18/03/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘আলোর দিশারী’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
পবিত্র মাহে রমজান উপলক্ষে অরাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারী’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ (বুধবার), ২৮ রমজান, বিকাল ৪ ঘটিকায় এই অনুষ্ঠান সরকারি আলাওল কলেজে অডিটোরিয়ামে আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মোরশেদুর রহমান মাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরোলজিস্ট Dr.Asiful Hoque , মিনি-ল স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও এডভোকেট Md. Raihan Sobhan, প্রিয় বাঁশখালীর সম্পাদক কাজী শাহরিয়ার এবং বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোরশেদুর আলম।
আলোচনা সভায় অতিথিবৃন্দ পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আমাদের ধৈর্য, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। ‘আলোর দিশারী’র মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে যে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে, তা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক।
অনুষ্ঠানে সংগঠনের শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেনপ্রজ্ঞা একাডেমির শিক্ষক এমদাদুল হক চৌধুরী ও মিজানুর রহমান, সমাজসেবক মোহাম্মদ বোরহান এবং মোহাম্মদ আসিফ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন আলোর দিশারী সহ-সভাপতি মিজবাহুর রহমান মিজবাহ, সহ সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন জিহাদ, অর্থ-সম্পাদক মোহাম্মদ সালমান এবং সংগঠন কার্যকরী পরিষদসহ সকল সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মোরশেদুর রহমান মাহিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমাদের এই সংগঠন মানুষের সেবায় সব সময় কাজ করে যাবে।" পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের সদস্যদের নিয়ে ইফতার সম্পন্ন হয়।