আবহাওয়ার সংবাদ-Weather News

আবহাওয়ার সংবাদ-Weather News আবহাওয়ার খবর সবার আগে পেতে চোখ
রাখুন আমাদের পেসবুক পেজে Community

ভারী বর্ষনের সতর্কতা!!আজকে রাত থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হত...
09/06/2026

ভারী বর্ষনের সতর্কতা!!

আজকে রাত থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতেপারে। এরমধ্যে কিছুকিছু জেলায় ভারী থেকে অতিভারী বর্ষনের সম্ভাবনা আছে।

ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী,লালমনিরহাট,কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর,শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী বর্ষনের সম্ভাবনা আছে। এসময় কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বর্ষনও হতেপারে। বৃষ্টি বেশিরভাগ সময়ই রাতে হওয়ার সম্ভাবনা আছে।

এছাড়া দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা,পটুয়াখালী, বরগুনা, ও এর আশেপাশের কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতেপারে। এসময় কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষনের সম্ভাবনা আছে।

পাশাপাশি একই সময়ে দেশের বাকি জেলা গুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের ও কিছুকিছু জেলায় ভারী বৃষ্টি হতেপারে। তবে দিনে বেশকিছু সময় আবহাওয়া ভালো থাকতে পারে। পরবর্তীতে আরো বিস্তারিত আপডেট দেওয়া হবে।

এছাড়াও প্রতি মুহূর্তে নিজ লোকেশনর জন্য আবহাওয়ার সব স্পেশাল আপডেট, এলার্ট নোটিফিকেশন ও লাইভ সাপোর্ট সেবা পেতে আমাদের অ্যাপ থেকে প্রিমিয়াম প্যাক একটিভ করুন। অ্যাপের লিংক কমেন্টে দেওয়া হলো।

ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

06/06/2026

তীব্র বজ্রপাত ও কালবৈশাখী সহ বজ্রবৃষ্টির সতর্কতা!!

রাত ৮ টার মধ্যে ঢাকা,নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,শরিয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষীপুর, নোয়াখালী, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রাম ভোলা,পটুয়াখালী, বরিশাল, বরগুনা, খাগড়াছড়ি ও এর আশেপাশের কিছু জেলার বেশকিছু স্থানে বিক্ষিপ্তভাবে তীব্র বজ্রপাত ও কালবৈশাখী সহ বজ্রবৃষ্টি হতেপারে। তাই সতর্ক থাকুন। এসময় দক্ষিণাঞ্চলের নদনদীতে কালবৈশাখী বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল নৌযানকে যাত্রা না করার জন্য অনুরোধ থাকবে।
ধন্যবাদ

⚡⛈️ ৬ জুন সন্ধ্যার বজ্রপাত সতর্কবার্তা  আজ ৬ জুন সন্ধ্যা ৬টার মধ্যে বরগুনা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও জামালপুর জেলার কিছু কি...
06/06/2026

⚡⛈️ ৬ জুন সন্ধ্যার বজ্রপাত সতর্কবার্তা

আজ ৬ জুন সন্ধ্যা ৬টার মধ্যে বরগুনা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও জামালপুর জেলার কিছু কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে।

⚠️ সতর্ক থাকুন: বজ্রপাতের শব্দ শোনা গেলেই ঘরের বাইরে যাবেন না। খোলা মাঠ, নদীর পাড়, উঁচু গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকুন।

নিরাপদে থাকুন, প্রিয়জনকে নিরাপদ রাখুন। মোবাইল ফোন চার্জ থেকে খুলে রাখুন।

06/06/2026

⚡বজ্রপাত সতর্কবার্তা:
⛈️ সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু স্থানে ৬ জুন বেলা ৩ টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ⚠️বজ্রপাতের শব্দ শোনা গেলে, ঘরের বাইরে যাবেন না।

সুএ:-- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

⛈️🌩️ দুপুরের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির আপডেট  আজ দুপুরের মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধ...
06/06/2026

⛈️🌩️ দুপুরের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির আপডেট

আজ দুপুরের মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, কুড়িগ্রাম, জামালপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান ও এর আশপাশের কয়েকটি জেলার কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে।

⚠️ জরুরি সতর্কতা:
বজ্রপাতের সম্ভাবনা থাকায় মেঘ দেখলেই নিরাপদ স্থানে চলে যান। খোলা মাঠ, নদীর পাড় ও উঁচু গাছ এড়িয়ে চলুন।

*রোদের কাজ যারা করবেন:* সতর্ক থাকুন। আজও দেশের বিভিন্ন স্থানে হুট করে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে। দেখবেন রোদে শুকাতে দেওয়া জিনিস বৃষ্টিতে ভিজে গেছে।

এছাড়া দুপুরের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থান এবং উপকূলীয় কিছু এলাকায়ও বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।

নিরাপদে থাকুন, আপডেট শেয়ার করে অন্যকেও সতর্ক করুন।

#কালবৈশাখী_সতর্কতা #বজ্রবৃষ্টি #তীব্র_বজ্রপাত #রাতের_আবহাওয়া #রংপুর_বিভাগ #রাজশাহী_বিভাগ #খুলনা_বিভাগ #ঢাকা_বিভাগ #ময়মনসিংহ_বিভাগ #বরিশাল_বিভাগ #সিলেট_বিভাগ #চট্টগ্রাম_বিভাগ #ভারী_বর্ষণ #দমকা_হাওয়া #লাইভ_আপডেট

⚽⚡ আগামী ৪-৫ দিন তীব্র বজ্রপাতের সতর্কতা | আবেগ নয়, জীবন আগে আগামী ৪ থেকে ৫ দিন দেশে বৃষ্টিপাতের সময় প্রচুর বজ্রপাত হতে ...
05/06/2026

⚽⚡ আগামী ৪-৫ দিন তীব্র বজ্রপাতের সতর্কতা | আবেগ নয়, জীবন আগে

আগামী ৪ থেকে ৫ দিন দেশে বৃষ্টিপাতের সময় প্রচুর বজ্রপাত হতে পারে। বায়ুমণ্ডলে জমে থাকা এনার্জি এই বজ্রপাতকে আরও ভয়ংকর করে তুলবে।

*একটি জরুরি অনুরোধ:* সামনে বিশ্বকাপের উত্তেজনায় বৃষ্টির মধ্যে খোলা মাঠে ফুটবল খেলতে নামবেন না।

মনে রাখবেন, একটা দুর্ঘটনা ঘটলে মেসি-রোনালদোর কিছুই হবে না। কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আপনার পরিবার, ভেঙে যাবে একটি সংসার।

বৃষ্টি উপভোগ করুন ঘরে বসে। বজ্রধ্বনি শুনলেই নিরাপদ স্থানে চলে যান। খোলা মাঠ, গাছতলা ও নদীর পাড় সম্পূর্ণ এড়িয়ে চলুন।

আবেগের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

#কালবৈশাখী_সতর্কতা #বজ্রবৃষ্টি #তীব্র_বজ্রপাত #রাতের_আবহাওয়া #রংপুর_বিভাগ #রাজশাহী_বিভাগ #খুলনা_বিভাগ #ঢাকা_বিভাগ #ময়মনসিংহ_বিভাগ #বরিশাল_বিভাগ #সিলেট_বিভাগ #চট্টগ্রাম_বিভাগ #ভারী_বর্ষণ #দমকা_হাওয়া #লাইভ_আপডেট

সুখবর!! তাপপ্রবাহের তীব্রতা কমাতে আসছে স্বস্তির বৃষ্টি!! আপডেট অনুযায়ী গতকাল ঠিক ৪ তারিখ থেকেই দেশে বজ্রবৃষ্টির প্রবনতা ...
05/06/2026

সুখবর!! তাপপ্রবাহের তীব্রতা কমাতে আসছে স্বস্তির বৃষ্টি!!

আপডেট অনুযায়ী গতকাল ঠিক ৪ তারিখ থেকেই দেশে বজ্রবৃষ্টির প্রবনতা বৃদ্ধি পেয়েছে। যার ধারাবাহিকতা আজকেও চলতে পারে।ইতোমধ্যেই ভোর থেকে বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হচ্ছে।

আজকেও দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতেপারে। দুপুরের মধ্যেই রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতেপারে যা ইতোমধ্যে অনেক জেলায় শুরু হয়েছে।

মেঘলা আকাশ,ঠান্ডা বাতাস ও বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির কারনে আজকে অনেক স্থানেই তাপপ্রবাহ কমে আসবে। আজকে দু-এক জায়গায় মৃদু তাপপ্রবাহ ছাড়া অনেক স্থানেই তাপপ্রবাহ কমে আসতে পারে গত কয়েকদিনের তুলনায়। এরফলে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।

এছাড়া বৃষ্টির আগেই এলার্ট নোটিফিকেশন পেতে ও লাইভচ্যাটের মাধ্যমে নিজ লোকেশনের আপডেট জানতে আমাদের অ্যাপ থেকে প্রিমিয়াম প্যাক একটিভ করুন।অ্যাপের লিংক কমেন্টে দেওয়া হলো।

ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

04/06/2026

⚡বজ্রপাত সতর্কবার্তা:

⛈️খুলনা, সাতক্ষীরা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, বাগেরহাট ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে ৪ জুন রাত ১২ টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ⚠️বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাবেন না।

সুএ:-- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

04/06/2026

আর কিছুক্ষণের ভেতরে খুলনা, পিরোজপুর, নড়াইল, গোপালগঞ্জ জেলা সদর দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্মুখিন হতেযাচ্ছে।
৪ ঠা মে রাত ৯ টা ১৪ মিনিট।
Bwot

Address

RK ROkib
Bagerhat

Telephone

+8801710005769

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবহাওয়ার সংবাদ-Weather News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আবহাওয়ার সংবাদ-Weather News:

Share