Bajitpur Gen-Z

Bajitpur Gen-Z বাজিতপুরের তরুণ প্রজন্ম: নবচেতনা ও প্রগতির প্রতীক।

30/08/2026

আকবরনগর মিরারচরে ফের সংঘর্ষ চলছে, যানচলাচল বন্ধ!!

বাজিতপুর উপজেলার আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে এক মাসের মাথায় আবারও পরিবর্তন আনা হয়েছে। কমিটির সভাপতি ম...
24/08/2026

বাজিতপুর উপজেলার আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে এক মাসের মাথায় আবারও পরিবর্তন আনা হয়েছে। কমিটির সভাপতি মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিল করে তাঁর স্থলে মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

গত ২৩ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক আদেশে মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিল করে সভাপতি পদটি শূন্য ঘোষণা করা হয়। একই আদেশে এডহক কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এক মাসের মধ্যেই তাঁর মনোনয়ন বাতিল হওয়ায় বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

তবে ঢাকা শিক্ষা বোর্ডের আদেশে মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি। আদেশে শুধু তাঁর মনোনয়ন বাতিল করে সভাপতি পদ শূন্য ঘোষণা এবং অবশিষ্ট মেয়াদের জন্য মোস্তাফিজুর রহমানকে নতুন সভাপতি হিসেবে মনোনয়নের কথা বলা হয়েছে।

এদিকে এসএসসি সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কিশোরগঞ্জ জেলার মধ্যে প্রথম হয়েছে বলে জানা গেছে। এমন সাফল্যের পরপরই এডহক কমিটিতে আবারও পরিবর্তনের ঘটনায় বিষয়টি স্থানীয়ভাবে নতুন করে আলোচনায় এসেছে।

এ বিষয়ে জানতে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সংক্রান্ত কোনো চিঠি আমি এখনো পাইনি। তবে আমার অফিসিয়াল ই-মেইলটি সহকারী প্রধান নিয়ন্ত্রণ করেন। তিনি আজ অনুপস্থিত। তিনি এলে বিষয়টির সত্যতা বলতে পারব।

23/08/2026

বাজিতপুর গ্রিড উপকেন্দ্র ও কুলিয়ারচর উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ২৪ আগস্ট ২০২৬, সোমবার, কুলিয়ারচর পল্লী বিদ্যুতের আওতাধীন সকল এলাকায় সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত (সম্ভাব্য) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য কুলিয়ারচর জোনাল অফিস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত

ছাতিরচরে পর্যটকবাহী ট্রলার কাত হয়ে পানিতে পরে, নিখোঁজ ৬ বছরের শিশু,কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচরের করচবন এলাকায় পর্যটকবাহ...
22/08/2026

ছাতিরচরে পর্যটকবাহী ট্রলার কাত হয়ে পানিতে পরে, নিখোঁজ ৬ বছরের শিশু,

কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচরের করচবন এলাকায় পর্যটকবাহী একটি ট্রলার এক পাশে কাত হয়ে পানিতে পড়ে গেলে ছয় বছর বয়সী শিশু ওয়ালিদ নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর প্রায় ১:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় ট্রলারে থাকা অধিকাংশ পর্যটককে উদ্ধার করা গেলেও ওয়ালিদের সন্ধান মেলেনি। তার বাবা উজ্জ্বল মিয়া ও মা দীপা আক্তার সাঁতরে তীরে উঠলেও একমাত্র সন্তানকে হারিয়ে গভীর উৎকণ্ঠায় রয়েছেন। শিশুটির বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়।

খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও ভৈরবের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে পানির স্রোতের কারণে অভিযান ব্যাহত হচ্ছে এবং শিশুটি স্রোতে ভেসে অন্যত্র চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে। এ ঘটনায় হাওরে পর্যটকবাহী নৌযানে লাইফ জ্যাকেট ব্যবহার ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী না তোলার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কোনো পরিবারের বুক খালি না করে, প্রশাসন, নৌযান মালিক, মাঝি ও পর্যটক, সবার সম্মিলিত সচেতনতাই পারে হাওর ভ্রমণকে আরও নিরাপদ করতে।

বাজিতপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের টিকটক ভিডিও তৈরির প্রবণতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা বাড়ছে। অভিযোগ রয়েছ...
18/08/2026

বাজিতপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের টিকটক ভিডিও তৈরির প্রবণতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা বাড়ছে। অভিযোগ রয়েছে, কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছেলে-মেয়েদের একসঙ্গে টিকটক ভিডিও ধারণ করতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সুশিক্ষা নিশ্চিত করা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিভাবক ও সচেতন মহল কলেজ প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

10/08/2026

কিশোরগঞ্জ জেলায় শীর্ষে আফতাব উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ।

29/07/2026

ভাসমান স্কুল বাহেরবালী বাজিতপুর।

📷 Drone Kishoreganj

#ভাসমানস্কুল

27/07/2026

বর্তমানে ২২–২৮ বছর বয়সীদের অবস্থা!

১. আমরা যখন চাকরির পরীক্ষায় বসতে শুরু করলাম, তখন চাকরি পাওয়া কঠিন হয়ে গেল।

২. যখন বিদেশে স্কলারশিপের আবেদন শুরু করলাম, তখন স্কলারশিপের প্রতিযোগিতা কয়েকগুণ বেড়ে গেল।

৩. যখন উচ্চশিক্ষার স্বপ্ন দেখলাম, তখন টিউশন ফি আর জীবনযাত্রার খরচ আকাশছোঁয়া হয়ে গেল।

৪. যখন বিয়ে করার বয়স হলো, তখন বিয়ের খরচ আর সামাজিক প্রত্যাশা দুটোই বেড়ে গেল।

৫. যখন একটা ফ্ল্যাট কেনার কথা ভাবলাম, তখন জমি-বাসার দাম নাগালের বাইরে চলে গেল।

৬. যখন ব্যবসা শুরু করতে চাইলাম, তখন পুঁজি জোগাড় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেল।

৭. যখন সঞ্চয় করতে চাইলাম, তখন নিত্যপণ্যের দামই বাজেট এলোমেলো করে দিল।

৮. যখন ভালো ক্যারিয়ার গড়তে চাইলাম, তখন অভিজ্ঞতা ছাড়া চাকরি আর চাকরি ছাড়া অভিজ্ঞতা—এই চক্রে আটকে গেলাম।

৯. যখন একটু স্থির হওয়ার কথা ভাবলাম, তখন নতুন নতুন দক্ষতা শেখার চাপ আরও বেড়ে গেল।

১০. সবকিছুর মাঝেও আমরা এখনো হাল ছাড়িনি। কারণ এই প্রজন্মের সবচেয়ে বড় শক্তি—বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো।

আপনিও যদি ২২–২৮ বয়সের হন, তাহলে কোন পয়েন্টটা আপনার সঙ্গে সবচেয়ে বেশি মিলে?

বাংলাদেশে কি পরিমান বেকার থাকলে সামান্য উপজেলা পর্যায়ে,ফ্যামিলি কার্ড ও আদম শুমারি সংক্রান্ত বিষয়ে আবেদনকারীর সংখ্যা ১৯০...
27/07/2026

বাংলাদেশে কি পরিমান বেকার থাকলে সামান্য উপজেলা পর্যায়ে,ফ্যামিলি কার্ড ও আদম শুমারি সংক্রান্ত বিষয়ে আবেদনকারীর সংখ্যা ১৯০০! কিন্তু লোক নিবে মাত্র ১২৪ জন। বেকারত্বের কোন পর্যায়ে আমার বাংলাদেশ একবার ভাবুন।অথচ এটা কোনো সরকারি চাকরির আবেদন নয়,সামান্য উপজেলার যদি এই অবস্থা হয় সারাদেশে বেকারত্বের কি অবস্থা...

তারপরেও যারা এখন স্টুডেন্ট আছে তাদের জিজ্ঞেস করলেই বলে পড়াশোনা শেষ করে একটা চাকরি করবো🙂

আসেন করেন চাকরি, চাকরি রেখে দিছে আপনার জন্য।

এর জন্যই পড়াশোনার পাশাপাশি স্কিলে দক্ষ হওয়া উচিত, যাতে করে চাকরির জন্য ঘুরে বেকার বসে না থাকতে হয়।

বাংলাদেশে কি পরিমান বেকার থাকলে সামান্য উপজেলা পর্যায়ে,ফ্যামিলি কার্ড ও আদম শুমারি সংক্রান্ত বিষয়ে আবেদনকারীর সংখ্যা ১৯০০!

বাজিতপুর সরকারি কলেজে প্রথম নারী অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর দিল আফরোজা আব্বাস (১৮তম বিসিএস)। বাজিতপুরের শিক্ষা অ...
27/07/2026

বাজিতপুর সরকারি কলেজে প্রথম নারী অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর দিল আফরোজা আব্বাস (১৮তম বিসিএস)। বাজিতপুরের শিক্ষা অঙ্গনের জন্য এটি এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক মুহূর্ত। রোববার (২৬ জুলাই ২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর দিল আফরোজা আব্বাসকে বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। এর মধ্য দিয়ে তিনি কলেজটির ইতিহাসে প্রথম নারী অধ্যক্ষ হওয়ার সম্মান অর্জন করলেন।

তিনি এর আগে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে গর্বের বিষয়, তিনি নিজেই বাজিতপুর ডিগ্রি কলেজ (বর্তমান বাজিতপুর সরকারি কলেজ)-এর একজন মেধাবী ছাত্রী ছিলেন। একজন শিক্ষার্থীর একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে ফিরে আসা নিঃসন্দেহে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রফেসর দিল আফরোজা আব্বাস বাজিতপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃতী সন্তান। তিনি সাবেক প্রতিষ্ঠাতা ছাত্রদল সদস্য অ্যাডভোকেট আমরুল ইসলামের সহধর্মিণী এবং বদরুল রহমানের ভাবি।

প্রিয় সোমা আপাকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। আপনার মেধা, সততা, প্রজ্ঞা ও নেতৃত্বে বাজিতপুর সরকারি কলেজ শিক্ষা, গবেষণা, শৃঙ্খলা ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে—এই বিশ্বাস রাখি।
আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল কর্মজীবন দান করুন। আপনার হাত ধরে বাজিতপুর সরকারি কলেজ আরও সমৃদ্ধ ও গৌরবান্বিত হোক।
অভিনন্দন, প্রফেসর দিল আফরোজা আব্বাস। বাজিতপুরবাসী আপনার সাফল্যে গর্বিত।

Address

Bajitpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bajitpur Gen-Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share