11/07/2025
আলহামদুলিল্লাহ
বহু চড়াই উৎরাই পেরিয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে ২৩ শে জুন Barishal Blood Donors Association (BBDA) এর পাঁচ বছর পূর্ণ হয়েছে।
#গতকাল ১০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় রাহুতকাঠি বিবিডিএ এর প্রধান কার্যালয়ে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও বর্ষসেরা ৫ জন দায়িত্বশীলদের সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
উক্ত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বিবিডিএ এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল, বরিশাল জেলা শাখার দায়িত্বশীল, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক জনাব সবুর খান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাহুতকাঠি বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব এনামুল হক খান, আগত অতিথি এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ উক্ত সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এসময় ২০২৫-২০২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন বিবিডিএ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাকিব সিকদার। নবগঠিত কমিটির দায়িত্বশীল বৃন্দ হলেনঃ
১/ সভাপতিঃ মোঃ রবিউল ইসলাম
২/ সহ-সভাপতিঃ শহিদুল ইসলাম
৩/ সাধারন সম্পাদকঃ মোঃ রবিউল সরদার
৪/ যুগ্ম সাধারণ সম্পাদকঃ তানভীর মাহমুদ শিবলী
৫/ সাংগঠনিক সম্পাদকঃ মোঃ হেলাল হোসেন দিপু
৬/ দপ্তর সম্পাদকঃ মোঃ সোলাইমান সরদার
৭/ অর্থ বিষয়ক সম্পাদকঃ মোঃ নাঈম সরদার
৮/ প্রকল্প বিষয়ক সম্পাদকঃ মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ
৯/ মহিলা বিষয়ক সম্পাদকঃ সাবিকুন নাহার কেয়া
১০/ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ আমিনুল সিকদার
১১/ কার্যনির্বাহী সদস্যঃ মোঃ আসলাম মাহমুদ।
একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে বুকে ধারন করে অসংখ্য স্বেচ্ছাসেবী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা যেন ভবিষ্যতে মানুষের পাশে আরো একটিভ ভাবে থাকতে পারি সবাই এই দোয়া করবেন।
💗
💙