18/05/2026
https://www.facebook.com/share/1AgbubpMoP/?mibextid=WC7FNe
এ্যাক্টোমেনিয়ার পরবর্তী উপস্থাপনা একটি মৌলিক নাটক, “ডিটেকটিভ”।রবীন্দ্রনাথ ঠাকুরের একই নামের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই নাটক।
আগামী তিন মাস মেলবোর্নের কিছু নাটকপাগল মানুষ নিজেদের দৈনন্দিন ব্যস্ততার মাঝেও সময় বের করে নিয়মিত রিহার্সালে ডুবে থাকবে। থাকবে নতুন কিছু মুখ, থাকবে পরিচিত কিছু প্রিয় মানুষ — সবাই একসাথে একটি স্বপ্নকে মঞ্চে জীবন্ত করে তোলার প্রচেষ্টায়।
আলো, শব্দ, মঞ্চ, পোশাক — প্রতিটি ছোট ছোট বিষয় নিয়ে চলবে অগণিত আলোচনা, চিন্তা আর নিরলস প্রস্তুতি। কারণ আমাদের কাছে নাটক শুধু বিনোদন নয়, এটা আমাদের ভালোবাসা, আমাদের পরিচয়, তিলে তিলে গড়ে ওঠা এক স্বপ্ন, আমাদের গর্ব।
একটাই শো।
আশা করি দেখা হবে আপনাদের সবার সাথে 🙏🏻
🎭 Grab your seat: https://greaterdandenong-events.bookable.net.au/ #!/event-detail/ev_beb2a84883354834921c5b8d71bceba9