01/09/2024
ফটিকছড়ির পর এবার নোয়াখালীর বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা প্রিয় চট্টগ্রাম পরিবারের।
নোয়াখালীর চাটখিল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান ভাইয়ের সহযোগিতা ও দিকনির্দেশনায় উনার পক্ষ হতে প্রশিক্ষিত ৪ জনের স্থানীয় স্বেচ্ছাসেবক টিম সহকারে পাঁচগাও ইউনিয়নের লামচরা গ্রাম, হোসেনপুর গ্রাম সহ অন্যান্য আরো কয়েকটি পানিবন্দি গ্রামে আমরা উপহার পৌছে দিয়েছি।
কোথাও হাটুপানি কোথাও কোমরপানি। দূর্বিষহ মানুষের জীবন।
কুকুর, গরুর বাছুরের মৃতদেহ পানিতে ভাসছে, দুর্গন্ধ চারিদিকে।
প্রতিটি পুকুরের পানি নস্ট হয়েছে এ পচা পানিতে।
পানি নামার পরেই শুরু হবে নানাপ্রকার পানিবাহিত রোগের প্রকোপ।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ব্যাপক ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।
প্রাকৃতিক দূর্যোগ এ বন্যা আমাদের জাতিগতভাবে ঐক্যবদ্ধ করেছে।
দিনাজপুর, পঞ্চগড় জেলা হতেও নোয়াখালী ও ফেনীতে ত্রাণের ট্রাকবহর আসা তারই প্রতিফলন। এ জাতি রোয়ানু, সিডর বুক দিয়ে ঠেকিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আরো বড় কোন দূর্যোগ আসলেও ভয় পাবেনা।
আমাদের টিমের স্বেচ্ছাসেবক ভাইয়েরা কোমরপানিতে কাঁধে করে, ভ্যানে করে ত্রাণ ঘরে ঘরে পৌছে দিয়েছেন, তাঁরা প্রচুর কস্ট করেছেন।
সকলের প্রতি কৃতজ্ঞতা।