ISP Association of Bangladesh

ISP Association of Bangladesh ISPAB is the Apex Platform of the Internet Service Providers of Bangladesh that connects the country through Broadband Connectivity.

https://techvision24.com/trainer-workshop-on-ipv6-deployment-begins/
12/05/2026

https://techvision24.com/trainer-workshop-on-ipv6-deployment-begins/

টেকভিশন২৪ ডেস্ক: দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো গড়ে তুলতে ইন্টারনেট সার্ভিস প্রো...

https://digibanglatech.news/176310
12/05/2026

https://digibanglatech.news/176310

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

সম্মানিত আইএসপিএবি সদস্যবৃন্দ,স্মার্ট ও টেকসই নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসো...
28/04/2026

সম্মানিত আইএসপিএবি সদস্যবৃন্দ,
স্মার্ট ও টেকসই নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর উদ্যোগে “আন্ডারগ্রাউন্ড কমন এক্সেস নেটওয়ার্ক”-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

📅 ২৮ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার)
🕡 সন্ধ্যা ৬:৩০ ঘটিকা
📍 রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, ঢাকা

এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপনের মুহূর্তে আপনার সম্মানিত উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনার সক্রিয় অংশগ্রহণই আমাদের সম্মিলিত উদ্যোগকে আরও গতিশীল ও সফল করে তুলবে।
অনুষ্ঠান শেষে আইএসপিএবি সদস্যদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

ধন্যবাদান্তে,
নাজমুল করিম ভূঁঞা
সাধারণ সম্পাদক
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB)

27/04/2026

সম্মানিত আইএসপিএবি সদস্যবৃন্দ,
শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৮শে এপ্রিল ২০২৬, রোজ মঙ্গলবার সকাল ১১টায় - রবীন্দ্র সরোবর,ধানমন্ডিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বৈশাখী ব্রডব্যান্ড ইন্টারনেট মেলা ২০২৬”।

ডিজিটাল সংযোগ, উদ্ভাবন ও ভবিষ্যৎ প্রযুক্তির সমন্বয়ে এই আয়োজনটি একটি অনন্য মিলনমেলা হয়ে উঠবে বলে আমরা আশা করি। এ আয়োজনে আপনাদের সম্মানিত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসুন, আমরা সবাই মিলে এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলি।আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,
নাজমুল করিম ভূঁঞা
সাধারণ সম্পাদক
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB)

আগামী ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ৬ টায়, ধানমণ্ডি কমন অ্যাকসেস নেটওয়ার্কের শুভ উদ্বোধন উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও...
26/04/2026

আগামী ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ৬ টায়, ধানমণ্ডি কমন অ্যাকসেস নেটওয়ার্কের শুভ উদ্বোধন উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই উদ্যোগ শুধু একটি প্রযুক্তিগত অগ্রযাত্রা নয়—এটি স্মার্ট, কানেক্টেড এবং ভবিষ্যত-প্রস্তুত নগর গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নেটওয়ার্কের মাধ্যমে ধানমণ্ডি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং মানসম্মত ইন্টারনেট সেবায় সংযুক্ত রয়েছেন।

20/04/2026

স্মৃতিতে অমলিন তিন দিনের এক ঐতিহাসিক পথচলা! সফলভাবে সম্পন্ন হলো 'ব্রডব্যান্ড এক্সপো ২০২৬'।

সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গৌরবময় সম্মাননা ও স্বীকৃতি প্রদান। প্রযুক্তি খাতের অগ্রযাত্রায় নিরলস কাজ করে যাওয়া গুণীজন ও প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। মাননীয় মন্ত্রী, বিটিআরসি চেয়ারম্যান এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণামূলক।

তবে উদযাপনের সবচেয়ে বড় চমক ছিল দিনের শেষে আয়োজিত বিশাল মেজবান ডিনার! প্রায় ৭৫০০ অতিথির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চীন মৈত্রীর প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক বিশাল উৎসবের ময়দানে। মেজবানের ঐতিহ্যবাহী স্বাদে আর আড্ডার উষ্ণতায় তৈরি হয়েছিল এক অভূতপূর্ব ভ্রাতৃত্বের বন্ধন।

প্রযুক্তি, সংস্কৃতি আর ঐতিহ্য, এই তিনের সংমিশ্রণে ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ শুধু একটি প্রদর্শনী নয়, বরং আমাদের ঐক্যের প্রতীক হয়ে থাকবে। যারা এই মহাযজ্ঞের সাথে ছিলেন, সবাইকে জানাই কৃতজ্ঞতা ও অভিনন্দন!

20/04/2026

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী মহোদয় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেশের টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। সফলভাবে এই এক্সপো আয়োজনের জন্য তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং ব্রডব্যান্ড সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষে বিটিআরসি-র দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

Address

Road 05, House-15, Level-7-8, Block-F
Banani Model Town
1213

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8802 8831593

Alerts

Be the first to know and let us send you an email when ISP Association of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ISP Association of Bangladesh:

Share