্বিত একজন আদর্শ শিক্ষককে মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ডেশন'র পক্ষ থেকে সম্মান জানাতে পেরে গর্বিত, আনন্দিত ও উচ্ছ্বসিত।

শ্রদ্ধেয় অধ্যাপক মিহির লাল সাহা একজন আদর্শ শিক্ষকের জলন্ত উদাহরণ। ২০২২ সালের ২৭ আগস্ট প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, একই সময়ে ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরি কালচারের পরিচালক। এত দায়িত্ব একসাথে সামলেও তিনি অক্লান্তভাবে ছুটে চলেছেন সর্বদা। ক্লাস, প্রশাসনিক দায়িত্ব সবখানেই রেখেছেন নিজস্বতার সাক্ষর। সততা, দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ছাত্র-ছাত্রীদের নিজ সন্তানের ন্যায় স্নেহ করেন। পরম মমতায় হৃদয় নিংড়ে পাঠদান করেছেন শ্রেণীকক্ষে, তেমনি অভিভাবকহীন হল জীবনে ছাত্রদের এক আস্থা ও ভরসার আশ্রয়স্থল ছিলেন অধ্যাপক মিহির লাল সাহা। এমন আদর্শ শিক্ষকের সান্নিধ্য যারা পেয়েছেন নিশ্চয়ই তারা অনেক ভাগ্যবান। স্যারের মহৎ কর্মের প্রতি অতলান্ত শ্রদ্ধা।

আগামী ২৭ আগস্ট স্যারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের ৩ বছর পূর্ণ হবে এবং দায়িত্ব হস্তান্তর কররেন।আমরা স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি।

শুভেচ্ছান্তে-

মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ডেশন
বড় বাশাইল, আগৈলঝাড়া, বরিশাল।

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রাম নিবাসী দক্ষিণ আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু নীল...
31/05/2025

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রাম নিবাসী দক্ষিণ আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু নীলকান্ত অধিকারী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৩১মে, শনিবার চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, সেইসাথে শোকসন্তপ্ত পরিবার, শিক্ষার্থী-সহকর্মী, স্বজন- প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি; আত্মার চিরশান্তি কামনা।

স্যারের পূণ্য স্মৃতি ও কর্মের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ 'ভেগাই হালদার পাবলিক একাডেমি'র অবসরপ্রাপ্ত যশস্বী শিক্ষক ...
28/05/2025

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ 'ভেগাই হালদার পাবলিক একাডেমি'র অবসরপ্রাপ্ত যশস্বী শিক্ষক বাবু চিত্তরঞ্জন মন্ডল আজ ২৮ মে (১৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ), বুধবার সকাল ৭:৩০ মিনিটের সময় অমৃতলোকে পাড়ি জমিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন, প্রতিবেশী, সহকর্মী- শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা।

স্যারের পূণ্য স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

শ্রদ্ধার্ঘ্যে: মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ডেশন
বড় বাশাইল, আগৈলঝাড়া, বরিশাল।

09/04/2025

আগামীকাল অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জানাই ফুলেল শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন ও শুভকামনা।
তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

11/03/2025

নার্সিং ডিপ্লোমা ও বিএসসি নার্সিং শেষ বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।

24/02/2025

সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি, করোনাকালীন খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের সৎকার কার্যক্রম সহ সমাজের পিছিয়ে জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন।

সকলের আশির্বাদ ও মানবিক সমর্থন প্রার্থনা করছি।

ধন্যবাদ ও কৃতজ্ঞতায়: মলয় ঘটক
মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ডেশন
বড় বাশাইল, আগৈলঝাড়া, বরিশাল।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনোরঞ্জন চ্যারিটি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share