15/03/2026
মানবিক আবেদন: পবিত্র রমজানে মুমূর্ষু ভাইয়ের পাশে দাঁড়ান !
================================================
"যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন।" (আল-হাদিস)
পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে আমরা সিডনি প্রবাসী এক তরুণ ভাইয়ের জীবন বাঁচাতে আপনাদের সদয় সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।
২৯ বছর বয়সী তরুণ রাহিমুল বারী চৌধুরী সম্প্রতি সিডনিতে একটি জরুরি অপারেশনের পর 'অ্যাডভান্সড কোলোরেক্টাল ক্যান্সার'-এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ক্যান্টারবুরি হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
অস্ট্রেলিয়াতে তাঁর পরিবার বলতে শুধুমাত্র স্ত্রী মাহজুজাহ রাফাহাত আছেন, যিনি বর্তমানে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত। স্বামীর এই কঠিন সময়ে দেখাশোনার জন্য তিনি কাজে যেতে পারছেন না, আবার স্টুডেন্ট ভিসার সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত আয়ের সুযোগও তাঁর নেই।
অস্ট্রেলিয়ায় চিকিৎসার বিশাল খরচ এবং বর্তমান অনিশ্চয়তায় এই দম্পতি দিশেহারা। বাংলাদেশি সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমরা সকল প্রবাসী ভাই-বোন ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানাচ্ছি—সাধ্যমতো আর্থিক সাহায্য ও দোয়ার মাধ্যমে তাদের পাশে দাঁড়ান।
বিঃদ্রঃ: আপনার জাকাতের অর্থ এই সংকটাপন্ন পরিবারটিকে প্রদান করা যাবে।
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
আপনার দান সরাসরি রোগীর স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাতে পারেন:
১. ব্যাংক অ্যাকাউন্ট (Bank Transfer):
Bank Name: Commonwealth Bank
Account Name: Mahzuzah Rafahat
BSB: 063-385
Account Number: 10789871
২. পে-আইডি (Pay-ID):
Number: 0458678417
Name: Mahzuzah Rafahat
৩. গো-ফান্ড-মি (GoFundMe):
অনলাইনে দান করতে এখানে ক্লিক করুন : https://gofund.me/43d6aeed8
অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন: আপনার একটি শেয়ার হয়তো আরও অনেক দাতা ও শুভাকাঙ্ক্ষীর কাছে এই বার্তাটি পৌঁছে দিতে পারে। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন।
বিনীত, বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়া।