BDRCS Youth Barguna Unit

BDRCS Youth Barguna Unit Bangladesh Red Crescent Society, Barguna Unit

World Heat Action Day 2026 উপলক্ষ্যে বরগুনায় বিতর্ক, আইডিয়া তৈরি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিততীব্র তাপপ্রবাহ মোকাবিলা ও জ...
16/06/2026

World Heat Action Day 2026 উপলক্ষ্যে বরগুনায় বিতর্ক, আইডিয়া তৈরি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তীব্র তাপপ্রবাহ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের ন্যাচার পালস প্রোজেক্টের আয়োজনে World Heat Action Day 2026 উপলক্ষ্যে বিতর্ক, আইডিয়া তৈরি ও অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ন্যাচার পালস প্রোজেক্টের এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহাদ হোসেন তনু শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের সেক্রেটারী এবিএম গোলাম হায়দার নীলু।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল—
**"প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বৃক্ষরোপণই তীব্র তাপপ্রবাহ মোকাবিলার একমাত্র টেকসই পথ।"**

বিতর্ক প্রতিযোগিতায় পক্ষদল হিসেবে অংশগ্রহণ করে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষদল হিসেবে অংশগ্রহণ করে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

পক্ষদলের বক্তারা ছিলেন—
১ম বক্তা: আতিকা জাহান মৌমি
২য় বক্তা: সুমাইয়া তাইয়্যেবা
৩য় বক্তা ও দলনেতা: জান্নাতী

বিপক্ষ দলের বক্তারা ছিলেন—
১ম বক্তা: ফাওজিয়া আফিফা
২য় বক্তা: স্নিগ্ধা তাবাসসুম রোজা
৩য় বক্তা ও দলনেতা: সুবাইতা রহমান

প্রতিযোগিতায় পক্ষদল বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা সুবাইতা রহমান।

বিতর্ক প্রতিযোগিতাটি মডারেটর হিসেবে পরিচালনা করেন মোঃ সজিব হোসেন, উপ যুব প্রধান-১, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মোঃ আমিরুল ইসলাম।

এছাড়াও World Heat Action Day উপলক্ষ্যে আয়োজিত আইডিয়া তৈরি প্রতিযোগিতায় বরগুনা সরকারি কলেজ, বরগুনা সরকারি মহিলা কলেজ ও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।

বিতর্ক ও আইডিয়া তৈরি—উভয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বরগুনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক লিংকন বালা, বরগুনা ডি.কে.পি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: খালেদা আকতার এবং রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের যুব প্রধান মোঃ আব্দুর রহমান সজিব, ন্যাচার পালস প্রোজেক্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

পরবর্তীতে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের নিয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জলবায়ু পরিবর্তন ও তীব্র তাপপ্রবাহের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তায় রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হাম আক্রান্ত র...
16/06/2026

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তায় রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ২৫০ শয্যা বরগুনা সদর হাসপাতাল-এ ১০০টি স্বাস্থ্য সুরক্ষা ও পরিচর্যা উপকরণ (Care Package) হস্তান্তর করা হয়েছে।

উক্ত প্যাকেজগুলোতে ছিল—
🧼 গোসলের সাবান ৩ টি
🧻টয়লেট টিস্যু পেপার ২ টি
🧴 টুথ পেস্ট ১টি
🪥 টুথ ব্লাশ ২ টি
😷 কাপড়ের ফেস মাস্ক ১০ টি
🧺 কাপড় ধোয়ার সাবান ২ টি
এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।

২৫০ শয্যা বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোঃ রেজওয়ানুর আলম-এর নিকট আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের সম্মানিত সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু, ইউনিট লেভেল অফিসার মোঃ আঃ করিম, যুব প্রধান মোঃ আব্দুর রহমান সজিব ও উপ যুব প্রধান -০১ মোঃ সজিব হোসেন ।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন রোগী, অভিভাবক এবং স্বাস্থ্যকর্মীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা প্রদানই রেড ক্রিসেন্টের অন্যতম অঙ্গীকার। মানবতার সেবায় এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

❤️ মানুষের পাশে, মানবতার পাশে— বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

16/06/2026

World Heat Action Day-2026
বিতর্ক, আইডিয়া তৈরী, কুইজ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান।
স্থান রেডক্রিসেন্ট টেনিং রুম,বরগুনা
আয়োজনেঃ ন্যাচার পালস্ প্রকল্প বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট

বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়—এটা চিন্তার বিপ্লব! World Heat Action Day-2026 উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতা তরুণদের ম...
15/06/2026

বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়—এটা চিন্তার বিপ্লব!
World Heat Action Day-2026 উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতা তরুণদের মধ্যে জাগিয়ে তুলছে নতুন ভাবনা, যুক্তির শক্তি এবং পরিবেশ রক্ষার সচেতনতা 🌱
🌍 এখানে শুধু “কে জিতবে” সেটা নয়—
বরং কে কতটা যুক্তি দিয়ে সমাজ ও পরিবেশকে নতুনভাবে ভাবতে শেখাতে পারে, সেটাই আসল অর্জন।
💡 বিতর্ক আমাদের শেখায়—
✔ যুক্তিসম্পন্ন চিন্তা করতে
✔ ভিন্ন মতকে শ্রদ্ধা করতে
✔ সমস্যা সমাধানে নতুন দৃষ্টিভঙ্গি আনতে
✔ এবং ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে
এই মঞ্চই হতে পারে আগামী পরিবর্তনের সূচনা!
আসুন, তরুণদের এই চিন্তার যুদ্ধে উৎসাহ দিই—কারণ আজকের বিতর্কই গড়ে তোলে আগামী দিনের সচেতন সমাজ 🌿✨

14/06/2026

Heat Action Day 2026
উপলক্ষে কলেজ পর্যায়ে যারা এখনো আইডিয়া সাবমিট করোনি , আজ রাত ১২ টার মধ্যে সাবমিট করে দাও,অংশগ্রহণ নিশ্চিত করো।

💡 তোমার একটি আইডিয়াই বদলে দিতে পারে ভবিষ্যৎ!🌍 World Heat Action Day 2026 উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ...
10/06/2026

💡 তোমার একটি আইডিয়াই বদলে দিতে পারে ভবিষ্যৎ!

🌍 World Heat Action Day 2026 উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট আয়োজন করছে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য "আইডিয়া তৈরি প্রতিযোগিতা"।

বিষয়:
☀️ বিশ্বব্যাপী চলমান অতিরিক্ত তাপদাহ থেকে নিজেকে বা চারপাশের পরিবেশকে রক্ষা করার উদ্ভাবনী চিন্তা।

আজকের পৃথিবী তাপমাত্রা বৃদ্ধির ভয়াবহ প্রভাবের মুখোমুখি। এই সংকট মোকাবিলায় প্রয়োজন নতুন চিন্তা, নতুন উদ্যোগ এবং তরুণদের সৃজনশীল সমাধান।

🌱 হতে পারে তোমার আইডিয়াই মানুষের জীবন রক্ষা করবে।
🌱 হতে পারে তোমার উদ্ভাবনী চিন্তাই তৈরি করবে একটি শীতল ও নিরাপদ পরিবেশ।
🌱 হতে পারে তোমার পরিকল্পনাই ভবিষ্যতের জন্য নতুন পথ দেখাবে।

তাই তোমার সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে তুলে ধরো এই প্রতিযোগিতার মাধ্যমে।

📅 তারিখ: ১৬ জুন ২০২৬
📍 স্থান: বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট হলরুম

📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন
📞 অথবা কল করুন: 01615-218833

এসো, তাপদাহ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী শক্তিকে একসাথে কাজে লাগাই।






🔥 World Heat Action Day 2026 উপলক্ষে 🔥🗣️ "যুক্তির শক্তিতে বদলে যাক পৃথিবী"বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট আ...
10/06/2026

🔥 World Heat Action Day 2026 উপলক্ষে 🔥

🗣️ "যুক্তির শক্তিতে বদলে যাক পৃথিবী"

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট আয়োজন করতে যাচ্ছে বরগুনার মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।

বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন ও তাপদাহ। এই সংকট মোকাবিলায় তরুণদের চিন্তা, যুক্তি ও সচেতনতা ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে এই ব্যতিক্রমী প্রতিযোগিতা।

🎯 তুমি কি যুক্তি দিয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করতে ভালোবাসো?
🎯 তুমি কি সমাজ ও পরিবেশ নিয়ে ভাবতে পছন্দ করো?
🎯 তুমি কি নিজের স্কুলকে বিজয়ের মঞ্চে দেখতে চাও?

তাহলে আর দেরি নয়! তোমার স্কুলের দল নিয়ে অংশগ্রহণ করো এই জমজমাট বিতর্ক প্রতিযোগিতায়।

📅 তারিখ: ১৬ জুন ২০২৬
📍 স্থান: বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট হলরুম

এসো, যুক্তির মাধ্যমে গড়ে তুলি সচেতন ও তাপদাহ-সহনশীল ভবিষ্যৎ।





বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের অধীনেযুব রেড ক্রিসেন্ট, তালতলী উপজেলা শাখায় শুরু হয়েছে যুব সদস্য সংগ্রহ ক...
07/06/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের অধীনে
যুব রেড ক্রিসেন্ট, তালতলী উপজেলা শাখায় শুরু হয়েছে যুব সদস্য সংগ্রহ কার্যক্রম।

মানবতার সেবায় নিজেকে যুক্ত করতে এবং দক্ষতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে
আজই হয়ে যান আমাদের পরিবারের একজন গর্বিত সদস্য ❤️

👉 আগ্রহীরা নিচের লিংকে গিয়ে ফরম পূরণ করুন:
https://forms.gle/UYADBXPQXQCF2gPQ7

👉 আমাদের ফেসবুক পেইজ:
https://www.facebook.com/bargunaunit

🌿 আসুন, মানবতার সেবায় একসাথে এগিয়ে যাই
🤝 গড়ে তুলি একটি মানবিক ও সচেতন সমাজ

New RCY Member Recruitment & Coordination Meeting at Amtali Upazilla Redcrescent Youth Team.
06/06/2026

New RCY Member Recruitment & Coordination Meeting at Amtali Upazilla Redcrescent Youth Team.

Basic Red Cross Redcrescent & Frist Aid Refresher TrainingOrganaized by: Barguna Red Crescent UnitDate: 3-4 Jun, 2026
06/06/2026

Basic Red Cross Redcrescent & Frist Aid Refresher Training
Organaized by: Barguna Red Crescent Unit
Date: 3-4 Jun, 2026

Address

Barguna
Barguna
সিরাজউদ্দীনসড়কটাউনহলশহীদমিনারেরপশ্চিমপাশে। রেডক্রিসেন্টবহুমুখীভবন।

Alerts

Be the first to know and let us send you an email when BDRCS Youth Barguna Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BDRCS Youth Barguna Unit:

Share