Bangladesh Tanchangya Students Welfare Forum

Bangladesh Tanchangya Students Welfare Forum শিক্ষা সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য

গত ২০ শে মার্চ Bangladesh Tanchangya Students Welfare Forum  এর কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সাধারণ সভা Chainda Cafe & Resor...
21/03/2026

গত ২০ শে মার্চ Bangladesh Tanchangya Students Welfare Forum এর কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সাধারণ সভা Chainda Cafe & Resort এ অনুষ্ঠিত হয়।উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।একইসাথে গঠনতন্ত্র সংশোধন কমিটির আহবায়ক ও প্রতিনিধিও উপস্থিত ছিলেন।উক্ত সভায় আসন্ন কেন্দ্রীয় কাউন্সিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

অত্যন্ত সংকটময় একটি মুহূর্তে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম আপনাদের সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রা...
08/03/2026

অত্যন্ত সংকটময় একটি মুহূর্তে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম আপনাদের সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছে। বান্দরবানের মেঘলা এলাকার সন্তান প্রদীপ তঞ্চঙ্গ্যা বর্তমানে হাসপাতালের সিসিইউ-তে জীবনের এক কঠিন লড়াই লড়ে যাচ্ছে।

প্রদীপের কিডনিতে পাথর অপসারণের জন্য চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে অপারেশন সম্পন্ন হয়েছিল। অপারেশন শেষে কয়েকদিন পরে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু হঠাৎ করে বাড়িতে থাকা অবস্থায় শরীরে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। অনবরত বমি এবং সেই সাথে রক্তক্ষরণ শুরু হওয়ায় অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। ইতিমধ্যে তাকে ২ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিইউ (CCU)-তে রাখা হয়েছে।

প্রদীপের পরিবারের আর্থিক অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। সিসিইউ-এর প্রতিদিনের বিল এবং ওষুধের বিপুল খরচ মেটাতে গিয়ে পরিবারটি আজ পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ছে।
• প্রতিদিন একটি বিশেষ ওষুধ ৩ বার দিতে হয়, যার প্রতিটির দাম ১০০০ টাকা (দৈনিক ৩০০০ টাকা)।
• এছাড়া অন্যান্য প্রয়োজনীয় ওষুধ বাবদ প্রতিদিন ৫০০০ টাকার উপরে খরচ হচ্ছে।
টাকার অভাবে এখন তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আপনাদের সামান্য একটু সাহায্য হয়তো প্রদীপকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রাণ বেঁচে যেতে পারে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
• বিকাশ + নগদ (পার্সোনাল): 01820124508 (রোগীর আত্মীয়)
• বিকাশ + নগদ (পার্সোনাল): 01606165124 (রোগীর চাচাত ভাই)

আসুন, আমরা যে যার সামর্থ্য অনুযায়ী প্রদীপের পাশে দাঁড়াই। দয়া করে সবাই প্রদীপের জন্য প্রার্থনা করবেন এবং এই পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনার একটু সহমর্মিতা একটি পরিবারকে এই মহা বিপদ থেকে রক্ষা করতে পারে।

বান্দরবান ৩০০ নং আসনের নবনির্বাচিত সাংসদ,  জনাব,  সাচিংপ্রু জেরী মহোদয় এর সাথে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ...
26/02/2026

বান্দরবান ৩০০ নং আসনের নবনির্বাচিত সাংসদ, জনাব, সাচিংপ্রু জেরী মহোদয় এর সাথে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করা হয় । এসময় মাননীয় সংসদ সদস্য কে ক্যালেন্ডার ও বই উপহার দেয়া হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। পৃথিবীর সকল মায়ের ভাষা প্রতিষ্ঠা পাক।
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা।
পৃথিবীর সকল মায়ের ভাষা প্রতিষ্ঠা পাক।

চবিতে শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় শীর্ষ ৩ এ তিপন তঞ্চঙ্গ্যা। ২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি বিভি...
17/02/2026

চবিতে শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় শীর্ষ ৩ এ তিপন তঞ্চঙ্গ্যা।

২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর গবেষণাপত্র স্কোপাস ইনডেক্সড জার্নালে প্রকাশিত হয়েছে। স্কোপাস ইনডেক্স জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধের তথ্যের উপর ভিত্তি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিপন তঞ্চঙ্গ্যা। তিনি বিগত কয়েকবছর যাবৎ গবেষণা সেক্টরে যুক্ত আছেন। বিভিন্ন রিসার্চ জার্নালে ইতিমধ্যে তার গবেষণা কর্ম প্রকাশিতও হয়েছে। তিপন তঞ্চঙ্গ্যার জন্য Bangladesh Tanchangya Students Welfare Forum এর পক্ষ থেকে শুভেচ্ছা রইল। এভাবেই প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যাক আমাদের তঞ্চঙ্গ্যা জাতি।

উল্লেখ্য যে, এই তালিকায় শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনযুক্ত গবেষণাপত্রগুলোই অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩ টির অধিক প্রকাশনা করে শীর্ষদের তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী । প্রকাশনা/প্রবন্ধের মধ্যে রয়েছে রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, কনফারেন্স প্রসিডিংস, রিসার্চ অ্যানাউন্সমেন্ট, বুক চ্যাপ্টার ইত্যাদি।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর ৫ম কেন্দ্রীয় কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন গঠন ...
16/02/2026

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর ৫ম কেন্দ্রীয় কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন গঠন করা হলো।

রুমন জয় তঞ্চঙ্গ্যা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ শিক্ষাবর্ষের স্পোর্টস সায়েন্স বিভাগের একজন শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্...
09/02/2026

রুমন জয় তঞ্চঙ্গ্যা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ শিক্ষাবর্ষের স্পোর্টস সায়েন্স বিভাগের একজন শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়ভাবে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় আবারো এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্রুততম মানব হয়েছে।তার জন্য অনেক শুভকামনা রইলো।
অভিনন্দন বার্তা!

১০০ মিটার দৌড়= 🥇সময়(১০.৯৫ সেকেন্ড)
২০০ মিটার দৌড়=🥇
১১০ হার্ডেলস=🥇
লাফ ঝাপ ঝাপ=🥇

বান্দরবান জেলার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি-তে বসবাসরত তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর বাসিন্দাদের উপর বিগত কয়েকদিন ধরে রোহি...
27/01/2026

বান্দরবান জেলার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি-তে বসবাসরত তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর বাসিন্দাদের উপর বিগত কয়েকদিন ধরে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সদস্যদের হামলা,অপহরণ এর প্রতিবাদে Bangladesh Tanchangya Students Welfare Forum এর বিবৃতি

বুনোফুল ফুটতে থাকুক জুম পাহাড়ের বুকে।রোয়াংছড়ি উপজেলার দূর্গম এলাকার একটি গ্রাম শুকনা ঝিরি পাড়া। যেখানে এবছরই প্রথম স্কুল...
24/01/2026

বুনোফুল ফুটতে থাকুক জুম পাহাড়ের বুকে।

রোয়াংছড়ি উপজেলার দূর্গম এলাকার একটি গ্রাম শুকনা ঝিরি পাড়া। যেখানে এবছরই প্রথম স্কুল স্থাপন করা হয়েছে।

শিক্ষার আলো পৌছে দিতে শিক্ষা সামগ্রী বিতরন।

আয়োজনে - বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (রোয়াংছড়ি অঞ্চল)।

শোক সংবাদ:শ্রদ্ধেয় বাবু তেজেন্দ্রলাল তঞ্চঙ্গ্যা, তিনি বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) এর প্রতিষ্ঠাকালীন অন্যত...
21/01/2026

শোক সংবাদ:
শ্রদ্ধেয় বাবু তেজেন্দ্রলাল তঞ্চঙ্গ্যা, তিনি বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) এর প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য, বাতকস বিলাইছড়ি+ফারুয়া অঞ্চলের দীর্ঘদিনের সভাপতি হিসেবে কাজ করে গিয়েছেন।তিনি ফারুয়া ইউনিয়নেরর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেব দায়িত্বে পালন করেছেন। তার প্রয়াণে জাতি এক অভিভাবককে হারালো। Bangladesh Tanchangya Students Welfare Forum কেন্দ্রীয় ও সকল অঞ্চল কমিটির পক্ষ থেকে তার প্রতি রইলো অসীম শ্রদ্ধা।

📢 এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)–এর Summer Admission 2026 এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।তঞ্চঙ্গ্যাঁ সম্প্রদায়ের যে স...
20/01/2026

📢 এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)–এর Summer Admission 2026 এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
তঞ্চঙ্গ্যাঁ সম্প্রদায়ের যে সকল শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও সুবর্ণ সুযোগ। আগ্রহী শিক্ষার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।
📍 আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০২৬
আবেদনের পদ্ধতি:
🔹 অনলাইন আবেদন:
AUW-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে (নিচে লিংক দেওয়া হলো)।
🔹 অফলাইন আবেদন:
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর মোহাম্মদ আলী রোড ক্যাম্পাসে অবস্থিত এডমিশন অফিসে সরাসরি আবেদনপত্রের হার্ড কপি জমা দেওয়া যাবে।
এছাড়াও, নিচে উল্লেখিত যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
📞 যেকোনো তথ্য, সহযোগিতা বা দিকনির্দেশনার জন্য যোগাযোগ করুন:
১. জিনিয়া তঞ্চঙ্গ্যাঁ
(শিক্ষার্থী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন)
📱 মোবাইল: ০১৫৩৫৮৪০২৮২
২. মালাচিং মারমা
(এডমিশন অফিসার, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন)
📱 মোবাইল: ০১৯২৬৬৭৩০১৬
📄 গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
🔗 আবেদন ফর্ম:
https://drive.google.com/drive/mobile/folders/1RCerGXbhIDIrV_IUZhsnOOA2-VAmXUgY?usp=drive_link
🔗 অফিসিয়াল ওয়েবসাইট:
https://apps.auw.edu.bd/erp/auw/r/auw/login?session=32462995121467
এশিয়ায় ইউনির্সিটিতে ফর উইমেন যারা আবেদন করতে চান।

বি দ্র-এশিয়ায় ফর উইমেন ইউনির্সিটির শিক্ষার্থী Madhuri Tanchangya জানিয়েছে আবেদন অফলাইনে করলে ভালো হয়। কারন অনলাইনে রাজার সার্টিফিকেট সাবমিট করার অপশন নেই। আবেদনের ক্ষেত্রে যেকোন সহযোগিতা প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করা যাবে।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। শীতবস্ত্রের পৃষ্ঠপোষকতায় - জনাব রাজুময় তঞ্চঙ্গ্যা। সম্মানিত সদস্য বান্দরবান পার্বত্য জে...
17/01/2026

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

শীতবস্ত্রের পৃষ্ঠপোষকতায় - জনাব রাজুময় তঞ্চঙ্গ্যা।
সম্মানিত সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

সার্বিক সহযোগিতায়- বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (বান্দরবান অঞ্চল)।

বিতরণের স্থান- ডলুঝিরি পাড়া, খৈয়া পাড়া, বাকিছড়া, মিনঝিরি পাড়া,রাবার বাগান পাড়া।

Address

Bandarban, Chittagong
Bandarban
4600

Telephone

+8801516100209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Tanchangya Students Welfare Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Tanchangya Students Welfare Forum:

Share