24/09/2026
পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য কুষ্টিয়া গড়ে তোলার প্রত্যয়ে শুরু হলো ‘Clean Kushtia Phase-1’।ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কুষ্টিয়া জেলা ও কুষ্টিয়া সদর উপজেলার যৌথ উদ্যোগে এবং কুষ্টিয়া পৌরসভার সহযোগিতায় শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়েছে পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতা কার্যক্রম।
কর্মসূচির অংশ হিসেবে নির্ধারিত স্থান থেকে বর্জ্য অপসারণের পাশাপাশি দোকানদার, পথচারী ও স্থানীয় নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।শুধু শহর পরিষ্কার করাই যথেষ্ট নয়। একটি পরিচ্ছন্ন শহর ধরে রাখতে প্রয়োজন আমাদের প্রত্যেকের দায়িত্বশীল আচরণ ও সচেতন অংশগ্রহণ। কারণ, শহর পরিষ্কার করার চেয়ে শহর নোংরা না করার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে জরুরি।
একটি উদ্যোগ, একদল হলুদ যোদ্ধা এবং কিছু সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে পরিবর্তনের সূচনা করতে, এভাবেই গড়ে উঠুক পরিচ্ছন্ন, সচেতন ও দায়িত্বশীল বাংলাদেশ।