আলোকিত যুব সমাজ - Enlightened youth society

আলোকিত যুব সমাজ - Enlightened youth society আলোকিত যুব সমাজ - Enlightened youth society

যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন-
Mobile- /IMO/Botim - 008801779416960

WhatsApp - 008801978957538
008801794736355

Bikash number- 01978957538

https://youtube.com/watch?v=L6Vidd7brcQ&feature=share

রাহমানির রাহিমবিসমিল্লাহির
আসসালামু আলাইকুম....

সম্মানিত views
আপনাদের সবার একান্ত সহযোগিতায় আলোকিত যুব সমাজ মানবতার কল্যাণে তার গন্তব্যে প

ৌঁছাতে সক্ষম হবে। তাই সাংগঠনিক কাঠামোর মাধ্যমে মানবতার কল্যাণে আপনারা যার যার অবস্থান থেকে অসহায় ,দরিদ্র ,ক্ষুধার্ত , বস্ত্রহীন, গৃহহীন, মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার উদ্দেশ্যে আমাদের সংগঠনের দাতা সদস্য হিসেবে আলোকিত যুব সমাজের সকল কার্যক্রমে এগিয়ে আসতে পারেন।
যে কোনো মানবদরদি ,হৃদয়বান, মহৎ ব্যক্তি ""সদগায়ে জারিয়ার""মহৎ ও মানবিক কার্যক্রমে আমাদের সাথী হতে পারেন।

� আলোকিত যুব সমাজ প্রসঙ্গে কিছু কথা �

আলোকিত যুব সমাজ একটি -
স্বেচ্ছাসেবী , শিক্ষাঅনুরাগী,অরাজনৈতিক, সমাজ কল্যাণ সংগঠন।
�হে যুবক চলো..
সুশিক্ষা ধারণ করি!
মানবকল্যাণে ঝাঁপিয়ে পড়ি!!
আলোকিত সমাজ গড়ি!!!
উপরোক্ত শ্লোগানের আলোকে ,সমাজের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, ক্ষুধার্ত, অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত , দুঃখী, অসহায়,এতিম মানুষের পাশে দাঁড়াইবার পাশাপাশি নাগরিক অসতর্কতা ও অবহেলায় জরাজীর্ণ অপরিকল্পিত সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধনের লক্ষ্যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার, আশুগঞ্জ উপজেলার, বাহাদুরপুর গ্রামের একদল চৌকস সুশিক্ষিত যুবসমাজ ঐক্যবদ্ধ হয়েছে আলোকিত যুব সমাজ সংগঠনের ব্যানারে,
�আলোকিত যুব সমাজ এর সদস্য গণ স্বেচ্ছাসেবী, শিক্ষা অনুরাগী, সমাজকল্যাণ মূলক কার্যক্রমের মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে ""আলোকিত যুব সমাজ ""সংগঠন কে নিয়ে যেতে চায় অনেক দূর, তারা তাদের নিঃস্বার্থ কার্যক্রমের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার পাশাপাশি অন্য দের কেউ উদ্বুদ্ধ করতে চায় মানবিক কার্যক্রমের অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্য।
�বিশ্ব যখন করোনা মহামারীতে বিপর্যস্ত, মানুষ যখন লকডাউন এ ঘরবন্দি ঠিক ওই সময় আলোকিত যুব সমাজ দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবার মাধ্যমে তার পথ চলা শুরু করে,
�আলহামদুলিল্লাহ,
আলোকিত যুবসমাজ তার বিগত দিনের কার্যক্রম দ্বারা সাধারণ মানুষের আস্তা ও হৃদয়ের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে,
�ইনশাআল্লাহ,
আগামীতে আলোকিত যুব সমাজ তার মহৎ কার্যক্রমের মাধ্যমে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ার বরকতে সমাজ কল্যাণ এবং মানব সেবার জন্য সমাজের কাছে, আস্থাশীল, বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
� মানব ও সমাজ কল্যাণে নিবেদিত প্রাণ, মহৎ আদর্শে আদর্শিত এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনে উৎসর্গকারী আমার ...

�প্রাণপ্রিয় সুধি-
যেহেতু ""আলোকিত যুব সমাজ"" সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী , মানব কল্যাণমুখী সংগঠন সেহেতু ইহার অর্থের উৎস কেবলমাত্র সংগঠনের সদস্যদের মাসিক চাঁদা ও অনুদান এবং সমাজের কিছু সুশিক্ষিত, হৃদয়বান, দয়ালু ব্যক্তিদের আর্থিক সহযোগিতার ওপর নির্ভরশীল, আলোকিত যুব সমাজ শুভাকাঙ্খীদের কাছ থেকে তার অর্থনৈতিক সচ্ছলতার জন্য প্রতিবছর ধাপে ধাপে চার স্তরে তহবিল সংগ্রহ করে থাকেন,
�১-যাকাত ফান্ড
( সম্পূর্ণ ইসলামিক শরীয়া মোতাবেক অর্থ সংগ্রহ এবং ব্যয় করে থাকেন)
�২- বস্ত্র ও চিকিৎসা ফান্ড-
(বিনামূল্যে বস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করার উদ্দেশ্যে)
�৩- ইফতার ও উপহার ফান্ড-
(পবিত্র রমজান মাসে দোস্ত, অসহায় এতিমখানা ও সাধারণ রোজাদারদের মাঝে ইফতার ও দরিদ্র মানুষদের খাদ্য দ্রব্য ও নতুন বস্ত্র প্রদান করার উদ্দেশ্যে)
�৪-ধারাবাহিক উন্মুক্ত ফান্ড-
(এখানে সদস্যদের মাসিক চাঁদা এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তাদের ইচ্ছা অনুসারে ছোট ছোট যেকোনো অর্থ সহযোগিতা সংগ্রহ করে আমাদের সংগঠনের মূল তহবিলে সংযোজন করা হয় যা পরবর্তীতে যে কোন দুর্যোগে এবং সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়)

�সম্মানিত সুধী,
বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্রের সৃষ্টি হয়,
ক্ষুদ্র ক্ষুদ্র বালু-কণায় যেমন পাহাড়ের সৃষ্টি হয়,
আমার বিশ্বাস, আমাদের সবার ছোট ছোট আর্থিক সহযোগিতায় '"আলোকিত যুব সমাজ""" সংগঠনটি আগামীতে সমাজ ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সৃষ্টি করতে সক্ষম হবে,

� সম্মানিত সুধী,
যেহেতু আলোকিত যুব সমাজ তার বিগত দিনের কার্যক্রম দ্বারা মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সেহেতু বর্তমানে সংগঠনের কাছে মানুষের মানবিক ও সামাজিক চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু চাহিদা অনুপাতে পর্যাপ্ত পরিমাণ অর্থের যোগান হচ্ছে না বিধায় আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকগুলো কাজ আমরা সম্পূর্ণ করতে পারছিনা, তবে আমরা আশা করছি সমাজের বিত্তবান, অর্থশালী, মহৎ ব্যক্তিগণ আমাদের সংগঠনের দিকে এগিয়ে আসলে আগামীতে ধীরে ধীরে সমাজের সকল চাহিদা পূরণ করতে আমরা সক্ষম হব, ইনশাআল্লাহ।

�সম্মানিত সুধী,
আপনারাই আলোকিত যুব সমাজের একমাত্র শক্তি, আপনাদের মহৎ ইচ্ছাই আলোকিত যুবসমাজকে তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে,

�আমার বিশ্বাস,
আপনাদের মহৎ আর্থিক সহযোগিতায়
"" আলোকিত যুব সমাজ "" ক্ষুধার্তের মুখে খাদ্য, বস্ত্রহীন দের শরীরে বস্ত্র, গৃহহীনদের গৃহ প্রধান এবং শিক্ষা বঞ্চিত পথ শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করার পাশাপাশি সুশৃংখল সমাজব্যবস্থা গঠন করার মাধ্যমে আগামী প্রজন্মকে একটি আলোকিত সমাজ উপহার দিতে সক্ষম হবে , ইনশাআল্লাহ

�সম্মানিত সুধী,
হয়তো অনেকে মনে করতে পারেন কারো উপকার করার ইচ্ছা হলে তো আমি একাই করতে পারি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে করার প্রয়োজন কি? হা আপনি করতে পারেন, তবে এটাও সত্য, একা একা এবাদত, বন্দেগী করার চাইতে, সমষ্টিগত এবাদত-বন্দেগি মহান আল্লাহর দরবারে অধিক গ্রহণযোগ্য, একা একা আমরা একটা সমাজকে কতটুকু পরিবর্তন করতে পারবো জানিনা, তবে এটা নিশ্চিত ঐক্যবদ্ধ সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজের যেকোন সমস্যার সমাধান করে ,একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।

�সম্মানিত সুধী,
বর্তমানে লক্ষ্য করা যায় আমাদের সমাজের বিত্তশালী মানুষগুলো কর্মব্যস্ততায় এতই ব্যস্ত থাকে যে সমাজের দুঃস্থ অসহায় মানুষদের নিয়ে কিংবা আমাদের আগামী প্রজন্ম কেমন সমাজ ব্যবস্থায় জীবন যাপন করবে এ বিষয়গুলো চিন্তা করার মত তাদের একটু সময় হয় না, """আশরাফুল মাখলুকাত '''হিসেবে আমাদেরকে এই বিষয়গুলো অবহেলা করা কতটুকু যুক্তিসঙ্গত, একটু ভেবে দেখুন তো,? সমাজের প্রতি কি আমাদের কোন দায়বদ্ধতা নেই? মধ্যবিত্ত ,উচ্চবিত্ত আমরা প্রতিটা মানুষই সমাজেরে অবহেলিত দরিদ্র জনগোষ্ঠী এবং আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ, কোন একদিন আমাদেরকে জবাবদিহি করতে হবে নিজের বিবেকের কাছে, আগামী প্রজন্মের কাছে, সর্বোপরি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে, আমরা চাইলেই এই দায়বদ্ধতা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি না ,
আগামী প্রজন্মের জন্য অর্থই সবকিছু নয় ,শান্তিময় জীবন যাপনের জন্য অর্থের পাশাপাশি সুশিক্ষা এবং সুন্দর সমাজ ব্যবস্থা অত্যন্ত জরুরী।

�সম্মানিত সুধী
শত ব্যস্ততার মাঝেও আপনাকে সামাজিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে ""আলোকিত যুব সমাজ"" সংগঠনটি অত্যন্ত বিশ্বস্ততার সাথে বাহক হিসাবে,সমাজ এবং আপনার সঙ্গে সেতুবন্ধন সৃষ্টি করতে অঙ্গীকারবদ্ধ।

�সম্মানিত সুধী,
আমাদের সবাইকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, শেষ বিদায়ের দিন আমাদের আমলনামা ছাড়া আর কোন কিছুই আমাদের সঙ্গে যাবেনা, মৃত্যুর পর দুটি কাজের ফজিলত ই আমাদের আমলনামায় লিপিবদ্ধ হবে ,একটি হলো নেক সন্তানদের দোয়া এবং অন্যটি সদকায়ে জারিয়ার ফজিলত।

�সুতরাং- আসুন
আমরা আমাদের শত ব্যস্ততার মাঝেও সামাজিক দায়িত্ববোধ পালন করার মাধ্যমে সুশিক্ষিত সন্তান তৈরি করার পাশাপাশি স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণ মূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করতে এগিয়ে আসি, কে জানে,
মৃত্যুর পর হাশরের ময়দানে কোন আমল টুকু আল্লাহর দরবারে আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে, কোন আমল আমাদের কে মহান আল্লাহপাকের দরবারে সম্মানিত করে তুলবে।

�তাই আসুন,
নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমে আমরা আমাদের পরকালের শান্তির ব্যবস্থা, জীবিত থাকা অবস্থায় নিশ্চিত করে নেই ।

�মহোদয়,
আপনাদের মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে আলোকিত যুব সমাজ থাকবে

সবার সাথে!
সবার আগে!!
ইনশাআল্লাহ।

যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন-
Mobile- 008801779416960
WhatsApp - 008801794736355
Bikash number- 01978957538
মহান আল্লাহ পাক আপনাদের সবার সুস্বাস্থ্যের পাশাপাশি নেক হায়াত দান করুন ,আমীন।

আলোকিত যুব সমাজের
লক্ষ্য এবং উদ্দেশ্য
�অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা ও নৈতিক মূল্যবোধ,দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখা

� অসুস্থ্য মানুষের চিকিৎসার সহযোগিতা করা।

�দরিদ্র মানুষের মধ্যে যে কোন জনহিতকর বা দাতব্য, কার্যক্রম পরিচালনা করা।অবহেলিত দারিদ্র পীড়িত মানুষের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা।

� এলাকার মানুষদের যেকোনো উন্নয়নমুখী ও সৃজনশীল কাজে সংবর্ধনা প্রদান করা।

�প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ, ত্রাণ, ও পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা করা ।

� নারী নির্যাতন, বাল্য বিবাহ এবং যৌতুক প্রতিরোধকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা ।

�জনসাধারণকে/ দরিদ্র জনগোষ্ঠিকে/ মানব সমাজকে উপযোগীতা মূলক/ তাদের হিতকর / মঙ্গলকর কার্যক্রম সম্পর্কে অবহিত করা ।

�সাধারণ মানুষের (শিক্ষিত/ অর্ধ-শিক্ষিত) মধ্যে পাঠাগার/ পাঠকক্ষ প্রতিষ্ঠা করে পাঠাভ্যাস গড়ে তোলার ব্যাপারে সচেতন করা ।

� ধুমপান ও মাদক বিরোধী কার্যক্রম গ্রহণ করা

� বৃক্ষরোপণ অভিযান সহ বিভিন্ন প্রগতিশীল, সামাজিক ও মানবিক কার্যক্রম গ্রহণ করা।

�আমাদের সাথে থাকার জন্য , আপনাকে অনেক অনেক ধন্যবাদ।�

নিবেদক
মোঃ সোহাগ রহমান
সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক
আলোকিত যুব সমাজ

15/09/2025
15/09/2025

Coming soon
our next project...

15/09/2025

বিনাউটি গ্রাম বিনাউটির সন্তানদের গর্ব
গ্রামের যে কোন প্রান্ত দিয়ে উন্নয়নের ছোঁয়া লাগুক না কেন সেটা আমাদের সবার অর্জন ।

ইনশাআল্লাহ
দেশ এবং প্রবাসীদের সমন্বয়ে অক্লান্ত পরিশ্রমে আগামী বিনাউটি ঘুরে দাঁড়াবে এক নতুন মাইলফলকে
এই প্রত্যাশায়....

15/09/2025
15/09/2025
27/08/2025
27/08/2025

Address

Ashuganj, Brahmanbaria(3400)
Ashuganj
3402

Telephone

+8801779416960

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত যুব সমাজ - Enlightened youth society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোকিত যুব সমাজ - Enlightened youth society:

Share