BD HuB Sydney

BD HuB Sydney Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD HuB Sydney, Community Service, 2 Erica Lane, Minto Heights.

BD HuB Sydney will be facilitating all kind of indoor Sporting, Cultural programme,Business Lounge, Festive management , Senior Citizen’s activities, Women’s and Youth development programme.

16/03/2026

১৫ মার্চ সন্ধ্যায় মিন্টোর ৩৭–৪১ লিংকন স্ট্রিটে অবস্থিত বিডি হাব সিডনির উদ্যোগে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মেলায় ছিল উৎসবমুখর পরিবেশ, যা সন্ধ্যার পর আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সকাল ১১টা থেকে শুরু হওয়া চাঁদ রাত মেলায় ছিল ৫০টিরও বেশি স্টল ও ফুড ট্রাক। বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি এবং নানা ধরনের সুস্বাদু খাবারের স্টল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। শিশুদের জন্য ছিল ফেস পেইন্টিংসহ নানা বিনোদনের ব্যবস্থা। সন্ধ্যার দিকে মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

ইফতার ও নামাজের পর শুরু হয় মূল অনুষ্ঠান। ড. রতন কুন্ডুর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন তহমিদ রহমান। এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করে ক্যাম্পবেলটাউনের আল-ফয়সাল কলেজের শিক্ষার্থীরা। কলেজের প্রিন্সিপাল সোনালি লুথরার নেতৃত্বে শিক্ষার্থীরা জাতীয় সংগীতের পাশাপাশি কয়েকটি নাশিদ পরিবেশন করে। পরে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরও সমৃদ্ধ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন। তিনি বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠিত বিডি হাব সিডনি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি চাঁদ রাত মেলা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস পালন, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, ইসলাম ধর্মে ঈদ শুধু উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদুল ফিতর রমজান মাসের সিয়াম সাধনার সমাপ্তি উদযাপন করে এবং দান-খয়রাতের মাধ্যমে দরিদ্র মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের আহ্বান জানায়। অন্যদিকে ঈদুল আজহা হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠানে বিডি হাব সিডনির নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ রহমান মিঠু, সহ-সভাপতি শফিক শেখ ও নিরব, কোষাধ্যক্ষ শাখাওয়ার হোসেন এবং যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান টিপু। সংগঠনের আরেক যুগ্ম সম্পাদক ফয়সাল আজাদ ব্যবসায়িক কাজে বাংলাদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। দূরে থাকলেও তিনি এই আয়োজনের সফলতা কামনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় নিজের আক্ষেপ ও মন খারাপের কথাও সহকর্মীদের কাছে জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ড। তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজে তাদের ইতিবাচক অবদানের প্রশংসা করেন। এ সময় তিনি অনুষ্ঠানের বিভিন্ন স্পন্সরদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাককোয়ারি ফিল্ডস আসনের সংসদ সদস্য ও নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রী আনোল্যাক চানথিভং। তিনি বলেন, বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কমিউনিটির কয়েকজন পৃষ্ঠপোষক ও সংগঠনকে সম্মাননা প্রদান করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েরিওয়া আসনের সংসদ সদস্য অ্যান স্ট্যানলি এমপি এবং লেপিংটন আসনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি এমপি। তারা বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন ও ক্যামডেন কাউন্সিলের একাধিক কাউন্সিলর, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, কমিউনিটি ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা।

পরে রাত ৮টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের পরিবেশনায় অংশ নেন ইমরান হোসাইন, নিলুফা ইয়াসমিন, মারিয়া মুন, নাজ আহমদ, মধুমিতা সাহা, নমিতা চৌধুরী, অনুলেখা পান্ডিত সুইটি, রত্না কর তুলী, শ্যামলী দেবরয় এবং সামির রোজারিওসহ আরও অনেকে। নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি এবং নাটক পরিবেশন করেন পলি ফারহাদ ও সায়েদ আজিম চঞ্চল।

অনুষ্ঠানের শেষপর্বে সমাপনী বক্তব্য দেন বিডি হাব সিডনির সভাপতি আবদুল খান রতন এবং সাধারণ সম্পাদক সৈয়দ রহমান মিঠু। তারা এই আয়োজন সফল করতে সহযোগিতা করা সকল অতিথি, স্পন্সর এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঈদকে সামনে রেখে আয়োজিত এই চাঁদ রাত উৎসব প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি কমিউনিটির ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।

Thank u for ur support Abu Abdullah vai❤️
15/03/2026

Thank u for ur support Abu Abdullah vai❤️

13/03/2026

Thanks apa.

22/02/2026
Thank u Abu abdullah vai for ur support ❤️
24/11/2025

Thank u Abu abdullah vai for ur support ❤️

Bd hub chad Rat Mela meeting ❤️
24/11/2025

Bd hub chad Rat Mela meeting ❤️

Many thank Abu Abdullah bhai and Sydney pratidin .
05/11/2025

Many thank Abu Abdullah bhai and Sydney pratidin .

বিডি হাব সিডনির উদ্যোগে ১৫ মার্চ চাঁদ রাত মেলা
সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি শুরু

নাইম আবদুল্লাহ: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের উৎসব “চাঁদ রাত মেলা” আয়োজনের ঘোষণা দিয়েছে বিডি কমিউনিটি হাব সিডনি। আগামী ১৫ মার্চ (রবিবার) মিন্টোর ৩৭–৪১ লিংকন স্ট্রিটে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন।

সংগঠনটির কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু ও ট্রেজারার মোঃ সাখাওয়াত হোসেন জানান, এবারের চাঁদ রাত মেলায় থাকবে ১০০ টিরও বেশি স্টল — যেখানে পাওয়া যাবে বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি, ও সুস্বাদু দেশীয় খাবার। শিশুদের জন্যও থাকবে ফেস পেইন্টিংসহ নানা বিনোদনের আয়োজন।

সহ-সভাপতি শফিক শেখ বলেন, “মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি থাকবে। এছাড়াও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।”

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মিঠু জানান, মিন্টো স্টেশনের কাছাকাছি অবস্থিত মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি আশপাশের রাস্তাগুলোতেও থাকবে অতিরিক্ত পার্কিং সুবিধা। সহ-সভাপতি নিরব জানিয়েছেন, মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সংগঠনের সভাপতি আব্দুল খান রতন বলেন, “চাঁদ রাত মেলা শুধু কেনাকাটার স্থান নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। সবাইকে পরিবার-পরিজনসহ অংশ নিতে আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, বিডি কমিউনিটি হাব সিডনি গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে চাঁদ রাত মেলার আয়োজন করে আসছে। এই ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে সিডনির প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। ঈদের আগে প্রিয়জনদের জন্য পছন্দের উপহার কেনা এবং দেশীয় আবহে সময় কাটানোর সুযোগ হিসেবে এই মেলাটি এখন সিডনির বাঙালি কমিউনিটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। (ফাইল ছবি)

05/11/2025

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা “চাঁদ রাত মেলা” অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ মার্চ।

বিডি কমিউনিটি হাব সিডনির আয়োজনে মিন্টো ৩৭–৪১ লিংকন স্ট্রিটে এই আয়োজন বসবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।
দেশীয় পোশাক, গহনা, খাবার, ফেস পেইন্টিং, মেহেদি ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী এই উৎসব হবে আনন্দ ও ঐতিহ্যের মিলনক্ষেত্র।

সংগঠনের সভাপতি আব্দুল খান রতন বলেন,

“চাঁদ রাত মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রবাসী বাঙালিদের প্রাণের উৎসব। আমরা চাই সবাই পরিবার নিয়ে আসুক, দেশীয় আবহে কাটাক একটি আনন্দময় দিন।”

সহ-সভাপতি শফিক শেখ বলেন, “মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি থাকবে। এছাড়াও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।”

সাধারণ সম্পাদক সৈয়দ মিঠু জানান, মেলায় থাকবে পর্যাপ্ত পার্কিং সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা।
সহ-সভাপতি নিরব বলেন, “প্রতি বছর আমরা চেষ্টা করি যেন মেলাটি পরিবার-বান্ধব, নিরাপদ এবং সবার জন্য আনন্দময় হয়।”

যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু ও ট্রেজারার মো. সাখাওয়াত হোসেন জানান, এবারের মেলায় থাকছে শতাধিক স্টল ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা।

যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ বলেন,
“চাঁদ রাত মেলা আমাদের কমিউনিটির ঐক্যের প্রতীক। সবার সহযোগিতায় প্রতি বছর আমরা সফলভাবে আয়োজন করতে পারছি, ইনশাআল্লাহ এ বছর ও আপনাদের দারুণ কিছু উপহার দিবো।"

বিডি কমিউনিটি হাব সিডনি দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করে আসছে। প্রতিবছরের মতো এবারও আয়োজনটি ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

12/08/2025

এএফসি উইমেন্স এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এ বাংলাদেশের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক অভিষেককে সামনে রেখে এএফসি উইমেন্স এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬™-এ “ফলো বাংলাদেশ প্যাক” টিকিট এখন বিক্রিতে। বাংলাদেশি ফুটবলপ্রেমীরা এখনই আসন নিশ্চিত করে নিতে পারবেন, যেখানে দলটির প্রথমবারের মতো এশিয়ান কাপ মঞ্চে লড়াই সরাসরি দেখা যাবে।

বাংলাদেশ গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলবে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে এবং একটি ম্যাচ পার্থের পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে। সমর্থকদের জন্য রয়েছে দুই ধরনের প্যাকেজ—শুধুমাত্র সিডনির জন্য ২ ম্যাচ প্যাক অথবা তিনটি ম্যাচেই উপস্থিত থাকার জন্য ৩ ম্যাচ প্যাক। বিশেষভাবে বাংলাদেশ সমর্থকদের জন্য নির্ধারিত “ফ্যান বে” আসন বা প্রিমিয়াম সিটে আপগ্রেড করার সুযোগও থাকছে।

এবারের আসরে বাংলাদেশ একমাত্র অভিষেককারী দল হিসেবে খেলছে, এবং তারা এসেছে অপরাজিত বাছাইপর্ব শেষে। এশিয়ান ফুটবলে দ্রুত বেড়ে ওঠা সুনাম ও আত্মবিশ্বাস নিয়ে “বেঙ্গল টাইগ্রেস”রা নামবে বর্তমান চ্যাম্পিয়ন চীন পিআরের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে।

বাংলাদেশের গ্রুপ পর্বের সময়সূচি:
• বনাম চীন পিআর – সন্ধ্যা ৭টা (AEST), মঙ্গলবার, ৩ মার্চ, ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম
• বনাম ডিপিআর কোরিয়া – দুপুর ১টা (AEST), শুক্রবার, ৬ মার্চ, ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম
• বনাম উজবেকিস্তান – বিকাল ৫টা (WST), সোমবার, ৯ মার্চ, পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়াম

এই প্যাক টিকিট সীমিত সময়ের জন্য উপলব্ধ এবং নির্দিষ্ট মূল্যে আসন নিশ্চিত করার প্রথম সুযোগ দিচ্ছে। প্রতিটি প্যাক কিনলে ফাইনালের টিকিট কেনারও সুযোগ মিলবে। শিগগিরই একক ম্যাচের টিকিটও বিক্রিতে আসবে।

টিকিট কেনা যাবে এখানে:
🔗 www.ticketmaster.com.au/womensasiancup2026/bangladesh-tickets

আগাম টিকিটের প্রাধান্য পেতে রেজিস্ট্রেশন করুন এখানে:
🔗 Priority Ticket Access Registration

08/08/2025

এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬: ইতিহাস গড়তে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের ম্যাচের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ নারী ফুটবল দলের এএফসি মহিলা এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬ এ প্রথমবারের মতো অংশগ্রহণের মাধ্যমে ইতিহাস গড়ার অপেক্ষায়। এবার এই মাহেন্দ্রক্ষণে সরাসরি গ্যালারিতে বসে “বেঙ্গল টাইগ্রেস”দের সাহসী লড়াই দেখার সুযোগ করে দিচ্ছে আয়োজকরা। শুরু হয়েছে ‘Follow Your Team’ টিকিট প্যাকের বিক্রি, যা বাংলাদেশের তিনটি গ্রুপ পর্বের ম্যাচের জন্য উপলব্ধ।

বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার দুটি শহরে — সিডনি ও পার্থে।
• বাংলাদেশ বনাম চায়না পিআর: মঙ্গলবার, ৩ মার্চ, সন্ধ্যা ৭টা (AEST), ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম
• বাংলাদেশ বনাম ডিপিআর কোরিয়া: শুক্রবার, ৬ মার্চ, দুপুর ১টা (AEST), ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম
• বাংলাদেশ বনাম উজবেকিস্তান: সোমবার, ৯ মার্চ, বিকেল ৫টা (WST), পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়াম

প্রতিযোগিতায় একমাত্র নতুন দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ, যারা একটি নিখুঁত বাছাই পর্ব শেষে প্রধান পর্বে জায়গা করে নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন চায়না পিআরের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ যাত্রা।

টিকিট প্যাকের ধরন:
• ২-ম্যাচ প্যাক: শুধুমাত্র সিডনির ম্যাচের জন্য
• ৩-ম্যাচ প্যাক: সিডনি ও পার্থ উভয় শহরের ম্যাচের জন্য

প্যাকের মাধ্যমে বাংলাদেশি ফ্যানদের জন্য নির্ধারিত ফ্যান বেতে বসার সুযোগ থাকছে, পাশাপাশি প্রিমিয়াম সিটে আপগ্রেড করারও অপশন আছে। এছাড়াও, যেসব ভক্ত এখন প্যাক কিনবেন, তারা ভবিষ্যতে ফাইনালের টিকিট কেনার অগ্রাধিকার সুবিধা পাবেন। শিগগিরই একক ম্যাচের টিকিটও উন্মুক্ত হবে।

বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি মাইলফলক। মাঠে বসে সরাসরি ইতিহাসের সাক্ষী হতে চাইলে এখনই টিকিট নিশ্চিত করে ফেলুন।

টিকিট কিনতে ভিজিট করুন:
🔗 www.ticketmaster.com.au/womensasiancup2026/bangladesh-tickets

প্রায়োরিটি অ্যাক্সেসের জন্য নিবন্ধন করুন:
🔗 Priority Ticket Access Registration
https://www.womensasiancup2026.com.au/register

বাংলাদেশের জন্য গর্বের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে — চলুন, সবাই মিলে গলা মিলাই “চলো বাংলাদেশ!” 🇧🇩⚽

Address

2 Erica Lane
Minto Heights, NSW
2566

Opening Hours

Monday 6pm - 11pm
Tuesday 6pm - 11pm
Wednesday 6pm - 11pm
Thursday 6pm - 11pm
Friday 6pm - 11pm

Telephone

+61402695572

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD HuB Sydney posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD HuB Sydney:

Share