Human Welfare Organization Bangladesh

Human Welfare Organization Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Human Welfare Organization Bangladesh, Charitable organisation, Banani Model Town.

মনে করুন আপনার এমন একটি রোগ হয়েছে, যে রোগের চিকিৎসা এই মুহুর্তেই দরকার, তা না হলে আপনি বাঁচবেন কিনা তার কোন নিশ্চয়তা নেই...
05/05/2026

মনে করুন আপনার এমন একটি রোগ হয়েছে, যে রোগের চিকিৎসা এই মুহুর্তেই দরকার, তা না হলে আপনি বাঁচবেন কিনা তার কোন নিশ্চয়তা নেই।কিন্ত আপনাকে সেই চিকিৎসাটা দেওয়া হবে আজ থেকে দেড় বছর পর!

তাহলে ততদিন কি আপনি চিকিৎসা নেওয়ার জন্য বেঁচে থাকবেন বলে মনে হয়?

কিন্ত শুনলে অবাক হবেন যে, একেবারেই ঠিক এই ঘটনাটাই প্রতিনিয়ত ঘটছে বাংলাদেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের সাথে।

জাতীয় ক্যান্সার গবেষনা ইন্সটিটিউটে বর্তমানে ৫ হাজার ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু রোগী রেডিও থেরাপীর জন্য অপেক্ষায় বসে আছে। যাদের অবস্থা এতোটাই শোচনীয় যে তাদের রেডিও থেরাপি দেওয়া এখনই অত্যাবশ্যক, কিন্ত তাদেরকে থেরাপির জন্য সিরিয়াল দেওয়া হচ্ছে আজ থেকে এক থেকে দেড় বছরে পরের সিরিয়াল। কারন একটাই, এতোগুলো রোগীকে থেরাপি দেওয়ার জন্য হাসপাতালের লজিস্টিক সক্ষমতা নেই।

ক্যান্সার আক্রান্ত দুলাল মিয়া, ময়মনসিংহ থেকে এসেছেন। তার ক্যান্সার কোষের চিকিৎসার জন্য এখনই রেডিও থেরাপি দেওয়া প্রয়োজন কিন্ত হাসপাতাল কর্তৃপক্ষ থেরাপি দেওয়ার সিরিয়াল দিয়েছি ৭ মাস পরের সিরিয়াল। তাকে যখন জিজ্ঞেস করা হলো,"আপনি কি সাত মাস পরে থেরাপি নিতে আসবেন?" তখন সে বললো,"বেঁচে থাকলে আসবো"। তার আত্মীয় ও এমনকি চিকিৎসকরা পর্যন্ত মোটামুটি নিশ্চিত যে, এতোদিন পর থেরাপি দিলে সে ও তার মত অবস্থার রোগীগুলোকে আর বাচানো সম্ভব না। এই হলো বাংলাদেশের অধিকাংশ ক্যন্সার আক্রান্ত রোগীদের অবস্থা।

বর্তমানে হাসপাতালটিতে ৭ টি রেডিও থেরাপি মেশিনের মধ্যে ২ সচল আছে। যা দিয়ে দিনে সর্বোচ্চ ২০০ রোগীকে থেরাপি দেওয়া হচ্ছে। অথচ সাতটিই সচল থাকলে আরো বেশি সংখ্যক মুমূর্ষু রোগীদের থেরাপি দেওয়া যেত।

সরকারের এমন এমন কিছু প্রজেক্ট আছে, যা দিনশেষে অনুতপাদনশীল খাতে ব্যায় হয়। কিন্ত মরনব্যাধী ক্যান্সারের চিকিৎসার জন্য সরকারের সুদৃষ্টি ও ইনসেনটিভ ছাড়া বাংলাদেশের মত দরিদ্র দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের এই শোচনীয় অবস্থা কোনদিন লাঘব হবেনা। কেননা এই মরনব্যাধী ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যায়বহুল। যা সাধারণ মানুষের পক্ষে বহন করা প্রায় অসম্ভব।দিনশেষে একটু বাঁচার আশায় জাতীয় ক্যান্সার গবেষনা ইন্সটিটিউটের দ্বারস্থ হতে পারলেও,যে সময়ের মধ্যে থেরাপি নেওয়া বাধ্যতামূলক সেই সময়ের চেয়ে অন্তত এক দেড় বছর পর থেরাপির সিরিয়াল পাচ্ছে রোগীরা। যা রোগিদের বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনছে।

লেখা: মেহেদি হাসান

⛔⛔ ধ র্ষ ণে র মুহূর্তে নিজেকে রক্ষা করার উপায় :     ১. ভীত হয়ে প্রথমেই গা ছেড়ে না দিয়ে যতোটা সম্ভব মাথা ঠান্ডা রাখুন।২. ...
04/05/2026

⛔⛔ ধ র্ষ ণে র মুহূর্তে নিজেকে রক্ষা করার উপায় :

১. ভীত হয়ে প্রথমেই গা ছেড়ে না দিয়ে যতোটা সম্ভব মাথা ঠান্ডা রাখুন।

২. ধাক্কা, থাপ্পড়, আঁচড় না দিয়ে...পারলে নাক বরাবর ঘুষি দিন। হাত মুষ্ঠি ঘুষি নয়, আঙ্গুল প্যারালাল রেখে লম্বালম্বি ঘুষি। এতে সে বেশ কিছুক্ষণের জন্যে ব্যালেন্স হারাবে।

৩. যতোটা সম্ভব পুরো সময়টা চিৎকার করুন।

৪. জোরে তালি দেওয়ার মতো করে দুই হাত দিয়ে একই সাথে তার দুই কানে জোরে থাপ্পড় দিন। এতে সে পুরো ব্যালেন্স হারাবে।

৫. যখন সে আপনার দুই হাতের উপর হাত রেখে মুখের কাছে মুখ নিয়ে আসবে, তখন কপাল দিয়ে তার মুখে জোরে আঘাত দিন৷ এতে তার দাঁত দিয়েই তার ঠোঁট ও জিহ্বা কেঁটে যাবে।

৬. কাপড়ে সেফটি পিন বা হিজাব পিন থাকলে ঠান্ডা মাথায় সেগুলো গলায় ঢুকিয়ে দিন। অজ্ঞান হয়ে যাবে।

৭. ধর্ষক যখন উভয়ের কাপড় অপসারণ করবে, সুযোগ বুঝে তার অন্ডকোষ বরাবর আপনার হাঁটু দিয়ে কিক করুন। এতে সে লুটিয়ে পড়বে।

৮. চুলে চিকন ক্লিপ থাকলে সেগুলো একটু কৌশলে গলায় অথবা কানের গোড়ায় ঢুকিয়ে দিন। এতে অজ্ঞান হয়ে যাবে।

৯. আপনার হাত বেঁধে ফেলার আগেই শেষ অস্ত্র আপনার হাত৷ দুই হাতের তর্জনী আঙুল ধর্ষকের দুই চোখের গোঁড়ায় সোজাসুজি প্রেসার দিয়ে ঢুকিয়ে চোখ নষ্ট করে দিন ।

👉 সেফটির জন্য ছোটখাটো ছুরি, হিজাব পিন, মরিচের গুড়া, ইত্যাদি সাথে রাখতে পারেন।

মনে রাখবেন অন্তত আপনার সম্মানের কাছে পৃথিবীর সব খারাপ অপশক্তি কিছুই না!

[ উপরোক্ত ট্রিকস গুলো বিভিন্ন বড় বড় মার্শাল আর্টিস্টদের বক্তব্য থেকে সংগ্রহ করা ]

✍️ Afra Alaina

©️

পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং ফলো করে সাথে থাকুন।

04/05/2026

শিক্ষকের লালসার শি'কা'র হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা ১১ বছরের শি'শু

অথচ সপ্তাহ অন্তর বিছানার চাদর পরিবর্তন না করলে আমার ঘুমি-আসেনা।জীবন!!-Collected
03/05/2026

অথচ সপ্তাহ অন্তর বিছানার চাদর পরিবর্তন না করলে আমার ঘুমি-আসেনা।

জীবন!!
-Collected

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when Human Welfare Organization Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share