12/06/2026
ফান্ড পোস্ট ক্লোজড। কেউ আর টাকা পাঠাবেন নাহ।
জরুরী চিকিৎসা সহায়তার আবেদন: আসুন একজন ইমাম সাহেবের পাশে দাঁড়াই 🤲
**পবিত্র জুমা মোবারক ❤️**
ফান্ড কালেকশন আপডেটঃ ৭,১৪০ টাকা
আপনাদের কি আমাদের ছোট্ট আয়েশার কথা মনে আছে? সড়ক দুর্ঘটনায় যার একটি চোখ কোটর থেকে বের হয়ে গিয়েছিল, ম্যাক্সোফেশিয়াল হাড় পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আয়েশার বাবা, সামান্য চাকরি করা এক ছাপোষা মানুষ, সেদিন টাকার কাছে অসহায় হয়ে পড়েছিলেন। কিন্তু আল্লাহর অপার রহমত এবং আপনাদের অকুন্ঠ সহযোগিতায় **Save Our Women - Bangladesh** আয়েশাকে সম্পূর্ণ সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছিল। আজও যখন ওর বাবা-মা আয়েশার হাসিমুখের ছবি পাঠায়, আমাদের বুকটা শান্তিতে ভরে ওঠে।
আয়েশার আপন বড় চাচা, **কারী মাওলানা শুয়াইব** সাহেব হঠাৎ মারাত্মক স্ট্রোক করেছেন। তিনি মগনামা লঞ্চঘাট মসজিদের ইমাম। মাত্র ৮ হাজার টাকা বেতনে ৫ সন্তান নিয়ে কোনো রকমে সংসার চালাতেন। পুরো পরিবারের তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
> গত ৭ই জুন হঠাৎ স্ট্রোক করার পর বর্তমানে তিনি **চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ (ICU)-তে** মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
>
টাকার অভাবে উনার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিবারটি আজ সম্পূর্ণ অসহায়। **Save Our Women** পরিবার এই কঠিন বিপদে উনার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
#জুমার দিনে দানের ফজিলত:
আজ পবিত্র জুমার দিন। ইসলামে এই দিনের দান-সদকার গুরুত্ব অপরিসীম। হাদিস ও ইসলামিক স্কলারদের মতে, **অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের দান-সদকার সওয়াব ও ফজিলত অনেক বেশি, যেমনটা রমজান মাসে হয়ে থাকে।**
আসুন, এই বরকতময় দিনে একজন দ্বীনের খাদেমের প্রাণ বাঁচাতে আমরা যে যার সাধ্যমতো এগিয়ে আসি। আপনার সামান্য সাহায্য হয়তো একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে।
📌 যেভাবে সহযোগিতা করবেন:
* **সরাসরি:** চমেক (চট্টগ্রাম মেডিকেল) হাসপাতালে গিয়ে সরাসরি উনাকে সহায়তা করতে পারেন।
* **অনলাইনে:** যেকোনো অ্যামাউন্ট দিয়ে উনার চিকিৎসায় অংশীদার হতে পারেন।
👉 **সাহায্য পাঠানোর বিকাশ/নগদ/রকেট নম্বর নিচে "কমেন্ট বক্সে" দেওয়া হলো।**
> 💔 **অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ফজিলত:**
> আল্লাহ তায়ালা কিয়ামতের দিন বান্দাকে বলবেন— *"আমি অসুস্থ হয়েছিলম, তুমি আমার সেবা করোনি।"* বান্দা বলবে— *"হে আমার প্রতিপালক! আপনি তো বিশ্বজগতের প্রতিপালক, আমি কীভাবে আপনার সেবা করব?"* আল্লাহ বলবেন— *"তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, অথচ তুমি তার সেবা করোনি? তুমি কি জানতে না যে, তুমি তার সেবা করলে আমাকে তার কাছেই পেতে?"* (সহীহ মুসলিম)
>