21/08/2024
আখাউড়া-কসবার এইচ এস সি ব্যাচের স্থানীয় ৮-১০ জন তরুণ তরুণীর সাথে আমার পরিচয় আছে , বছর দুয়েক আগে ওদের একটা গ্রুপকে আমি মার্কিন স্কলারশিপের একটা প্রোগ্রামে আবেদনে কিছুটা গাইড করেছিলাম, এদের কয়েকজন বেশ কয়েকটা ধাপ পার ও হয়েছিল।.
এখন এরা এইচ এস সি পার হয়ে আমাকে দুই একজন গাইডেন্স এর জন্য তাকে দিয়েছি, কিন্তু জনে-জনে উপদেশ দিয়ে বেড়ানো আমার কাজ না , তাই আমি তাকে যা বলেছি বাকি সবার জন্য এখানে লিখে দিচ্ছি, যার মাথায় যত বুদ্ধি , যে যত শ্রম দিতে পারবে, সে তত সামনে যাবে, এটাই দুনিয়ার নিয়ম।.
এইচ এস সি পরীক্ষার পর :
১) স্থানীয় কোথায় পড়বা সেটার ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়া
২) একই সাথে যদি বিদেশ যেতে চাও : বিদেশে কোন দেশে যাবা সেটা ঠিক করা
৩) আমেরিকা বা ইউরোপের কোথাও বা অন্য কোথাও , কেন ওই দেশে যাবা সেটার কারণ খুঁজে বের করতে হবে
৪) ইংলিশ স্ট্যান্ডার্ড টেস্টিং এর জন্য প্রিপারেশন নেয়া, IELTS এবং পারলে আমেরিকার জন্য TOEFL, দুইটা না পারলে জাস্ট IELTS
৫) ইংরেজি-পারা আর ভালো ছাত্র প্রমাণ করা দুইটা আলাদা বিষয়, IELTS বা TOEFL দিয়ে ভালো ছাত্র প্রমাণ হয়না
৬) ভালো ছাত্র প্রমাণের জন্য লাগবে আগের পরীক্ষার ফলাফল, আমেরিকার SAT টেস্ট এর ফলাফল,
৭) স্কলারশিপ পেতে একটা বায়ো ডাটা: বায়ো ডাটাতে: তুমি এই জীবনে সমাজের কি কি কাজ করেছো, কি করবা সেটা না , এই পর্যন্ত ঠিক কি করেছো সেগুলির বর্ণনা এবং সোশ্যাল মিডিয়া লিংক , লাগবে ভালো রেকমেন্ডেশন লেটার / সুপারিশ পত্র এবং
৮) তুমি পড়াশুনা শেষ করে তুমি ঠিক কিভাবে মানুষকে/সমাজকে দিতে চাও এর একটা নিজের লেখা একটা ২০০ /৩০০ শব্দের রচনা , তোমারে স্কলারশিপ দিলে অন্যের কি লাভ সেইটা তোমার রচনায় থাকতে হবে ,
এগুলি সব ভালোমত মত করতে পারলে, বাইরের দেশ তোমারে কোলে করে নিয়ে যাবে , আমি সব বলে দিলাম, এখন কতদূর কি করবা বা করতে পারবা সেটা তোমার নিজের উপর , তোমাদের বয়স কম দেড় বছরের মধ্যে এইগুলা সব গুলি সম্ভব.. আর যদি নিজেরা 4/5 জনের একটা গ্রুপ করে এসব প্রিপারেশন নিতে পারো তাহলে আরো সহজ হয়ে যাবে..
. মনে রাইখো ভালো ক্যারিয়ার অনেকেরই হয়, কিন্তু বেশির ভাগ মানুষ নিজের পেট ভরতে ভরতেই জীবন যায়.. তোমাদের দিয়া অন্যের উপকার হোক, তাইলে আল্লাহের কাছে গিয়া ক্রেডিট দাবি করতে পারবা সবাইকে Good LUCK!..
/SAC..2024