Save The Nature Of Bangladesh বান্দরবান র্পাবত্য জেলা

  • Home
  • Bangladesh
  • Bandarban
  • Save The Nature Of Bangladesh বান্দরবান র্পাবত্য জেলা

Save The Nature Of Bangladesh বান্দরবান র্পাবত্য জেলা Our Nature Our Right,
Save The Nature - Join The fight.

Our Nature Our Right - Save The Nature Join The fight স্লোগানকে ধারন করে এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষার মহান শপথে যখন দেশে পরিবেশ রক্ষায় সমৃদ্ধ পরিবেশ আইন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ছিলনা তখনই এদেশের সবুজ সারথী দেশপ্রেমিক সেচ্ছাসেবী তরুণদের নিয়ে ২০০৫ সালের ৫ ই জুন প্রকৃতির বন্ধু আ.ন.ম.মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে Save The Nature Of Bangladesh নামের দেশের সর্ববৃ

হৎ পরিবেশবাদী সংগঠনের প্রাতিষ্টানিক ভাবে সাংগঠনিক কার্যক্রমের সূচনা হয়। সারাদেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি প্রেমী ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে স্রোতের বিপরীতে পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সারাদেশে শুরু হয় সম্মিলিত প্রতিরোধ, আজ হাজারো দেশপ্রেমিক স্বপ্নবাজ তরুণ্যের একটাই লক্ষ্য We are fighting for the bright tomorrow.....

এদেশের সুজলা সুফলা শস্য-শ্যামলা প্রকৃতির সবুজ ছায়ায় জন্ম নিয়েছে নজরুল, সুকান্ত, পল্লী কবি জসীম উদ্দিন ও বনলতা সেনের মত প্রকৃতি প্রেমী কবিরা । ভাবতেও খারাপ লাগে ভূমিদস্যু হায়েনাদের লুলুপ দৃষ্টি আজ প্রকৃতির অন্যতম প্রধান উপাদান গাছ-পালা, নদী-নালা, পাহাড়-পর্বত সহ সবখানে। তারা তাদের ক্ষুদ্র ব্যাক্তি-স্বার্থকে চরিতার্থ করার কু-মানসে পাহাড় কেটে ডেকে আনছে পরিবেশের বিপর্যয়।

অন্যদিকে দেশের বন ও বন্যপ্রাণী নিধনের মহোৎসব যেন সমগ্র মানচিত্র জুড়ে, যেখানে একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকার কথা সেখানে নেমে আসে সেখানে অঞ্চলভেদে ১০-১৫ ভাগে তাও প্রাকৃতিক বনভূমিকে ধ্বংস করে এদেশের প্রকৃতি পরিবেশ বিনাশী যে গাছে ফুল হয়না, ফল হয়না, পাখি বসেনা, প্রকৃতি পরিবেশের কোন উপকারে আসেনা, বনের ইকোসিস্টেম ধ্বংস করে এমন প্রেসক্রিপশন নির্ভর আকাশমনি, ইউক্যালিপটাস বা সেগুনের মত ক্ষতিকর বৃক্ষের মুনাফালোভী সামাজিক বনায়ন প্রকল্প ।
এতে বিপন্ন ও বিলুপ্তির হুমকির মুখে পড়ে দেশের হাজারো বন্যপ্রাণী, যারা এদেশের প্রকৃতি পরিবেশ ও ইকোসিস্টেম সমৃদ্ধ করে। দেশের বর্ধিত জনসংখ্যার চাপে মানুষ বনের জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং কেটে সাফ করেছে প্রাকৃতিক পাহাড় ও বনভূমিকে, বনের মাঝেই আজ শত শত ইটভাটা ও করাত কল, প্রতিনিয়ত ইটভাটায় পুড়ছে বনের কাঠ ও কৃষি জমির উর্বর টপ সয়েল, যেন সর্বত্র প্রকৃতি বিনাশী এক যুদ্ধ প্রশাসন ও রাজনৈতিক পৃষ্টপোকতায়। বনের বিপন্ন আশ্রয়হীন অসহায় বন্যপ্রাণী ধরে এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিনোদনের নামে গড়ে তোলা হয় চিড়িয়াখানা বা মিনি চিড়িয়াখানা। তারই একটি অংশ দেশের বিভিন্ন সিমান্ত অঞ্চল হয়ে নিয়মিত পাচার হয় পৃথিবীর বিভিন্ন দেশে। সেই সাথে দেশীয় ও অতিথি পাখি, বন মোরগ, হরিণ হয়ে উটে পচন্দের মুখরোচক সুস্বাদু খাবারে।

নদী- নালা, খাল-বিল, বনভূমি ধ্বংস করে ভূমিদস্যুরা স্বপ্ন দেখে বরং এখানে কুড়ে ঘর নয়, হবে প্রাসাদোপম অট্টালিকা। উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী ম্যানগ্রোভ ফরেষ্ট ও প্যারাবন নিধন করে গড়ে উটে লক্ষ লক্ষ একর চিংড়ি ঘের ও লবন মাঠ । ফলে ইকোসিস্টেম নষ্ট হবার ফলে পর্যটন নগরী ককসবাজার , কুতুবদিয়া উপজেলা বা সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় এলাকার অধিকাংশ নলকূপ দিয়ে বিশুদ্ধ খাবার পানির বদলে আসছে লবনাক্ত পানি ।
ভারী শিল্প প্রতিষ্ঠানের নিঃসৃত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদী ও সাগরে ফলে , ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য , ধ্বংস হচ্ছে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র সমূহ ।
অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষতা বৃদ্ধি পেলেও দেশের অধিকাংশ ইট পোড়ান হয় বনভূমি উজাড় করে । চলমান পাহাড় কাটার ফলে দেশের অধিকাংশ নদী নাব্যতা হারিয়েছে ।
সরকারের পরিবেশ অধিদপ্তর নামক একটি প্রতিষ্টান থাকলেও জনবল সংকট ও আইনী জটিলতার কারনে তারা পরিবেশ রক্ষায় ফলপ্রসু কোন ভূমিকা রাখতে পারছেনা । পরিবেশ আদালতে মামলা হয় ঠিকই কিন্তু রাজনৈতিক আশ্রয় ও প্রভাবের কারনে ভূমিদস্যুরা উপযুক্ত সাক্ষি প্রমানের অভাবে বেখসুর খালাস পেয়ে দ্বীগুন উৎসাহে পরিবেশ নষ্ট করছে , যার অহ রহ প্রমান রয়েছে ।
অন্যদিকে অব্যাহত পাহাড় কাটা ও বন ভূমি উজাড় করার ফলে বায়ুমন্ডলে র্কাবনডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাওয়ায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আর এতে মরূ অঞ্চলের বরফ গলতে শরু করেছে ফলে সাগরে পানির উচ্ছতা বৃদ্ধি পাচ্ছে আর এতে করে সাগর উপকূলের দ্বীপ ও দেশ সমূহের ভূভাগ আস্তে আস্তে পানির নীছে তলিয়ে যাচ্ছে এবং বায়ুমন্ডলের উজন স্তর ভেধ করে র্সূযের অতি বেগুনী রশ্ণী সরাসরি পৃথিবীতে এসে পড়ছে ফলে পৃথিবীতে নতুন নতুন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে ।
তাই দেশ বাচাঁতে , প্রকৃতি বাচাঁতে ও পরিবেশ বাঁচাতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে Save The Nature Of Bangladesh হয়ে উটে এদেশের মানুষের বিশ্বাস ও আস্তার ঠিকানা তাই আজ এদেশের জনসাধারনের পরিবেশ আইন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার র্স্বাথে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানাচ্ছি ।

শুভেচ্ছান্তে
আ.ন.ম.মোয়াজ্জেম হোসেন
চেয়ারম্যান
Save The Nature Of Bangladesh

৪৮ ঘন্টা আগেও যে হাতিটি মানুষের ভালবাসায় মজে সুস্থ হয়েও বনে ফিরছেনা বলে গণমাধ্যমে সংবাদ হল  পরক্ষণেই সেই হাতিটিকে মেরে ম...
27/04/2026

৪৮ ঘন্টা আগেও যে হাতিটি মানুষের ভালবাসায় মজে সুস্থ হয়েও বনে ফিরছেনা বলে গণমাধ্যমে সংবাদ হল পরক্ষণেই সেই হাতিটিকে মেরে মাংস ও শুড় কেটে নিয়ে গিয়ে মানবতার নির্লজ্জ চেহারার স্বরুপ উন্মোচন করল !
#বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_জাগুক_মনে
রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ইআরটি সদস্যরা অসুস্থ হাতিটিকে মৃত অবস্থায় দেখে বন বিভাগকে খবর দেয় গতকাল। গত দশ বছরের ৯০% হাতি হত্যার প্রকৃত হত্যাকারীরর বিরুদ্ধে মামলা করেনি বন বিভাগ ছলেবলে কৌশলে !
#বন্যপ্রাণীর_প্রতি_সহিংসতা_রুখো

23/04/2026

পার্বত্য অঞ্চলে যেভাবে শতবর্ষী মাতৃবৃক্ষ সহ সবুজ আচ্ছাদন ধ্বংস করছে তাতে বেশি দিন নেই বিশুদ্ধ পানির জন্য অসহায় মানুষের মাতম উটবে 😭😭 😭 দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন......
#বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_জাগুক_মনে
প্রাকৃতিক বন ধ্বংস করে সামাজিক বনায়ন, সামাজিক বনায়নের নামে পাড়াবন ও প্রাকৃতিক বন ধ্বংস করে ইকোসিস্টেম সহ জীববৈচিত্র্য ধ্বংসের ফলে পরিবেশ বিপর্যয় অনিবার্য ⁉️ তাছাড়া হাতির অধিকার রক্ষক নামের ফাপড়বাজরা ঠিকই জানে তিন পার্বত্য জেলার কোথায় কার কতটি হাতি শতবর্ষী মাতৃ গাছ টানার কাজে ব্যবহার করছে ⁉️ #বাঁচাও_বন_ও_বন্যপ্রাণী
#হাতির_বানিজ্যিক_ব্যবহার_বন্ধ_করুন
#বন্যপ্রাণীর_প্রতি_সহিংসতা_রুখো

18/04/2026
18/04/2026

বক্তব্য রাখছেন নতুন প্রজন্মের অহংকার রিবেং তালুকদার

18/04/2026

শুধু বিশুদ্ধ পানির অভাবে পৃথিবীর অসংখ্য নগর ও জনপদ ধ্বংস হয়েছে, আমরা কি সেই পথে হাটছি⁉️

    বন্যপ্রাণী পোষার নামে নিষ্টুর ভালবাসার উদাহরণ!অসহায় বন বিড়াল টি কে বাঁচাতে এগিয়ে আসুন। #বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_...
25/02/2026


বন্যপ্রাণী পোষার নামে নিষ্টুর ভালবাসার উদাহরণ!
অসহায় বন বিড়াল টি কে বাঁচাতে এগিয়ে আসুন।
#বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_জাগুক_মনে

25/02/2026

আনোয়ারা কোরিয়ান ইপিজেড এর ভূমি বন্দোবস্তী বাতিল করে হাতির বাসস্থান ফিরিয়ে দাও

25/02/2026

রংপুর চিড়িয়াখানার পশু চিকিৎসক এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

15/01/2026

DC Office Bandarban মাননীয় জেলা প্রশাসক, রোয়াংছড়ি কি আদৌ পর্যটন শিল্প ধ্বংস হচ্ছে বর্জ্য পোড়ানোর বিষাক্ত ধোঁয়ায় ?
সত্যিই যদি রোয়াংছড়িতে পর্যটকের চেয়ে মাদক ও অস্ত্রধারীদের উপস্থিতি বাড়ে তবে সন্ধ্যার পর এই এলাকায় প্রশাসনের টহল জোরদার করার পাশাপাশি বান্দরবান পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন আজ সময়ের দাবী।

>>>>>> # # # # # # # # # # # # # # # # #

পরিবেশ অধিদপ্তর বান্দরবান এই কঠোর অবস্থান ও DC Office Bandarban পরিবেশ আইন বাস্তবায়নে বর্তমান সময়ে সাহসী পদক্ষেপ স্মরণীয়...
15/01/2026

পরিবেশ অধিদপ্তর বান্দরবান এই কঠোর অবস্থান ও DC Office Bandarban পরিবেশ আইন বাস্তবায়নে বর্তমান সময়ে সাহসী পদক্ষেপ স্মরণীয় হয়ে রবে।
#অবৈধ_ইট_ভাটা_উচ্ছেদ_করুন

অবৈধ ইট ভাটা উচ্ছেদে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কঠোর অবস্থানকে যারা চ্যালেঞ্জ করছে তারা বোকার স্বর্গে বাস করছে। অবিলম্বে ...
15/01/2026

অবৈধ ইট ভাটা উচ্ছেদে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কঠোর অবস্থানকে যারা চ্যালেঞ্জ করছে তারা বোকার স্বর্গে বাস করছে। অবিলম্বে এসব অবৈধ ইট ভাটা উচ্ছেদ করে পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করুন। পরিবেশ আইন বাস্তবায়নে আমাদের সমর্থন সব সময় ছিল আছে থাকবে। তবে পরিবেশ অধিদপ্তর এ ব্যাপক দুর্নীতির অভিযোগ উটেছে বিষয়টি যত্ন সহকারে দেখা জরুরী।
#অবৈধ_ইট_ভাটা_উচ্ছেদ_করুন

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when Save The Nature Of Bangladesh বান্দরবান র্পাবত্য জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Save The Nature Of Bangladesh বান্দরবান র্পাবত্য জেলা:

Share