21/08/2026
❗বৌদ্ধধর্মে সর্বশ্রেষ্ঠ পাঁচটি দান❗
জীবন গঠনে এই দান কেন গুরুত্বপূর্ণ??
🌿বৌদ্ধধর্ম অনুয়ায়ী জীবন ও সমাজে সর্বাধিক পূণ্যময় ও গুরুত্বপূর্ণ পাঁচটি দান-
🔸ধর্মদান
🔸সেবাদান
🔸অন্নদান
🔸বস্ত্রদান
🔸আশ্রয় দান
🍁বিবরণ-
👉১ম দান(ধর্মদান)- মানুষকে ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়ায় শ্রেষ্ঠ দান।
🔸 বুদ্ধ ধম্মাপাদা শ্লোকে বলেন - সকল দানের চেয়ে ধর্ম দান জয়ী।
👉২য় দান(সেবাদান)- অসুস্থ মানব,পশুপাখি, অসুস্থ ভিক্ষসংঘকে সেবা- সুশ্রষা ও চিকিৎসা দেওয়া ২য় শ্রেষ্ঠ দান। বুদ্ধের শিক্ষা অনুসারে এই দানের ফল স্বয়ং বুদ্ধকে সুশ্রষা ও চিকিৎসা দেওয়া স্বরূপ।
🔸বুদ্ধ বিনয় পিটক মহাভাগ্গাতে বলেন যে- যারা অসুস্থ আর দুঃখীকে সেবা করেন, তারা আমার সেবা করেন।
👉৩য় দান(অন্নদান)- ক্ষুধার্ত মানুষ,পশুপাখি এবং ভিক্ষু সংঘকে আহার দান করা ৩য় শ্রেষ্ঠ দান।
🔸বুদ্ধ ধম্মাপাদা শ্লোকে বলেন- বুদ্ধ কোনো ক্ষুধার্তকে না খাওয়ানো পর্যন্ত দেশনা দিতে না।
👉৪র্থ দান(বস্ত্রদান)-বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান এবং ভিক্ষুসংঘকে চীবর দান করাই ৪র্থ শ্রেষ্ঠ দান।
🔸বর্ষাবাসের পর বুদ্ধ ভিক্ষুসংঘকে চীবর দান করে বলেন যে- দাক্ষিণ্য আর দান ভাগ করার মতো উৎসাহজনক কাজ আর নেই।
👉৫ম দান(আশ্রয় দান)- গৃহহীন মানুষকে আবাস দান আর ভিক্ষুসংঘকে বিহার দান ৫ম শ্রেষ্ঠ দান।
🔸বুদ্ধ এবং তার
ভিক্ষুসংঘকে বিহার দান আহার দানের চেয়েও ফলপ্রসূ।
🌿দারিদ্র মোচন,সমাজের কল্যাণ সাধনায়, মনের শান্তি লাভে,নিরহংকারী হতে,বিপদ মুক্ত থাকতে দান সর্বশ্রেষ্ঠ মাধ্যম।
"দান পারমী পূর্ণ করে জীবনে দুঃখমুক্তির পথ সুরক্ষিত হোক। জগতের সকল প্রানী সুখী হোক🙏🙏🙏
🖊️ফাল্গুনী বড়ুয়া