Ashuganj Student Association

Ashuganj Student Association আল্লাহ সর্বশক্তিমান।

সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মোঃ খিলু মিয়া অদ্য ২৬/০১/২০২৬ তারিখ রাত সাড়ে দশটায় ইন্তেকাল করেছেন,  ইন্ন...
26/01/2026

সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মোঃ খিলু মিয়া অদ্য ২৬/০১/২০২৬ তারিখ রাত সাড়ে দশটায় ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত দান করুক। আমিন। জানাজার সময় পরে জানানো হবে।

27/09/2025
১৯৪৫ সাল।যু*দ্ধবি/ধ্ব/স্ত জাপান।এক কিশোর তার মৃ*ত ভাইকে মাটি চা/পা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষ...
03/09/2025

১৯৪৫ সাল।
যু*দ্ধবি/ধ্ব/স্ত জাপান।
এক কিশোর তার মৃ*ত ভাইকে মাটি চা/পা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়টি লক্ষ্য করে কিশোরকে বললেন, "লা/শ/টা পিঠ থেকে ফেলে দাও, ওটা অনেক ভারী।"

কিশোরটি সঙ্গে সঙ্গে দৃঢ় স্বরে জবাব দিল, "সে ভারী নয়, সে আমার ভাই!" আর্মি অফিসারের কিছুক্ষণ সময় লাগে ঘটনাটি বুঝতে। এরপর পুরো বিষয়টি অনুধাবন করতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এই ঘটনা নিমেষে ছড়িয়ে পড়ে সমগ্র জাপান জুড়ে। সেই থেকে ছবিটি হয়ে ওঠে দেশটির ঐক্যের প্রতীক। ভাইকে পিঠে তুলে নেওয়া কিশোরের ওই উক্তি হয়ে যায় তাদের জাতীয় স্লোগান: "সে বোঝা নয়, সে আমার ভাই/বোন।" (He’s not a burden, he’s my brother/sister.)

আপনার ভাই বা বোন যদি পড়ে যায়, তাকে উঠান। যদি তার সামর্থ্য না থাকে, যদি সে দুর্বল হয়, তার পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে, তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে, আপনি তাকে আপনার পিঠে তুলে নিন। কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন।

10/07/2025
05/06/2025

I am a volunteer, with no benefit or no showoff and I'm proud my Self!
✊😎✊

01/05/2025

পরিশ্রমই সফলতা , দেশ ও প্রবাসে থাকা সকল মেহনতী শ্রমজীবী ভাই ও বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
✊🇧🇩✊ Ashuganj Students association

আশুগঞ্জ স্টেশনের মান অবনমনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ !:৮ বছর আগে আমাদের গর্বের আশুগঞ্জ রেলওয়ে স্টেশনকে বি গ্রেড থেকে ডি...
13/04/2025

আশুগঞ্জ স্টেশনের মান অবনমনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ !:

৮ বছর আগে আমাদের গর্বের আশুগঞ্জ রেলওয়ে স্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে! এর ফলাফল—প্রতিদিন হাজার হাজার যাত্রীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্টেশন এখন ছোট, ট্রেন থামে না, আর যেটুকু থামে—তা যেন দয়াপরবশ হয়ে! অনেক সময় ট্রেন থামলেও যাত্রী ওঠার আগেই সিটি বাজে, দরজা বন্ধ হয়ে যায়। নেই পাহারাদার! উৎ পেতে থাকা শেয়াল শুকুন ছিড়ে খাচ্ছে যাত্রীদের এটা কী উন্নয়ন? এটা তো অবহেলার ছায়া!
আশুগঞ্জ শুধুই একটি স্টেশন নয়—এটি বাংলাদেশের অর্থনীতির স্পন্দন!

দেশের বিশাল করের কারখানা আমাদের আশুগঞ্জ

দেশের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্র এখানে।

আশুগঞ্জ নৌবন্দর দিয়ে প্রতিদিন পণ্য চলাচল হয়।

শিল্প অঞ্চল হিসেবে এর গুরুত্ব অপরিসীম—সারের কারখানা, খাদ্য গুদাম, মিলকারখানা মিলিয়ে এখানে রয়েছে কর্মচাঞ্চল্য।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র গুরুত্বপূর্ণ নদীবন্দর ও জাতীয় বাণিজ্যিক চ্যানেল এখানেই।

তবুও কেন এই স্টেশনকে অবমূল্যায়ন করা হলো? যাত্রীদের কণ্ঠস্বর শোনা হবে না?
আমরা চাই—
আশুগঞ্জ স্টেশনকে পুনরায় বি গ্রেডে উন্নীত করা হোক!
সব ট্রেন যেন এখানে থামে,
যথাযথ অবকাঠামো গড়ে তোলা হোক!
আশুগঞ্জ জেগে উঠুক, আমরা জেগে উঠি!
আওয়াজ তুলুন—অবহেলা নয়, অধিকার চাই!
#আশুগঞ্জ #স্টেশন_উন্নয়ন #যাত্রী_অধিকার #বাংলার_অর্থনীতি

Address

Hazi Jakir Hossain Market
Ashuganj
3402

Telephone

+8801717649516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashuganj Student Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share