07/06/2026
ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন
ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন এবং টেকসই উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে বাস্তবায়িত ‘RAISE’ প্রকল্পের আওতায় “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশশিক্ষণ” কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ, ৭ জুন, বরগুনার শহীদ স্মৃতি সড়কে অবস্থিত সংগ্রামের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ১৬ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ এবং উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগ্রামের পরিচালক (কর্মসূচি), পরিচালক (ঋণ) এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা, উদ্যোগ উন্নয়ন এবং আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন, যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৬ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসায় ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক পরিকল্পনা, বিপণন কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষ ও সফল উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ‘RAISE’ প্রকল্প।