22/03/2026
আসসালামুয়ালাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আগামীকাল আমরা সবাই মিলে একসাথে বসে একটু আড্ডা দিতে চাচ্ছিলাম। যেহেতু ঈদ উপলক্ষে সবাই বাসায় এসেছে তাই এই সুযোগে যদি সবাইকে নিয়ে ছোট পরিসরে একটু আড্ডা দেওয়া যায় তাহলে বিষয়টি অনেক বেশি সুন্দর হয়। এবং সেইসাথে আমাদের সংগঠনের কার্যক্রম নিয়ে কিছু আলাপ আলোচনা করা যেত। কিংবা আমরা সবাই মিলে একটা খেলাধুলার বিষয়ে আলাপ আলোচনা করতে পারি।
যারা যারা আমাদের সাথে উপস্থিত থাকতে ইচ্ছুক আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানানো হলো।
তারিখ:২৩-০৩-২০২৬
সময়: বাদ আসর।
স্থান: মাথাভাঙা নদীর পাড়ে।