04/10/2026
ওহ! এটাও হতে পারে!?😂
সে তো ডিভোর্সড!
মিডিয়াতে কাজ করে!
বিয়ে ভেঙেছে!
তাহলে তো তার জীবন তছনছ হয়ে যাওয়ার কথা, তাই না? কষ্ট পেয়ে লাইভে এসে কান্নাকাটি করবে, ঘরের এক কোণে বসে নিজেকে ভেঙে ফেলবে—আর মানুষ আঙুল তুলে বলবে
, “এইটাই হয়, যখন একটা মেয়ে সংসার করতে পারে না!” তারপর শুরু হবে আলোচনা, সমালোচনা, বিচার, পর্যালোচনা…
কিন্তু একটা জিনিস হয়তো আমরা খেয়াল করিনি।
যখন সবাই ব্যস্ত ছিল তার জীবন নিয়ে কথা বলতে,
সে তখন ব্যস্ত ছিল নিজের জীবনটা নতুন করে গড়তে।
যখন মানুষ হিসাব করছিল—
তার কয়টা বিয়ে ভাঙল, কেন ভাঙল, কী ভুল ছিল…
সে হিসাব করছিল—
কী শিখব? কোথায় নিজেকে আরও ভালো করব? কীভাবে আবার উঠে দাঁড়াব?
সে ভেঙে পড়েনি।
সে নিজেকে গুটিয়ে নেয়নি।সে নিজের পরিচয়কে তার ব্যর্থ সম্পর্কের মধ্যে আটকে রাখেনি।
বরং প্রতিটা আঘাতকে সে একটা শিক্ষা বানিয়েছে,
প্রতিটা সমালোচনাকে বানিয়েছে motivation,
আর প্রতিটা কঠিন সময়কে ব্যবহার করেছে নিজেকে আরও শক্ত করে গড়ার জন্য।
আর আজ?
যেখানে মানুষ তার অতীত নিয়ে আলোচনা করছিল,
সেখানে সে নিজের ভবিষ্যৎ তৈরি করছিল।
এটাই আসল জবাব।
প্রতিটা মেয়ের এখান থেকে একটা জিনিস শেখা উচিত—
তোমার জীবনে কী ঘটেছে, সেটা তোমার পুরো পরিচয় নয়। তোমার বিয়ে ভেঙেছে, সম্পর্ক ভেঙেছে, কেউ তোমাকে ছেড়ে গেছে, মানুষ তোমাকে বিচার করেছে—
এসবের কোনোটাই তোমার শেষ অধ্যায় নয়।
মানুষ যখন তোমাকে নিয়ে কথা বলায় ব্যস্ত,
তুমি তখন নিজেকে গড়ায় ব্যস্ত থাকো। BUILD yourself first !
কারণ একদিন তোমার সাফল্যই তোমার হয়ে উত্তর দেবে।
So proud of you Rafiath Rashid Mithila Apu ! 👏👏