18/09/2025
📢 IMPORTANT ANNOUNCEMENT –
We are thrilled to welcome you this Sunday, 21st September 2025 to Mejban 2025, proudly organised by Chattogram Club Australia at our venue !!
🙏 Special thanks to our – +Simmons Ingleburn
🙏 Prime Sponsor – Nirala Holdings
And to all other valued sponsors, businesses, community members and every person working tirelessly behind the scenes – your support makes this event possible.
✨
📅 Date: Sunday, 21 September 2025
⏰ Start: 5:00 PM sharp (arrive early to avoid peak-hour rush & waiting times)
📍 Venue: SISDAC NSW Headquarters – 37–41 Lincoln Street, Minto NSW 2566
👥 Expected Guests: 3,000+ under one roof, one night only!
⚠️ :
⛔️Registered guests only – wristbands will be provided at the gate
🚫 = ❌️
🎭 What Awaits You
🔅Beautiful cultural performances from 5:00 PM sharp
🔅A unique feast celebrating Chattogram’s rich tradition
🔅Special boutique stalls with available only at CCA Mejban 2025 spot purchases
💼
With over 3,000 people expected in a single night, there is no bigger stage to showcase your brand. Businesses still have the chance to get involved – contact us today to secure your spot.
🙏 Thank you again to everyone for standing with us. With your support, Mejban 2025 will be an unforgettable night of culture, food, community, and togetherness.
Warm regards,
Sadia Hoque
Public Relations & Cultural Secretary
Chattogram Club Australia
সিডনিতে জমকালো আয়োজন ‘মেজবান ২০২৫’
চাটগাঁ ক্লাব অস্ট্রেলিয়ার নতুন ভেন্যুতে মহাসমাবেশ। সিডনিতে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীদের ঐতিহ্যবাহী মিলনমেলা ‘মেজবান ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫। চাটগাঁ ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে এবারের অনুষ্ঠানটি প্রথমবারের মতো নতুন ভেন্যুতে, SISDAC NSW Headquarters, Minto (37–41 Lincoln Street, NSW 2566)-এ অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, সন্ধ্যা ৫টা থেকে অনুষ্ঠান শুরু হবে এবং ৩ হাজারেরও বেশি অতিথি একই ছাদের নিচে একসঙ্গে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান শুরুর সময় ভিড় এড়াতে সবাইকে আগে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে এ বছরের শিরোনাম স্পনসর Laing+Simmons Ingleburn ও প্রাইম স্পনসর Nirala Holdings-কে। এছাড়া আরও অসংখ্য স্পনসর, ব্যবসায়ী, কমিউনিটি সদস্য এবং স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠান সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ
• চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ভোজ
• মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা (শুরু সন্ধ্যা ৫টা থেকে)
• বিশেষ বুটিক স্টল যেখানে থাকবে এক্সক্লুসিভ অফার
গুরুত্বপূর্ণ প্রবেশ নির্দেশনা
কেবলমাত্র নিবন্ধিত অতিথিদের প্রবেশের অনুমতি থাকবে।
গেটে wristband প্রদান করা হবে।
নিবন্ধন ছাড়া প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
ব্যবসার জন্য সেরা সুযোগ
এক রাতেই ৩,০০০-এর বেশি মানুষের সমাগম—ব্যবসা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড প্রচারের জন্য এ আয়োজন একটি বড় প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। আগ্রহীরা এখনো যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
চাটগাঁ ক্লাব অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া হক জানান, সবার সহযোগিতা ও অংশগ্রহণে মেজবান ২০২৫ হবে সংস্কৃতি, খাবার, কমিউনিটি এবং একতার এক অবিস্মরণীয় রাত।