Rector Md Abdul Hekim Foundation

Rector Md Abdul Hekim Foundation Non profit charity organisation funded by the Rector family members.

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দিন ব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত...
22/04/2026

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দিন ব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে স্পেশাল এডুকেশন নিডস এন্ড ডিজেবিলিটিজ(SEND) এর আওতায় প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষকবৃন্দ এসেছিলেন রওশন স্কুল এন্ড কলেজ পরিদর্শনে। বাস্তবভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ ও চিকিৎসা কার্যক্রম দেখে ওনারা সবাই বেশ উচ্ছ্বসিত হয়েছেন, পাশাপাশি প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন।

সমাজসেবা অধিদফতর নিবন্ধনকৃত রেক্টর মোঃ আব্দুল হেকিম ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে পরিচালিত নেত্রকোণা জেলার বারহাট্টা উপজে...
18/03/2026

সমাজসেবা অধিদফতর নিবন্ধনকৃত রেক্টর মোঃ আব্দুল হেকিম ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে পরিচালিত নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান রওশন স্কুল এন্ড কলেজের বিশেষ চাহিদা সম্পন্ন দরিদ্র শিক্ষার্থীদের ফাউন্ডেশনের বিশেষ তহবিল থেকে মোট ৪০ জন শিশুর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাসে আমাদের মাধ্যমে এই সকল সুবিধাবঞ্চিত শিশুদের সেবা করার সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।

১৭ মার্চ ২০২৬

আমাদের ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বারহাট্টা সদরের একমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয় রওশন স্কুল এন্ড কলেজের ম...
05/03/2026

আমাদের ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বারহাট্টা সদরের একমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিদ্যালয় রওশন স্কুল এন্ড কলেজের মোট ৭২ জন শিক্ষার্থীদের জন্য পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ কিছু খাদ্যসামগ্রী উপহার হিসেবে ওদের হাতে তুলে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই কাজটি যাদের জন্য সম্ভব হয়েছে আল্লাহ তাদের অবদান কবুল করুন, আমীন।

.

আলহামদুলিল্লাহ। নতুন বছরের নতুন বই আমাদের বিদ্যালয়ের বাচ্চাদের জন্য বছরের শুরুতেই ওদের হাতে তুলে দিতে পেরেছি। বিশেষ কৃত...
06/01/2026

আলহামদুলিল্লাহ। নতুন বছরের নতুন বই আমাদের বিদ্যালয়ের বাচ্চাদের জন্য বছরের শুরুতেই ওদের হাতে তুলে দিতে পেরেছি। বিশেষ কৃতজ্ঞতা জানাই বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের। সেই সাথে বিদ্যালয়ের দায়িত্বে থাকা শিক্ষকদের ধন্যবাদ এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়ার জন্য।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫" এর আওতায় গতকাল বিশেষ শিশুদের জন্য পরিচালিত র...
15/10/2025

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫" এর আওতায় গতকাল বিশেষ শিশুদের জন্য পরিচালিত রওশন স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। নিবন্ধন কৃত একশত জনের মাঝে উপস্থিত ৮০ জন এই টিকা প্রাপ্ত হয়।

এই কর্মসূচি ধৈর্য্যর সাথে পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাই মোঃ শেখ ফরিদ ( পরিবার পরিকল্পনা পরিদর্শক FPI), রবিউল হাসান মোল্লা ( স্বাস্থ্য সহকারী HA), সামান্তা ইয়াসমিন (পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী FWA) সহ আমাদের স্কুলের সকল শিক্ষক ও অভিভাবকদের।

ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৫ঃ পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ পৌঁছে যাক আমাদের স্কুলের শিক্ষার্থীদের ঘরে। আন্ত...
26/03/2025

ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৫ঃ

পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ পৌঁছে যাক আমাদের স্কুলের শিক্ষার্থীদের ঘরে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সকলকে যাদের সহায়তায় ও পরিশ্রমে এই শিশুদের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি।

Address

Barhatta
2440

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801729097082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rector Md Abdul Hekim Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share