Eps বার্তা

Eps বার্তা Eps বার্তা দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ইপ?

২০২২ সালের দক্ষিণ কোরিয়ার সার্কুলার হয়েছে। কোরিয়া ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৯,০০০ (নয় হাজার) এবং লটারির মাধ্যমে ১৫...
17/08/2022

২০২২ সালের দক্ষিণ কোরিয়ার সার্কুলার হয়েছে।
কোরিয়া ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৯,০০০ (নয় হাজার) এবং লটারির মাধ্যমে ১৫,০০০ (পনের হাজার) সর্বমোট ২৪০০০ (চব্বিশ হাজার) জন দুই ধাপে কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

সার্কুলারটি এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
http://boesl.portal.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/0a34ce64_8627_4fd4_8960_57205216ee1d/2022-08-17-09-18-df20bdc72283f2bb3441a5182305a52a.pdf

04/04/2022

যারা করোনা কালীন ভিসা পেয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট 외국인등록 사실증명서
করোনার ভিসার মেয়াদ আইডি কার্ডে দেয়া থাকেনা সো এই পেপারটি দিয়ে আইডি কার্ড এর সকল ধরনের কাজ করা যাবে। করোনার ভিসা দিয়ে দেশে যেতে চাইলে অবশ্যই বাধ্যতামূলক সাথে নিয়ে যেতে হবে অন্যথায় ঝামেলায় পড়বেন মাস্ট।
এই ভিডিওটি ভাল করে দেখে নিজে নিজেই করে নিতে পারবেন। ল্যাপটপ ও মোবাইল দুই পদ্ধতিতেই সহজ সরলভাবে বিস্তারিত দেয়া হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
https://youtu.be/OUggmnXP4qE

করোনা কালীন এক বছরের ভিসা প্রধানের সিদ্ধান্ত কোরিয়ান শ্রমিক ইউনিয়ন ও মালিকদের সংগঠনের সাথে শ্রম মন্ত্রনালয়ের মিটিংয়ে। ১ ...
07/12/2021

করোনা কালীন এক বছরের ভিসা প্রধানের সিদ্ধান্ত কোরিয়ান শ্রমিক ইউনিয়ন ও মালিকদের সংগঠনের সাথে শ্রম মন্ত্রনালয়ের মিটিংয়ে।
১ লা জানুয়ারি২০২২ইং থেকে ১২ এপ্রিল২০২২ইং এর মধ্যে যাদের তিন বছর এবং চার বছর দশ মাস ভিসার মেয়াদ শেষ হবে তারা এই বাড়তি ভিসার আওতায় পড়েবে ।
*** ইতিমধ্যে যারা করোনা কালীন এক বছরের বাড়তি ভিসা সুবিধা ভোগ করতেছে তারা এই ভিসার আওতাভুক্ত হবে না ।
*** এপ্রিলের ১২ তারিখের পর যাদের ভিসার মেয়াদ শেষ হবে করোনা পরিস্থিতি বিবেচনায় পরবতীর্তে তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ।
*** কয়েক দিনেরমধ্যে এই বিষয়ে বিস্তারিত ঘোষণা পাওয়া যাবে ।

সুত্র: MTU

দক্ষিণ কোরিয়াতে ওমিক্রন ভেরিয়েন্ট করোনা ভাইরাস সনাক্ত
01/12/2021

দক্ষিণ কোরিয়াতে ওমিক্রন ভেরিয়েন্ট করোনা ভাইরাস সনাক্ত

দক্ষিণ কোরিয়াতে প্রথম বারের মত ওমিক্রন ভেরিয়েন্ট করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত স্বামী-স্ত্রী উভয়েই ১৪-২৩ ....

রিএন্ট্রি বা কমিটেড এর ক্ষেত্রে সিসিভিআই ক্যান্সেল এর ঘটনা প্রায়ই ঘটে থাকে চলুন দেখে নেয়া যাক রিএন্ট্রি বা কমিটেড এ কোরি...
21/11/2021

রিএন্ট্রি বা কমিটেড এর ক্ষেত্রে সিসিভিআই ক্যান্সেল এর ঘটনা প্রায়ই ঘটে থাকে চলুন দেখে নেয়া যাক রিএন্ট্রি বা কমিটেড এ কোরিয়া ত্যাগ করার আগে কি কি বিষয়ে সচেতন হওয়া উচিত। যদি কপালে রিএন্ট্রি না থাকে তাহলে অনেকভাবেই সিসিভিআই ক্যান্সেল হতে পারে চলুন কয়েকটি কারন দেখে নেয়া যাক।

আপনার মালিক যদি না চায় তাহলে আপনি কোনভাবেই রিএন্ট্রিতে প্রবেশ করতে পারবেন না।

কোরিয়াতে আপনার নামে কোন মামলা আছে কিনা নিকটস্থ পুলিশ স্টেশন থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করে ইমিগ্রেশনে কথা বলে যাবেন এবং একটি কপি আপনার সাথে বাংলাদেশে নিয়ে যাবেন যদি কোন কারনে সিসিভিআই ক্যান্সেল হয় তাহলে বোয়েসেল অফিসে এটা দাখিল করলে উনারা ব্যবস্থা নিতে পারবেন। পুলিশ ক্লেয়ারেন্স সার্টিফিকেট নেয়ার সময় অবশ্যই কারন হিসাবে ভিসা বাড়ানো এবং ইমিগ্রেশনে জমা দেয়ার কথা উল্লেখ করতে হবে। অন্য কোন কারনের কথা বলে ক্লিয়ারেন্স নিয়ে ইমিগ্রেশনে জমা দেয়া অপরাধ, জরিমানা হতে পারে।

করোনার ভেক্সিন এর সার্টিফিকেট 보건소 থেকে ইংরেজিতে ও কোরিয়ান দুই ভাষাতেই প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন কোরিয়া প্রবেশের পূর্বে বোয়েসেল অফিসে জমা দিতে হবে। এই ওয়েবসাইটে nip.kdca.go.kr লগিনে করে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

지방세, যদি গাড়ি থাকে রোড ট্যাক্স ঠিক মত পরিশোধ হয়েছে কিনা wetax.go.kr এই ওয়েবসাইটে লগিন করে চেক করে নিবেন। কোন জরিমানা আছে কিনা efine.go.kr এই ওয়েবসাইটে থেকে চেক করে নিবেন

লাইন ফোন বা অনেক সময় অনেক লোভনীয় অফার যেমন ৬ মাসের চুক্তিতে আইফোন 6,7 সামসাং ফোন সম্পূর্ণ ফ্রিতে সাথে আরও গিফ্ট এই ধরনের অফার নিয়ে থাকলে অনেক সাবধান হতে হবে কারন ফ্রিতে কোন কিছুই হয়না আপনার তথ্যগুলো দিয়ে আপনার অজান্তে অনেক সার্ভিস চালুও করতে পারে। কোরিয়ার যে কটি সিম কোম্পানি আছে সবগোলোর কাস্টমার কেয়ারে কল করে চুক্তি থাকলে চুক্তি বাতিল 계약 해지 করে যেতে হবে। এক্ষেত্রে msafer.co.kr এই ওয়েবসাইটে লগিন করে চেক করে নিতে পারবেন কোন কোন সিম কোম্পানিতে চুক্তি করা আছে। এখানে সব কোম্পানির কাস্টমার কেয়ার এর নাম্বারও দেয়া আছে।

অবৈধভাবে লাইসেন্স বিহীন মোটর সাইকেল বা গাড়ি চালিয়ে ধরা খেলে যদি জরিমানা করা হয় তাহলে সিসিভিআই না হওয়ার সম্ভাবনাই বেশি তারপরেও জরিমানা পরিশোধ করে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ইমিগ্রেশনে বিষয়টি খুলে বলবেন

রিএন্ট্রি বা কমিটেড এর ক্ষেত্রে সিসিভিআই ক্যান্সেল এর ঘটনা প্রায়ই ঘটে থাকে চলুন দেখে নেয়া যাক রিএন্ট্রি বা কমিটে...

17/11/2021

দক্ষিণ কোরিয়া থেকে যারা বাংলাদেশে বা অন্য কোন দেশে ঘুরতে যাবেন তারা অবশ্যই ভ্যাক্সিন এর সার্টিফিকেট ইংলিশ ভার্সন সাথে নিয়ে যাবেন নাহলে অনেক ভোগান্তির শিকার হতে পারেন, আমি আজকে বুগনসুতে আনতে গিয়েছিলাম অফিসের লোকটি আমার সামনেই বের করে প্রিন্ট করে দিল। বাসায় এসে দেখি সেইম জিনিস নিজে নিজেই করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম

Address

Sydney, NSW

Alerts

Be the first to know and let us send you an email when Eps বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share