23/06/2026
📢 ভলান্টিয়ার আহ্বান: বহরবুনিয়া কল্যাণ পরিষদ
প্রিয় বহরবুনিয়াবাসী,
বহরবুনিয়া ইউনিয়নের অন্যতম অরাজনৈতিক ও সামাজিক সংগঠন 'বহরবুনিয়া কল্যাণ পরিষদ' আগামী ১ (এক) বছরের জন্য একঝাঁক তরুণ, প্রাণবন্ত ও স্বেচ্ছাসেবী 'ভলান্টিয়ার' আহ্বান করছে।
আপনি কি আপনার মেধা ও শ্রম দিয়ে নিজের এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান? সমাজের মানুষের পাশে দাঁড়াতে চান? তাহলে আজই যুক্ত হোন আমাদের সাথে!
📋 আবেদনের নিয়ম:
আপনারা যারা আগামী এক বছর বহরবুনিয়া কল্যাণ পরিষদের সাথে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী, তারা কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি (Google Form) আগামী ২৮ জুন, ২০২৬-এর মধ্যে পূরণ করুন।
✨ ভলান্টিয়ার হিসেবে যেসব সুবিধা পাবেন:
💼 ভলান্টিয়ারিং বা স্বেচ্ছাসেবার বাস্তব অভিজ্ঞতা।
📜 সফলভাবে মেয়াদ শেষ করার পর 'অফিসিয়াল সার্টিফিকেট'।
🎤 বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও নেতৃত্বের অভিজ্ঞতা।
🤝 সরাসরি সমাজসেবা এবং সমাজের মানুষের পাশে থাকার অনন্য সুযোগ।
*🏡 নিজের এলাকার স্থায়ী টেকসই উন্নয়নের সারথি হওয়ার সুযোগ।
⚠️ আবেদনের শর্তাবলি:
১. নির্দিষ্ট মেয়াদে সর্বদা সক্রিয় (Active) থেকে দায়িত্ব পালন করতে হবে।
২. সংগঠনের সকল নিয়ম-কানুন ও শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে।
৩.সংগঠনকে কোনোভাবেই ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না।
৪. কোনো প্রকার দেওয়ানি, ফৌজদারি কিংবা সমাজবিরোধী অপরাধের সাথে যুক্ত থাকা যাবে না।
৫. সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না।
৬.ব্যক্তিকে অবশ্যই বহরবুনিয়ার স্থায়ী বা অস্থায়ী বাসিন্দা হতে হবে।
আসুন, আমরা সবাই মিলে গড়ি আমাদের স্বপ্নের সুন্দর ও আদর্শ বহরবুনিয়া!
আবেদন লিংক কমেন্ট বক্সে