Australian Muslim Welfare Centre Inc.

Australian Muslim Welfare Centre Inc. Australian Muslim Welfare Centre (AMWC) is a non profit Community organisation established in 2007

AMWC Islamic centre is a community facility for all programmes abided by the Islamic culture. A member of the Islamic community can hire the hall for programme with a minimum charge. Hall is available for booking at following times
Weekdays: 9am to 10pm
Weekend (Friday and Saturday): 9am to 11.59pm

22/09/2026

এএমডব্লিউসির মাসিক ইসলামিক প্রোগ্রাম ৪ অক্টোবর

সিডনি প্রতিদিন ডেস্ক: অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির ধর্মীয় জ্ঞানচর্চা ও পারিবারিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) এর উদ্যোগে আগামী ৪ অক্টোবর মাসিক ইসলামিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিতব্য এ আয়োজনটি মাগরিবের নামাজের পর শুরু হয়ে এশার নামাজের সময় পর্যন্ত চলবে। আয়োজকদের পক্ষ থেকে এ অনুষ্ঠানে এএমডব্লিউসির এর সদস্যদের পাশাপাশি তাদের পরিবার ও কমিউনিটির সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে অতিথি বক্তা থাকবেন মিন্টো মসজিদের সাবেক ইমাম শেখ রিদওয়ান রাফি। তাঁর আলোচনার বিষয় ‘দ্য লাইফ লং জার্নি উইথ দ্য কুরআন’—অর্থাৎ কুরআনের সঙ্গে মানুষের আজীবনের পথচলা।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর, ইমাম এএমডব্লিউস। তাঁর আলোচনার বিষয় ‘রিওয়ার্ড অব মেমোরাইজিং দ্য কুরআন’। তিনি কুরআন মুখস্থ করার মর্যাদা ও এর ফজিলত নিয়ে আলোচনা করবেন।

এএমডব্লিউসি এর সভাপতি ড: আনিসুল আফসার জানান, পবিত্র কুরআনের শিক্ষা, আমল ও ধর্মীয় জ্ঞান সম্পর্কে উপকারী আলোচনা শোনার পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে একটি বরকতময় পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য রাতের খাবারের ব্যবস্থাও থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এএমডব্লিউসি এর সাধারণ সম্পাদক সাদিকুর খান (মুন) সকল সদস্য, তাদের পরিবার ও বন্ধুদের এ ইসলামিক প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।

*Dear Respected Members*,*Assalamu Alaikum*,Alhamdulillah, Australian Muslim Welfare Centre (AMWC) is pleased to organis...
18/09/2026

*Dear Respected Members*,
*Assalamu Alaikum*,
Alhamdulillah, Australian Muslim Welfare Centre (AMWC) is pleased to organise a *Health Awareness Seminar* for our valued members and the wider Bangladeshi community.

📅 Date: Saturday, 10 October 2026
🕠 Time: 5:30 PM – 7:00 PM
📍 Venue: AMWC Centre, 13–17 Eagleview Road, Minto NSW 2566

🎤 *Guest Speaker*

*Prof. Dr. Mojibul Haque*
Professor, Washington University of Science & Technology, USA
Consultant, The Center of Integrative Medicine, USA
Manager of Clinical Research, Biologics (QCM), USA
Founder, AWC

Further details are available on the flyer.

*All AMWC members, family and friends are warmly invited to attend this important and informative seminar*.
We look forward to seeing you all, InshaAllah.

*Thank you*.

Kind regards,
*Sadikur Khan*
General Secretary
Australian Muslim Welfare Centre (AMWC)
📞 0415 352 082

📣📣 *MONTHLY ISLAMIC PROGRAM – AMWC*Dear Respected AMWC Members,Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh.By the infi...
23/08/2026

📣📣 *MONTHLY ISLAMIC PROGRAM – AMWC*

Dear Respected AMWC Members,
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh.

By the infinite mercy and blessings of Almighty Allah (Subhanahu Wa Ta’ala), we pray that you and your families are in the best of health and Iman.

The Australian Muslim Welfare Centre (AMWC) is pleased to invite you and your family to our Monthly Islamic Program, Insha’Allah.

📅 Date: Sunday, 6 September 2026
⏰ Time: 5:30 PM – 7:30 PM
🕌 (After Maghrib until Isha)

🎙️ *Guest Speaker:*
Ustadh Saif Al Hasan Sheikh
Religious Scholar | Motivational Speaker

📖 *Topic:*
“Ask the People of Knowledge”

🎙️ *Special Speaker:*
Hafiz Mawlana Abdul Hadi Tanvir
Imam, AMWC Islamic Centre

📖 *Topic*:
“The Life of Our Beloved Prophet ﷺ”

Please refer to the attached flyer for further details about the program.

We warmly invite all AMWC members, along with their families and friends, to attend this blessed gathering and benefit from the valuable Islamic knowledge and reminders, Insha’Allah.

🍽️ *N.B.: Dinner will be served after the program, Insha’Allah.*

We look forward to seeing you all there, Insha’Allah.

*Kind regards,*
Sadikur Khan (Moon)
General Secretary
Australian Muslim Welfare Centre (AMWC)
📞 0415 352 082

19/07/2026

সিডনিতে এএম ডব্লিউসি আয়োজিত নারীদের জন্য ইসলামিক শিক্ষা ও অনুপ্রেরণামূলক বিশেষ অনুষ্ঠান ১ আগস্ট

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে আলিমাহ নাদিয়া সাদিকের বক্তব্য; অংশগ্রহণের আহ্বান সকল মুসলিম নারীদের

সিডনি প্রতিদিন ডেস্ক: অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএম ডব্লিউসি)-এর উদ্যোগে আগামী (শনিবার) ১ আগস্ট ২০২৬ সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের জন্য বিশেষ ইসলামিক এডুকেশনাল অ্যান্ড ইনস্পিরেশনাল প্রোগ্রাম।

অনুষ্ঠানটি বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত) অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, শিক্ষাবিদ ও অনুপ্রেরণাদায়ী বক্তা আলিমাহ নাদিয়া সাদিক, যিনি দুবাইভিত্তিক নূর উল ইলম একাডেমি (উইমেন্স ব্রাঞ্চ)-এর অধ্যক্ষ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানটি শুধুমাত্র নারীদের জন্য উন্মুক্ত। এতে অংশগ্রহণের জন্য সকল মুসলিম বোনদের পাশাপাশি তাঁদের নারী আত্মীয়স্বজন ও বন্ধুদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এএম ডব্লিউসি এর সভাপতি ড: আনিসুল আফসার জানান, ইসলামি জ্ঞানার্জন, আত্মশুদ্ধি, পারিবারিক মূল্যবোধ এবং সমসাময়িক জীবনে ইসলামের দিকনির্দেশনা নিয়ে এই আয়োজন অংশগ্রহণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য রাতের খাবারের ব্যবস্থা থাকবে। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক সাদিকুর খান সিডনির মুসলিম নারীদের এই আধ্যাত্মিক ও শিক্ষামূলক আয়োজনে অংশগ্রহণ করে উপকৃত হওয়ার আহ্বান জানিয়েছেন।

যোগাযোগ: সাদিকুর খান সাধারণ সম্পাদক, অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার। মোবাইল: ০৪১৫ ৩৫২ ০৮২

📣📣🌸 _*Sister’s-Only Islamic Educational & Inspirational Progr*🌸Dear Respected AMWC Members,Assalamu Alaikum wa Rahmatull...
19/07/2026

📣📣
🌸 _*Sister’s-Only Islamic Educational & Inspirational Progr*🌸

Dear Respected AMWC Members,
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh,

The Australian Muslim Welfare Centre (AMWC) is pleased to invite you to a *Sisters-Only* Islamic Educational & Inspirational Program to be held on:

*Saturday, 1 August 2026*
*Time: 5:00 PM – 7:00 PM* (After Maghrib until Isha)

*Guest Speaker:*
*Alimah Nadia Sadiq*
Religious Scholar, Educationist & Inspirational Speaker
Principal, Nur Ul Ilm Academy, Dubai (*Women’s Branch*)

*Please refer to the attached flyer for further details.*

We warmly invite all *sisters*, along with their female family members and friends, to attend this beneficial gathering.

*N.B.: Dinner will be served after the program.*

Kind regards,
Sadikur Khan
General Secretary
Australian Muslim Welfare Centre (AMWC)
📞 0415 352 082

📣📣*Dear Respected AMWC Members*,*Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh*By the infinite mercy and blessings of Al...
19/07/2026

📣📣
*Dear Respected AMWC Members*,
*Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh*

By the infinite mercy and blessings of Almighty Allah (Subhanahu Wa Ta’ala), we pray that you and your families are in the best of health and Iman.

The Australian Muslim Welfare Centre (*AMWC*) is pleased to invite you to our *Monthly Islamic Program*, to be held on *Sunday*, *2 August 5pm to 7pm*(after Maghrib until Isha).

*Guest Speaker*:
*Shaykh Mufti Tauqeer*
Principal, Nur Ul Ilm Academy, Dubai
Religious Scholar | Spiritual Mentor | Motivational Speaker

*Special Speaker*:
*Hafiz Mawlana Abdul Hadi Tanvir*
Imam, AMWC Islamic Centre

Please refer to the attached *flyer* for further program details.

We warmly invite all members, along with their families and friends, to attend and benefit from this blessed gathering.

*N.B.*: Dinner will be served after the program, Insha’Allah.

Kind regards,

Sadikur Khan
General Secretary
Australian Muslim Welfare Centre (AMWC)
📞 0415 352 082

19/07/2026

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের মাসিক ইসলামী অনুষ্ঠান ২ আগস্ট

সিডনি প্রতিদিন ডেস্ক: অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (AMWC) আগামী (রবিবার) ২ আগস্ট তাদের নিয়মিত মাসিক ইসলামী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানটি বিকেল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত (মাগরিবের নামাজের পর থেকে ইশার নামাজ পর্যন্ত) অনুষ্ঠিত হবে। এতে ইসলামি জ্ঞান, আত্মশুদ্ধি ও নৈতিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দুবাইয়ের নূর উল ইলম একাডেমি-এর প্রিন্সিপাল শায়খ মুফতি তাওকীর। তিনি একজন বিশিষ্ট ইসলামি স্কলার, আধ্যাত্মিক পথপ্রদর্শক এবং মোটিভেশনাল বক্তা হিসেবে সুপরিচিত।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হাফিজ মাওলানা আব্দুল হাদি তানভীর, খতীব অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার।

সংগঠনের সভাপতি ড: আনিসুল আফসার জানান, এই আধ্যাত্মিক আয়োজনের মাধ্যমে ইসলামি শিক্ষা, নৈতিকতা এবং পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামের নির্দেশনা নিয়ে আলোচনা করা হবে। এতে কমিউনিটির সদস্যদের পাশাপাশি তাদের পরিবার ও বন্ধুদের অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য নৈশভোজের ব্যবস্থা থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক সাদিকুর খান মুন আশা প্রকাশ করেন, এই মাসিক ইসলামী অনুষ্ঠান মুসলিম কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, জ্ঞানচর্চা ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সবাইকে এতে অংশগ্রহণ করে উপকৃত হওয়ার আহ্বান জানান।

12/07/2026

নিজের জীবনটা দেখুন।

একসময় আমাদের চাওয়া ছিল—হালালভাবে চলব, পরিবারকে ভালো রাখব, নামাজ ঠিক করব, আল্লাহর সন্তুষ্টি নিয়ে বাঁচব। কিন্তু কখন যেন লক্ষ্যটা বদলে গেল। এখন অন্যের গাড়ি দেখলে নিজের গাড়ি ছোট লাগে, অন্যের বাড়ি দেখলে নিজের ঘর অসম্পূর্ণ মনে হয়, অন্যের ব্যবসা বাড়লে নিজের আয়কে ব্যর্থতা মনে হয়, আর সোশ্যাল মিডিয়ায় কারও সফলতা দেখলেই ভেতরে অস্থিরতা শুরু হয়—“আমাকেও আরও করতে হবে। আরও পেতে হবে। আরও এগোতে হবে।”

প্রশ্ন হলো—এগিয়ে যাচ্ছি কোথায়?

আল্লাহ তাআলা বলেন,

أَلْهَاكُمُ التَّكَاثُرُ ۝ حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ

“প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছেছ।”
—সূরা আত-তাকাসুর: ১–২

আয়াতটি খুব ছোট। কিন্তু নিজের জীবনের সামনে রেখে পড়লে ভয় লাগে।

আল্লাহ বলেননি—অর্থ উপার্জন করো না। ভালো বাড়ি রেখো না। ব্যবসা বড় করো না। বরং সমস্যা হচ্ছে “তাকাসুর”—কে বেশি পেল, কে বেশি জমাল, কে বেশি দেখাতে পারল, কে কার চেয়ে এগিয়ে গেল—এই ক্রমাগত বেশি পাওয়ার প্রতিযোগিতা যখন মানুষকে আসল লক্ষ্য থেকে গাফেল করে দেয়।

অর্থাৎ, সম্পদ হাতে থাকা এক বিষয়; আর সম্পদের প্রতিযোগিতা অন্তর দখল করে নেওয়া আরেক বিষয়।

আপনি ব্যবসা করছেন—ভালো কথা। কিন্তু ব্যবসা বাড়াতে গিয়ে ফজর চলে যাচ্ছে কি না, সেটাও দেখতে হবে। আপনি সন্তানকে ভালো ভবিষ্যৎ দিতে চান—এটা দায়িত্ব। কিন্তু তার স্কুল, ক্যারিয়ার, ভাষা, স্কিল—সব নিয়ে চিন্তা করছেন; অথচ সে আল্লাহকে চিনছে কি না, নামাজ শিখছে কি না—এটা কি তালিকার শেষে পড়ে আছে?

আপনি আয় বাড়াচ্ছেন। কিন্তু সাথে সদাকাহ বাড়ছে? শুকর বাড়ছে? হারাম থেকে ভয় বাড়ছে? নাকি আয় যত বাড়ছে, চাহিদার তালিকাও তত বড় হচ্ছে?

এটাই তাকাসুরের ভয়ংকর দিক। মানুষ মনে করে সে সামনে যাচ্ছে, অথচ কখনো কখনো সে শুধু একটা ঝুলন্ত লক্ষ্যকে ধরার জন্য দৌড়াচ্ছে। প্রতিবার মনে হয়—“আর এটুকু পেলেই শান্ত হব।” তারপর সেটা পাওয়া হয়। কিছুদিন পর আবার নতুন কিছু সামনে ঝুলে যায়।

আর আমরা আবার দৌড়াই।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

“আদম সন্তানের যদি দুটি উপত্যকা ভর্তি সম্পদ থাকে, তবে সে তৃতীয়টি চাইবে…”
—সহিহ বুখারি: ৬৪৩৬; সহিহ মুসলিম: ১০৪৮

মানুষের সমস্যা শুধু “কম থাকা” নয়। কখনো সমস্যা হলো—কোথায় থামতে হবে, সেটা না জানা।

তাই ইসলাম আমাদের দরিদ্র হতে শেখায় না; ইসলাম আমাদের দুনিয়ার গোলাম না হতে শেখায়।

আপনার কাছে অর্থ থাকবে, কিন্তু অর্থ আপনার অন্তরের মালিক হবে না। আপনি উন্নতি করবেন, কিন্তু অন্যকে হারানোর জন্য নয়। আপনি সুন্দর জীবন গড়বেন, কিন্তু আখিরাত ধ্বংস করে নয়।

আল্লাহ তাআলা কারূনের কাহিনির প্রসঙ্গে যে নসিহত উল্লেখ করেছেন, সেখানে বলা হয়েছে—

“আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান কর; আর দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না।”
—সূরা আল-কাসাস: ৭৭

খেয়াল করুন, কী অসাধারণ ভারসাম্য।

আখিরাতকে লক্ষ্য করো। দুনিয়ার বৈধ অংশও ভুলে যেয়ো না।

আমাদের সমস্যা হয় যখন উল্টোটা করি—দুনিয়াকে লক্ষ্য বানাই, আর আখিরাতকে অবসর সময়ের কাজ বানিয়ে ফেলি।

দিনের সবচেয়ে সতেজ সময় কাজের জন্য। সবচেয়ে বেশি চিন্তা টাকার জন্য। সবচেয়ে বেশি পরিকল্পনা ভবিষ্যৎ আয়ের জন্য। কিন্তু নামাজ? সময় পেলে। কুরআন? পরে। তাওবা? বয়স হলে। দ্বীনি ইলম? ফ্রি থাকলে।

এরপর হঠাৎ একদিন মানুষ বুঝতে পারে—যার জন্য এত দৌড়ালাম, তার অনেকটাই রেখে যেতে হবে। যে শরীরকে আরাম দিতে এত আয়োজন করলাম, সেই শরীরকেই একদিন মাটিতে রেখে আসা হবে।

সূরা আত-তাকাসুর আমাদের সেই শেষ দৃশ্যটাই আগে থেকে দেখিয়ে দেয়—“যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছেছ।”

অর্থাৎ দৌড় কখনো নিজে থেকে থামে না। মৃত্যু এসে থামিয়ে দেয়।

তাই আজ নিজেকে জিজ্ঞেস করুন—আমি কি হালাল রিজিকের জন্য চেষ্টা করছি, নাকি তুলনার নেশায় দৌড়াচ্ছি? আমি কি পরিবারের প্রয়োজন পূরণ করছি, নাকি মানুষের চোখে সফল দেখানোর জন্য জীবন পুড়িয়ে দিচ্ছি? আমার সম্পদ কি আমাকে আল্লাহর শুকরগুজার বানাচ্ছে, নাকি আরও অস্থির করছে?

আরও একটা কঠিন প্রশ্ন—

যদি আজ আমার আয়, পদ, ব্যবসা বা সম্পদ কমে যায়—আমার নিজের মূল্যও কি আমার চোখে কমে যাবে?

যদি উত্তর “হ্যাঁ” হয়, তাহলে হয়তো আমরা নিজের পরিচয়টা ভুল জায়গায় বেঁধে ফেলেছি।

আপনার রিজিক বাড়ুক—আলহামদুলিল্লাহ। ব্যবসা বড় হোক—আলহামদুলিল্লাহ। সুন্দর বাড়ি হোক—আলহামদুলিল্লাহ। কিন্তু প্রতিবার কিছু বাড়ার সাথে সাথে নিজেকে জিজ্ঞেস করুন—

আমার আখিরাতের প্রস্তুতিও কি বাড়ছে?

কারণ যে প্রাচুর্য আপনাকে আল্লাহর দিকে নেয়, সেটা নিয়ামত হতে পারে। আর যে প্রাচুর্যের প্রতিযোগিতা আপনাকে সালাত, শুকর, হালাল-হারামের ভয় ও মৃত্যুর স্মরণ থেকে গাফেল করে দেয়—সেটাই আপনার জন্য পরীক্ষা হয়ে উঠতে পারে।

আজ দৌড় থামাতে হবে না।

দৌড়ের দিকটা ঠিক করতে হবে।

আল্লাহ আমাদের এমন রিজিক দিন যা হালাল, প্রশস্ত ও বরকতময়; এবং দুনিয়ার প্রাচুর্যকে যেন আমাদের আখিরাতের লক্ষ্য থেকে গাফেল না করে। আমিন। 🤲

১. ইসলাম সম্পদের বিরোধিতা করে না; সম্পদের কারণে গাফেল হয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করে।
২. সমস্যা “আরও পাওয়া” নয়—সমস্যা হলো, “আরও চাই” কখন অন্তর দখল করে নেয়।
৩. দুনিয়ায় উন্নতি করুন, কিন্তু আখিরাতকে পিছনে ফেলে নয়।
৪. আয় বাড়ার সাথে শুকর, সদাকাহ ও আল্লাহভীতিও বাড়ছে তো?
৫. দৌড় থামাতে হবে না; দৌড়ের দিকটা ঠিক করতে হবে।

🌿 তাকাসুরের ফাঁদে পড়ছি কি না—৫টি প্রশ্ন

১. অন্যের সম্পদ দেখলে কি নিজের নিয়ামত ছোট মনে হয়?
২. আয় বাড়ানোর জন্য কি নিয়মিত সালাত বা দ্বীনি দায়িত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে?
৩. প্রয়োজনের চেয়ে মানুষের চোখে সফল দেখানো কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে?
৪. আয় বাড়লেও কি সদাকাহ ও শুকর একই জায়গায় আছে?
৫. আখিরাতের জন্য আমার যত পরিকল্পনা, দুনিয়ার জন্যও কি শুধু ততটুকুই—নাকি উল্টো?

📌 পোস্ট-টি সদকায়ে জারিয়া এবং ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে অশেষ সওয়াবের ভাগিদার হোন। এই পোস্ট আপনার আখেরাতের কঠিন মুসিবাতের সময় নাজাতের ওসিলা হয়ে যাক, আমিন🤲

Dear Respected Members of AMWC,*You, your family, and friends are cordially invited to attend our Hujjaj Reception Progr...
04/07/2026

Dear Respected Members of AMWC,*
You, your family, and friends are cordially invited to attend our Hujjaj Reception Program on TODAY *Sunday, 5 July 2026, at 5:00 PM*, following Maghrib prayer.

🌙 *Hujjaj Reception Program Invitation* 🌙

Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh,

*Dear Respected Members of AMWC,*
You, your family, and friends are cordially invited to attend our Hujjaj Reception Program on *Sunday, 5 July 2026, at 5:00 PM*, following Maghrib prayer.

We warmly encourage you to invite and bring along any family members, friends, or acquaintances who have had the honour of performing Hajj this year.
🎉 *Special Invitation to All Hujjaj*:�
We would be delighted for you to join us and share your reflections, experiences, and memorable moments from your blessed Hajj journey.

*Dinner will be served after Isha prayer*.

Let us come together in gratitude, make du’a for all, and pray for the continued growth, success, and blessings of our AMWC Islamic Centre.

*Please see the attached flyer for further details*.

*Warm Regards*,
Sadikur Khan�General Secretary�Australian Muslim Welfare Centre Inc.�13–17 Eagleview Road, Minto NSW 2566
*Mob*: 0415 352 082�*email*:[email protected]
*Website*: amwc.org.au

13/06/2026

মিন্টোতে এএমডব্লিউসির হুজ্জাজ সংবর্ধনা অনুষ্ঠান ৫ জুলাই

সিডনি প্রতিদিন ডেস্ক: পবিত্র হজ পালন করে ফেরা হজযাত্রীদের সম্মাননা জানাতে আগামী ৫ জুলাই (রবিবার) এক বিশেষ হুজ্জাজ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনক(এএমডব্লিউসি)।

সংবর্ধনা অনুষ্ঠানে সেন্টারের খতিব হাফেজ আব্দুল হাদি তানভীর ‘হজের গুরুত্ব ও প্রতিদান’ বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিন্টোর ১৩-১৭ ঈগলভিউ রোডে অবস্থিত এএমডব্লিউসি ইসলামিক সেন্টারে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়, মাগরিবের নামাজের পর। এতে সংগঠনের সদস্য, তাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং চলতি বছর হজ পালনকারী সকল হজযাত্রীকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি ড: আনিসুল আফসার জানান, এবারের সংবর্ধনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে হজ পালনকারী মুসল্লিদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। হজযাত্রীরা তাদের পবিত্র সফরের স্মৃতিচারণ, অনুভূতি এবং শিক্ষণীয় অভিজ্ঞতা উপস্থিত অতিথিদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সাদিকুর খান এক আমন্ত্রণ বার্তায় বলেন, আমরা চাই এই আয়োজনের মাধ্যমে হজ থেকে ফিরে আসা ভাই-বোনদের সম্মান জানাতে এবং তাদের মূল্যবান অভিজ্ঞতা থেকে সবাই উপকৃত হতে। একই সঙ্গে আমরা আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া করবো এবং আমাদের ইসলামিক সেন্টারের ধারাবাহিক উন্নয়ন, সাফল্য ও বরকতের জন্য প্রার্থনা জানাবো।

অনুষ্ঠানে ইশার নামাজের পর সকল অতিথির জন্য রাতের খাবারের ব্যবস্থা থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এএমডব্লিউসি কর্তৃপক্ষ হজ পালনকারী পরিচিত জন, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কমিউনিটির সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছে।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত তথ্য:

* আয়োজক: অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার
* তারিখ: ৫ জুলাই ২০২৬ (রবিবার)
* সময়: বিকেল ৫টা (মাগরিবের নামাজের পর)
* স্থান: AMWC Islamic Centre, 13–17 Eagleview Road, Minto NSW 2566
* বিশেষ আয়োজন: হজযাত্রীদের সংবর্ধনা ও অভিজ্ঞতা বিনিময়
* ডিনার: ইশার নামাজের পর

কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ, কৃতজ্ঞতা ও আধ্যাত্মিক অনুপ্রেরণা জাগ্রত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

Address

13-17 Eagleview Road Minto
Sydney, NSW
2566

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 12am
Saturday 9am - 12am
Sunday 9am - 10pm

Alerts

Be the first to know and let us send you an email when Australian Muslim Welfare Centre Inc. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Australian Muslim Welfare Centre Inc.:

Shortcuts

Share