Subah Samajik Unnayan Sangstha

Subah Samajik Unnayan Sangstha A development organization on environment and ecology.

আজ ২৪/১২/২০২৫ মেহেরপুর জেলা এনজিও সমন্বয় সভা, ড. সৈয়দ এনামূল কবির  জেলা প্রশাসক , মেহেরপুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আজ...
24/12/2025

আজ ২৪/১২/২০২৫ মেহেরপুর জেলা এনজিও সমন্বয় সভা, ড. সৈয়দ এনামূল কবির জেলা প্রশাসক , মেহেরপুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আজকের আলোচনা সভায় জেলা প্রশাসক মহোদয়, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মহত্যা প্রতিরোধে, মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা মূলক নিজ নিজ আবস্থান থেকে কাজ করার জন্য আহবান জানান।

সম্মানিত সুধিএডাব, মেহেরপুর -এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে, ১৬ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৭ ঘটিকার সময়, ম...
15/12/2025

সম্মানিত সুধি
এডাব, মেহেরপুর -এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে, ১৬ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৭ ঘটিকার সময়, মেহেরপুর কলেজ মোড়, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ জন্য প্রতিবারের ন্যায় সকাল ৬, ৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

ধন্যবাদান্তে
এডাব- মেহেরপুর জেলা কমিটির পক্ষে
মঈন -উল-আলম

মেহেরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিতমেহেরপুর, ০৯ ডিসেম্বর ২০২৫:জেলা প্রশাসন, মেহেরপুর-এর আয়ো...
09/12/2025

মেহেরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুর, ০৯ ডিসেম্বর ২০২৫:
জেলা প্রশাসন, মেহেরপুর-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ সমৃদ্ধ পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুরের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) পার্থ পতিম শীল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার মাননীয় জেলা প্রশাসক ড. সৈয়দ এনামূল কবির।

কর্মশালায় গ্রাম আদালতের ভূমিকা, ন্যায়বিচার প্রাপ্তিতে গ্রাম আদালতের গুরুত্ব, স্থানীয় সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত অংশগ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ পালিতজেলা প্রশাসন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মরত সহযোগী সংস্থা সমূহের ...
03/12/2025

মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ পালিত
জেলা প্রশাসন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মরত সহযোগী সংস্থা সমূহের আয়োজনে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫” পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিডিপি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবাহ নির্বাহী পরিচালক জনাব মঈন-উল-আলম। প্রধান অতিথি ছিলেন জনান মোঃ আশাদুল ইসলাম, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মেহেরপুর। সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সঞ্চালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিনিধিত্বকারী সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মউকের উন্নয়ন কর্মী মুরাদ হোসেন, পল্লি জন উন্নয়ন কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, আরভির নির্বাহী পরিচালক জনাব আনারুল ইসলাম, পলাশি পড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক, জনাব মো: কামরুজ্জামান, জন প্রভঞ্জন পরিচালক সিডিপি, মেহেরপুর। আরো বক্তব্য রাখেন সুফিয়া খাতুন, প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিডিপি অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় সংস্থার প্রধানগণ, কর্মকর্তা কর্মচারী, উপকারভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

মেহেরপুর সদর উপজেলায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতমেহেরপুর, ২৭ নভেম্বর ২০২৫: মেহেরপুর সদর উপজেলায় এনজিও বিষয়ক মা...
27/11/2025

মেহেরপুর সদর উপজেলায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মেহেরপুর, ২৭ নভেম্বর ২০২৫: মেহেরপুর সদর উপজেলায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন অঞ্চলে এনজিওগুলোর চলমান কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা প্রশাসন উন্নয়ন সহযোগীদের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করে।

সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি তাদের কার্যক্রম উপস্থাপন করেন এবং জনগণের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে এনজিও সমিতির সৌজন্য সাক্ষাৎমেহেরপুর, ১৯ নভেম্বর ২০২৫: মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশ...
19/11/2025

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে এনজিও সমিতির সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুর, ১৯ নভেম্বর ২০২৫: মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ড. সৈয়দ এনামূল কবির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মেহেরপুর জেলা এনজিও সমিতির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—
সমিতির সভাপতি জনাব মুহা: মুশাররফ হোসেন,
সহসভাপতি জনাব আবু জাফর,
সহসভাপতি জনাব মনিরুল ইসলাম,
অর্থ সম্পাদক মঈন-উল-আলম।

সৌজন্য সাক্ষাৎকালে জেলার সামগ্রিক উন্নয়ন, এনজিওগুলোর চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামূল কবির এনজিওসমূহের উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং জেলা উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনমাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি ও সা...
09/11/2025

সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থা একটি জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে। সাইনবোর্ডটি মেহেরপুর–চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থাপন করা হয়।

সাইনবোর্ড স্থাপনের সময় উপস্থিত ছিলেন নাজিন নাহার, অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, আমঝুপি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এবং সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মঈন আলম।

সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থা জানায়, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে আরও বেশ কিছু সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং আরও বেশ কিছু সাইনবোর্ড স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে একযোগে অবস্থান নিতে উদ্বুদ্ধ হয়।

06/11/2025
গত ১লা নভেম্বর জাতীয় পর্যায়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো 'বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন' এর...
06/11/2025

গত ১লা নভেম্বর জাতীয় পর্যায়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো 'বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন' এর এবারের অধিবেশন।

বাংলাদেশের নদী রক্ষায় এবারে ১৭ টি দফা পেশ করা হয়। প্রতিটি জেলা ও বিভিন্ন স্বনামধন্য এনজিও থেকে সদস্যগণ উপস্থিত ছিলেন।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'নদীর রক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার'। সেই সুবাদে দেশের শীর্ষস্থানীয় সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় জনপ্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি ছিলেন।
সম্মানিত জনপ্রতিনিধিগণ তাদের বক্তব্যে নদী রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং আগামী নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের নদী রক্ষার জন্য বিশেষ গুরুত্ব দিবেন বলে অঙ্গীকারবদ্ধ হন।

নদী হবে প্রবাহমান, দখল ও দূষণমুক্ত!
নদী বাঁচলেই, বাঁচবে দেশ !

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ,  ২০২৫ উপলক্ষে সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থা  সিসা দূষণ প্রতিরোধে করনীয়, শীর্ষক আলো...
26/10/2025

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ, ২০২৫ উপলক্ষে সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থা সিসা দূষণ প্রতিরোধে করনীয়, শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

উক্ত আলোচনা অনুষ্ঠানে -

" সিসা দূষণ বন্ধ হলে,বাড়বে শিশু বুদ্ধি - বলে"

শ্লোগান কে সামনে রেখে সিসা দূষন কি,কিভাবে পরিবেশকে সিসা প্রতিনিয়ত দূষিত করছে,আমাদের ও আমাদের সন্তানদের স্বাস্থ্যের উপর সিসা দূষণ এর ক্ষতিকর প্রভাব এবং এই দূষণ প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

এই মহতি আলোচনা সভাতে আরও আলোচনা করা হয়, কিভাবে আমরা এই মারাত্মক ক্ষতিকর দূষণ সম্পর্কে জনসাধারণ কে অবগত করে সচেতনতা তৈরি করতে পারি।

উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার সন্মানিত চেয়ারম্যান, মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মঈন- উল- আলম।সংস্থার এডমিন লুবনা ইয়াসমিন ও প্রকল্প সমন্বয়কারী ফৌজিয়া সুলতানা।
এছাড়াও অন্যান্য সদস্য বৃন্দ ও অতিথীবৃন্দ উপস্থিত ছিলেন

সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর, মহোদয় এর সাথে তামাকের বিকল্প...
15/10/2025

সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর, মহোদয় এর সাথে তামাকের বিকল্প ফসল চাষের সম্ভাবনা ও উদ্যোগ গ্রহন এবং তামাক চাষের কারণে মাটির উর্বরতা পরিবেশ ও কৃষকের ক্ষতির কথা নিয়ে আলোচনা করা হয়। সরকারের তামাকমুক্ত বাংলাদেশ ২০৪০ লক্ষ্য অর্জনে কৃষি বিভাগের ভূমিকা যোগ দেওয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় তামাকের বিকল্প চাষের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব। স্থানীয় কৃষক ও এনজিওদের সম্পৃক্ত করে যৌথভাবে উদ্যোগ বাস্তবায়ন এবং মেহেরপুর জেলায় কৃষকদের সারের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে,  বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটায় বাংলাদেশ ট্রাস্ট এর সহযোগিতায়, ০৯ অ...
13/10/2025

সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটায় বাংলাদেশ ট্রাস্ট এর সহযোগিতায়, ০৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে, মেহেরপুর এ মানব বন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় এবারের প্রতিপাদ্য “কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ” অবিলম্বে তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা চুড়ান্ত করা হোক!
মানব বন্ধন শেষে জেলা প্রশাসক মহোদয় বরাবর স্মারকলি প্রদান করা হয়। অনুলিপি পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর কে প্রদান করা হয়, এ সময় সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মঈন -উল- আলম ও স্থানীয় সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Address

Amjhupi Hat
Amjhupi
7101

Alerts

Be the first to know and let us send you an email when Subah Samajik Unnayan Sangstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Subah Samajik Unnayan Sangstha:

Share