26/09/2026
Kushtia Youth Climate Summit 3.0 (KYCS 3.0)
Theme: “Youth for Water & Agriculture”
গত ১১–১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ায় অনুষ্ঠিত Kushtia Youth Climate Summit 3.0 (KYCS 3.0)-এ জাগ্রত যুব সংঘের প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল নতুন কিছু শেখা, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার একটি চমৎকার সুযোগ।
সম্মেলনটি আয়োজন করে Renew Earth ও SEECTO Bangladesh। সহযোগী হিসেবে ছিল C3ER, BRAC University, SETU NGO এবং অন্যান্য অংশীদার প্রতিষ্ঠান।
এই সম্মেলনের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তন, পানির নিরাপত্তা ও টেকসই কৃষি বিষয়ে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি। পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পরিচিত হওয়া এবং তাঁদের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পেয়েছি। আমরা আশাবাদী, এই অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও যোগাযোগ আমাদের সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি লামা উপজেলায় যুবকদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের একটি মৌখিক প্রস্তাবও আমরা দিয়েছি। আশা করছি, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে অতি শিগগিরই লামা উপজেলার তরুণদের জন্য এ ধরনের প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় যুবকদের দক্ষতা, সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই।
বিশেষ কৃতজ্ঞতা MD Prottoy Bin Shafe ও Md Samiul Islam ভাইয়ের প্রতি, জাগ্রত যুব সংঘের প্রতিনিধিদের এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর জন্য। তাঁদের এই উদ্যোগ আমাদের নতুন কিছু শেখা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনার অনুপ্রেরণা জুগিয়েছে।
জাগ্রত যুব সংঘ বিশ্বাস করে, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমরা তরুণদের সম্পৃক্ত করে জলবায়ু সহনশীলতা, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে যেতে চাই।
জ্ঞান, অভিজ্ঞতা ও সম্মিলিত উদ্যোগে গড়ে উঠুক জলবায়ু সহনশীল আগামী।