Josna Akter kidney Foundation

Josna Akter kidney Foundation A non-profit organisation with a mission to benefit the less fortunate kidney patients in Bangladesh
(1)

Vision: Our vision is to spread kindness and bring happiness to underprivileged kidney patients. We believe everyone deserves an opportunity and caring which are important to make a good, balanced and peaceful society. Mission: Our main mission is to provide mental and financial support to the less fortunate kidney patients in Bangladesh and also create awareness about kidney disease. In addition,

we will try to provide scholarships to the poor students, distribute food and winter clothing's to the orphanage, uprooted and helpless people, organize free medical camps and contribute to all kinds of humanitarian activities.

  #শোক_সংবাদইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমীন।শেষ বিদায়, প্রিয় ভাই 🤲🖤“কাল ৭ টায় উন্নত চিকিৎসা করতে ঢাকায় যাব। ...
19/08/2026


#শোক_সংবাদ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমীন।শেষ বিদায়, প্রিয় ভাই 🤲🖤

“কাল ৭ টায় উন্নত চিকিৎসা করতে ঢাকায় যাব। যদি ওই পর্যন্ত টিকে থাকি। ভুল ত্রুটিগুলো ক্ষমা চেয়ে নিলাম।
আমি অন্তিম মুহূর্তে এখন। হতে পারে শেষ কথা। আল্লাহ হাফেজ”

এই কথাগুলো যে একজন মানুষের শেষ ফেসবুক পোস্ট হয়ে থাকবে, তা হয়তো তিনি নিজেও জানতেন না। আজ তিনি আমাদের মাঝে নেই। আমাদের প্রিয় ভাই জাহিদ হাসান Jahid Hasan চলে গেছেন না-ফেরার দেশে। 💔

আমাদের ফাউন্ডেশন তাঁর চিকিৎসার পুরো যাত্রায় পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে। এমনকি তাঁর ফাইল তিনবার বন্ধ হয়ে যাওয়ার পরও আমরা তাঁকে একা ছেড়ে দিইনি—শেষ মুহূর্ত পর্যন্ত পাশে ছিলাম, যতটুকু সম্ভব সহযোগিতা করে গেছি।

তবুও আজ মনে হচ্ছে, আরও কিছু যদি করতে পারতাম! আরও একটু সময়, আরও একটু সুযোগ, আরও কিছু যদি করা যেত…

কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো—একটা সময় আসে, যখন পৃথিবীর সমস্ত চেষ্টা, চিকিৎসা, অর্থ আর মানুষের ভালোবাসার পরেও কাউকে আর ধরে রাখা যায় না। তখন আমাদের সবাইকেই চলে যেতে হয়। পৃথিবীর কোনো মানুষই চিরদিন থাকার জন্য আসেনি।

প্রিয় ভাই জাহিদ, আপনার শেষ কথাগুলো আমাদের হৃদয়ে থেকে যাবে।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের প্রিয় ভাই জাহিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং কবরের আজাব থেকে হেফাজত করুন। 🤲

আল্লাহ তাঁর পরিবারকে, বিশেষ করে তাঁর মাকে, এই অসহনীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য (সবর) দান করুন। একজন মায়ের জন্য সন্তানের এই বিদায় কতটা কষ্টের—তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

আল্লাহ আপনার প্রতি রহম করুন, ভাই জাহিদ 🖤

  "একটি নতুন জীবন পেয়েছেন তিনি—সেই জীবন বাঁচিয়ে রাখতে পাশে আছে আমাদের ফাউন্ডেশন ❤️‍🩹"আলহামদুলিল্লাহ, তাঁর কি*ড*নি প্রতিস...
16/08/2026


"একটি নতুন জীবন পেয়েছেন তিনি—সেই জীবন বাঁচিয়ে রাখতে পাশে আছে আমাদের ফাউন্ডেশন ❤️‍🩹"

আলহামদুলিল্লাহ, তাঁর কি*ড*নি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। একটি নতুন জীবন পাওয়ার আনন্দের পাশাপাশি প্রতিস্থাপনের পর শুরু হয়েছে নিয়মিত ও*ষু*ধ ও চি*কিৎসার দীর্ঘ পথ।

তাঁর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। পরিবারের সম্পদ বলতে মাত্র ৩ শতাংশ জায়গার ওপর একটি টিনের ঘর। বাবা-মা দুজনই বৃদ্ধ, দুই বোন বিবাহিত এবং তিনি পরিবারের একমাত্র ছেলে। কোনো ভাই নেই, জমি-জমাও নেই। তিনি নিজেই ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি।

কি**ডনি প্রতিস্থাপনের পর নিয়মিত ওষু**ধের প্রয়োজনীয়তা বিবেচনা করে আমাদের ফাউন্ডেশন শুরু থেকেই তাঁর পাশে রয়েছে এবং নিয়মিতভাবে তাঁর প্রয়োজনীয় ও**ষুধের খরচে সহযোগিতা করে আসছে। 🤲

আমরা বিশ্বাস করি, একটি জীবন বাঁচানোর দায়িত্ব শুধু অ**পারেশন পর্যন্ত সীমাবদ্ধ নয়। সুস্থতার পরবর্তী দীর্ঘ পথেও একজন রোগীর পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।

এই মানুষটির জন্য আপনাদের কাছে শুধু আন্তরিক দোয়া চাই। 🤲

মহান আল্লাহ যেন তাঁর নতুন জীবনকে সুস্থতা, শান্তি ও বরকতে পরিপূর্ণ করে দেন এবং তাঁকে দীর্ঘদিন সুস্থ রাখেন।

সবাই তাঁর জন্য দোয়া করবেন। আমিন। ❤️


#দোয়া

  💔 “শুধু ক্যালেন্ডারের পাতায় তাকিয়ে থাকি—কবে মাসটা শেষ হবে, আর কবে আপনাদের একটা মেসেজ দিতে পারবো…”একজন কিডনি রোগীর হৃ...
11/08/2026


💔 “শুধু ক্যালেন্ডারের পাতায় তাকিয়ে থাকি—কবে মাসটা শেষ হবে, আর কবে আপনাদের একটা মেসেজ দিতে পারবো…”

একজন কিডনি রোগীর হৃদয়ছোঁয়া কিছু কথা…

“আশা করি আপনাদেরকে আল্লাহ তায়ালা ভালো রেখেছেন। ভাইয়া, আমি একটুও ভালো নাই। শরীর খুব খারাপ। এই মাসের সহায়তাটা দিতে পারবেন ভাইয়া? খুব দরকার। ওষুধগুলো শেষ হয়ে গেছে, আর কিছু টেস্টও করতে হবে।

গত ১–২ সপ্তাহ ধরে ডায়ালাইসিস দেওয়ার সময় হঠাৎ শরীর ঝাকুনি দিয়ে ঘাম ছুটে যায়। এত কষ্ট হয় যে মনে হয়, মরেই যাবো। টাকার অভাবে একজন ডাক্তারও দেখাতে পারছি না।

কেউ নেই ভাই… আত্মীয়-স্বজনও খবর নেয় না। শুধু চেয়ে থাকি ক্যালেন্ডারের পাতায়—কবে একটা মাস শেষ হবে, আর আপনাদের একটা মেসেজ দিতে পারবো।

ভাইয়া, আমার পাশে থাইকেন। আপনাদের পাশে না থাকলে হয়তো আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। 🥺”

এই কথাগুলো শুধু একজন রোগীর অসহায়ত্বের কথা নয়—এটি দীর্ঘদিন ধরে কিডনি রোগের সঙ্গে লড়াই করে যাওয়া একজন মানুষের বেঁচে থাকার আকুতি।

আলহামদুলিল্লাহ, আমাদের Foundation নিয়মিতভাবে এই রোগীর পাশে রয়েছে। তাঁর চিকিৎসার এই কঠিন যাত্রায় নিয়মিত সহায়তা দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি তাঁর পাশে থাকার, তাঁর কষ্ট কিছুটা লাঘব করার এবং তাঁকে মনে করিয়ে দেওয়ার—তিনি একা নন। ❤️

আমাদের এই নিয়মিত সহায়তা একজন রোগীর কাছে শুধু সহায়তা নয়; এটি তাঁর জন্য একটু স্বস্তি, একটু সাহস এবং বেঁচে থাকার নতুন আশা।

সবাই এই অসুস্থ মানুষটির জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। 🤲
আল্লাহ তায়ালা যেন তাঁর সব কষ্ট দূর করে দেন, তাঁকে শিফায়ে কামিলা দান করেন এবং তাঁর জীবনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে দেন। আমিন।
#দোয়া_করবেন
#মানবতার_পাশে

  "একটি বার্তা, একটি অপেক্ষা... আর বেঁচে থাকার সাহস" ❤️🤲কিছু বার্তা শুধু কয়েকটি শব্দের সমষ্টি নয়; বরং একজন মানুষের অসহায়...
27/07/2026


"একটি বার্তা, একটি অপেক্ষা... আর বেঁচে থাকার সাহস" ❤️🤲

কিছু বার্তা শুধু কয়েকটি শব্দের সমষ্টি নয়; বরং একজন মানুষের অসহায়ত্ব, চিকিৎসার লড়াই এবং বেঁচে থাকার আকুতি বহন করে। এই ভাইটি আমাদের ফাউন্ডেশনের নিয়মিত সহযোগিতাপ্রাপ্ত একজন রোগী। দীর্ঘদিন ধরে তিনি কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন। প্রতি মাসেই আমরা সাধ্যমতো তাঁর চিকিৎসার জন্য পাশে থাকার চেষ্টা করি।

সম্প্রতি তিনি আমাদের লিখেছিলেন—

"ভাইয়া, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ্ আপনাকে নিশ্চয় সুস্থ ও সবল রেখেছেন। আল্লাহ্ এর কাছে সব সময় আপনার মায়ের জন্য, আপনার জন্য ও আপনার ফাউন্ডেশনের জন্য দোয়া করি। ভাইয়া, আগামী বুধবার থেকে ব্লাডের ইঞ্জেকশনের কোর্স শুরু করতে হবে। মাসিক সহযোগিতাটা পেলে খুব উপকৃত হতাম।"

এই বার্তাটি পাওয়ার পর, আলহামদুলিল্লাহ, আমাদের নিয়মিত মাসিক সহযোগিতা তাঁর কাছে পৌঁছে দিতে পেরেছি।

সহযোগিতা পাওয়ার পর তাঁর উত্তর ছিল—

"জ্বি ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা পেয়েছি। ❤️❤️
প্রতিমাসে আপনাদের এই সহযোগীতাটা আমাদের মতো রোগীর অনেক সাহস যোগায়। 👍👍"

এই কথাগুলোই আমাদের পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা শুধু আর্থিক সহায়তা পৌঁছে দিই না; আমরা চেষ্টা করি একজন অসুস্থ মানুষের মনে এই বিশ্বাস জাগিয়ে রাখতে—তিনি একা নন, তাঁর পাশে মানুষ আছে।

ইন শা আল্লাহ, আমাদের একটাই লক্ষ্য—অর্থের অভাবে যেন কোনো রোগীর চিকিৎসা থেমে না যায়, কোনো পরিবার যেন আশাহীন হয়ে না পড়ে।

সবাই এই ভাইসহ সকল অসুস্থ মানুষের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। মহান আল্লাহ্ তাঁদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন এবং আমাদের সবাইকে মানবতার সেবায় নিয়োজিত থাকার তাওফিক দান করুন।

আমীন। 🤲💙

  🤲 ভরসার শেষ ঠিকানা—'আমি এই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ, এবং ভরসা করি। 💚সম্প্রতি আমাদের নিয়মিত সহায়তা পাওয়া একজন কি*ডনি রো...
16/07/2026


🤲 ভরসার শেষ ঠিকানা—'আমি এই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ, এবং ভরসা করি। 💚

সম্প্রতি আমাদের নিয়মিত সহায়তা পাওয়া একজন কি*ডনি রোগী তাঁর মনের কথাগুলো আমাদের কাছে এভাবেই তুলে ধরেছেন—

"আমার পরিবারে বর্তমানে অসুস্থ বাবা, মা আর আমি। মা ছাড়া আমি আর বাবা নিয়মিত ওষু&ধ খাই। শুধু আমার নিজের ওষু*ধের খরচই মাসে প্রায় ১০,০০০ টাকা। উপার্জন করার মতো কেউ নেই। তাই সংসারের দায়িত্ব পালনের জন্য ছাত্র পড়ানো শুরু করেছি। পাশাপাশি নিজের বাড়ি থেকেই অল্প কিছু প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করি। মাসের শেষের দিকে আপনাদের সহায়তার আশায় থাকি। আমি এই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ, এবং ভরসা করি।"

এই কথাগুলো শুধু একজন রোগীর আর্থিক সংগ্রামের গল্প নয়—এটি একজন মানুষের আত্মসম্মান, ধৈর্য এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছার প্রতিচ্ছবি। অসুস্থতা ও সীমাবদ্ধতার মধ্যেও তিনি কারও বোঝা হয়ে না থেকে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে পরিবারের দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছেন।

আলহামদুলিল্লাহ, আমাদের ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসার প্রয়োজনীয় সহায়তা নিয়মিতভাবে প্রদান করে আসছে। তাঁর মতো আরও অনেক কি**ডনি রোগীর পাশে আমরা ধারাবাহিকভাবে থাকার চেষ্টা করছি, যাতে তারা চি*কিৎসা চালিয়ে যেতে পারেন এবং আশা হারিয়ে না ফেলেন।

আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে, তাঁর অসুস্থ বাবা-মাকে এবং আমাদের ফাউন্ডেশনের আওতায় থাকা সকল কিডনি রোগীকে পূর্ণ শিফা, সুস্থতা ও বরকত দান করুন। আমীন।

🤲 সবাই তাঁদের জন্য আন্তরিক দোয়া করবেন।

  ❤️ মায়ের দোয়ায় বেঁচে থাকা, নিঃশব্দ এক সংগ্রাম💔😢"ভাই, আসসালামু আলাইকুম... মাস শেষ তো আপনি জানেনই। মাস শেষ হইলে আমার ...
01/07/2026


❤️ মায়ের দোয়ায় বেঁচে থাকা, নিঃশব্দ এক সংগ্রাম💔😢

"ভাই, আসসালামু আলাইকুম... মাস শেষ তো আপনি জানেনই। মাস শেষ হইলে আমার কষ্ট হয়ে যায়, একটু দেইখেন। আমিতো অসহায় বুঝছেন আমি তো বাবা ছাড়া সন্তান বাবা নাই, আমার বাবা গেছে চইলা, মা ই তো আমার দেহে আর এখন আপনারা পাশে আছেন বলেই এখনও চিকিৎসা চালিয়ে যেতে পারছি। না হলে হয়তো অনেক আগেই সবকিছু থেমে যেত। একটু দেখবেন ভাই..."

এই কথাগুলো আমাদের ফাউন্ডেশনের নিয়মিত সহায়তাপ্রাপ্ত একজন কিডনি রোগীর।

জীবনের কঠিন এই লড়াইয়ে তাঁর সবচেয়ে বড় শক্তি তাঁর মা। সন্তানের কষ্ট নিজের বুকে নিয়ে প্রতিটি দিন পার করছেন তিনি। আর তাঁদের এই সংগ্রামের পথে আমাদের ফাউন্ডেশন নিয়মিত পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন।

দীর্ঘদিনের কিডনি চিকিৎসা শুধু শরীরকে নয়, মনকেও ক্লান্ত করে দেয়। তবুও আশার আলো নিভে যায়নি, কারণ তিনি জানেন—এই পৃথিবীতে এখনও কিছু মানুষ আছেন, যারা কোনো স্বার্থ ছাড়াই একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান।

আমাদের বিশ্বাস, মানুষের পাশে থাকা শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি আমানত।
আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে দ্রুত পূর্ণ শিফা দান করুন, তাঁর মাকে ধৈর্য ও শক্তি দিন এবং যারা নীরবে মানুষের পাশে দাঁড়ান, তাঁদের উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤲💙

  😢💔 একজন সন্তানের আর্তনাদ, একজন মায়ের জন্য প্রার্থনা 💔😢কিছু কিছু বার্তা পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আজ আমাদের ন...
08/06/2026


😢💔 একজন সন্তানের আর্তনাদ, একজন মায়ের জন্য প্রার্থনা 💔😢

কিছু কিছু বার্তা পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আজ আমাদের নিয়মিত সহায়তাপ্রাপ্ত একজন রোগীর পাঠানো সর্বশেষ বার্তাটি ঠিক তেমনই। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। তীব্র জ্বর, চরম দুর্বলতা, খেতে না পারা, চলমান চিকিৎসা ও সব মিলিয়ে তার জীবন যেন এক কঠিন সংগ্রামের নাম। অর্থের অভাবে প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না। প্রতিটি দিন তার কাছে হয়ে উঠেছে বেঁচে থাকার লড়াই।

কিন্তু নিজের কষ্টের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে তার মায়ের অসুস্থতা। তার মা ডায়াবে*টিস ও কিড*নি জটিলতায় ভুগছেন। সন্তানের চিকিৎসা ও সংসারের ব্যয় সামলাতে গিয়ে তিনি নিজের ওষুধ পর্যন্ত নিয়মিত খেতে পারেননি। ফলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

আমাদের রোগীর বার্তার শেষ কয়েকটি লাইন হৃদয় ভেঙে দেয়—

"ভাইয়া, আমার যা হবার হোক... আমার মা যেন ভালো থাকে। মা না থাকলে আমি শেষ হয়ে যাব। আমার মায়ের জন্য দোয়া করবেন..." 😭

একজন অসুস্থ সন্তানের মুখে নিজের জন্য নয়, মায়ের জন্য এই আকুতি আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে।

💙 আমাদের ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এই পরিবারটির পাশে থাকার চেষ্টা করছে এবং আল্লাহর রহমতে আমাদের সহায়তা অব্যাহত রয়েছে। কিন্তু বাস্তবতা হলো—এমন অসংখ্য অসহায় রোগী ও পরিবার প্রতিদিন আমাদের কাছে সাহায্যের আবেদন নিয়ে আসছেন।

🤲 আমরা সকলের কাছে অনুরোধ করছি, এই মা ও সন্তানের জন্য আন্তরিকভাবে দোয়া করুন। আল্লাহ যেন তাদের কষ্ট দূর করেন, রোগমুক্তি দান করেন এবং তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে দেন।

❤️ মানুষ মানুষের জন্য। অসহায়ের পাশে দাঁড়ানোই মানবতা।

🌙 ঈদ-উল-আযহা মোবারক 🌙পবিত্র ঈদ-উল-আযহার এই মহিমান্বিত দিনে ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার জীবনে।Josna ...
28/05/2026

🌙 ঈদ-উল-আযহা মোবারক 🌙

পবিত্র ঈদ-উল-আযহার এই মহিমান্বিত দিনে ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার জীবনে।

Josna Akter Kidney Foundation-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন এবং অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। 🤲

সকলের জীবন হোক সুস্থ, সুন্দর ও শান্তিময়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। ✨

🌸 ঈদ মোবারক 🌸

  আজীবন কিডনি ভালো রাখতে ৭টি সহজ অভ্যাস 🧡 সপ্তর্ষী তারার মতো মনে রাখুন এই ৭টি কথা ⭐১️⃣ পিপাসা পেলে পানি খান,জোর করে ৪-৫ ...
23/05/2026


আজীবন কিডনি ভালো রাখতে ৭টি সহজ অভ্যাস 🧡 সপ্তর্ষী তারার মতো মনে রাখুন এই ৭টি কথা ⭐

১️⃣ পিপাসা পেলে পানি খান,জোর করে ৪-৫ লিটার পানি খাওয়ার দরকার নেই।আপনার শরীরই আপনাকে জানাবে কখন পানি দরকার।লক্ষ্য রাখুন প্রতিদিন অন্তত দেড় থেকে দুই লিটার প্রস্রাব হচ্ছে কি না।তবে যাদের কিডনির/হার্ট failure রোগ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি খাবেন।

২️⃣ পানির বদলে শুধু পানি-কোক, পেপসি, সেভেন আপ, এনার্জি ড্রিংক — এগুলো পানি নয়।বিশেষ করে ভারী খাবারের পরে কোল্ড ড্রিংক খাওয়ার অভ্যাস কিডনির জন্য ভয়ংকর ক্ষতিকর।খাবারের পরে এক গ্লাস স্বাভাবিক পানি সবচেয়ে নিরাপদ।

৩️⃣ সুষম খাবার খান- শুধু মাংস বা অতিরিক্ত প্রোটিন খেলেই শরীর ভালো থাকে না।১০-১২টা ডিম, অতিরিক্ত প্রোটিন পাউডার, অস্বাভাবিক ডায়েট — এগুলো শরীরের উপর চাপ ফেলে।ভাত, ডাল, মাছ, সবজি, ফল — সবকিছু মিলিয়েই স্বাস্থ্যকর খাবার।প্রতিদিন কিছু কাঁচা ফল ও সালাদ রাখুন খাদ্যতালিকায়।

৪️⃣ ব্যথার ওষুধ সাবধানে খাবেন- অনেকে সামান্য ব্যথায় ইচ্ছেমতো Painkiller খেয়ে ফেলেন।বিশেষ করে NSAID জাতীয় ওষুধ কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।

৫️⃣ প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন- অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নীরবে কিডনি নষ্ট করে।“একবার ওষুধ শুরু করলে আর বন্ধ করা যায় না” — এই ভুল ধারণা থেকে বের হয়ে আসুন।সময়মতো চিকিৎসা নিন।

৬️⃣ ধূমপান ছাড়ুন-ধূমপান শুধু ফুসফুস নয়, কিডনি, হার্ট, ব্রেইন — সবকিছুর ক্ষতি করে।রক্তনালী সরু হয়ে যায়, ফলে কিডনিতে রক্ত চলাচল কমে যায়।আজই ছাড়ুন।

৭️⃣ প্রতিদিন শরীরচর্চা করুন- ঘাম ঝরান। হাঁটুন। দৌড়ান। শরীর সচল রাখুন।নারী বা পুরুষ — সবার জন্যই নিয়মিত ব্যায়াম জরুরি।সক্রিয় শরীর মানেই সুস্থ কিডনি।

মনে রাখবেন, কিডনি নষ্ট হলে শরীরের পুরো জীবনটাই বদলে যায়।তাই আজ থেকেই নিজের কিডনির যত্ন নিন। ❤️

Reference:
Beg, C.S.A. 2026, আজীবন কিডনি ভালো রাখতে ৭টি সহজ অভ্যাস, Facebook post, 23 May. Available at: https://www.facebook.com/share/p/1AwsfFsEoK/

💚 ৫ বছরের মানবতার যাত্রা—যেখানে জীবন বেঁচেছে, আশা ফিরে এসেছে… 💚“Bring Happiness” এই স্লোগানকে সামনে রেখে আমরা শুরু করেছি...
16/05/2026

💚 ৫ বছরের মানবতার যাত্রা—যেখানে জীবন বেঁচেছে, আশা ফিরে এসেছে… 💚

“Bring Happiness” এই স্লোগানকে সামনে রেখে আমরা শুরু করেছিলাম আমাদের পথচলা, মানবতার সেবায়, অসহায় কিডনি রোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে শুরু হয়েছিল আমাদের ছোট্ট পথচলা। দেখতে দেখতে পেরিয়ে গেল ৫টি বছর। এই ৫ বছরে আমরা শুধু একটি ফাউন্ডেশন গড়ে তুলিনি, গড়ে তুলেছি অসংখ্য অসহায় মানুষের আশ্রয়, ভরসা ও বেঁচে থাকার সাহস।

এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের ফাউন্ডেশনের প্রেরণার উৎস— প্রতিষ্ঠাতার মা জসনা আক্তার (Josna Akter)। তাঁর দোয়া, ভালোবাসা এবং অনুপ্রেরণাই আজকের এই পথচলার শক্তি। 🤍

আলহামদুলিল্লাহ, এই সময়ের মধ্যে আমরা প্রায় ৩০০ বারেরও বেশি সহায়তা প্রদান করতে পেরেছি। এর মধ্যে রয়েছে একই কিডনি রোগীদের কয়েক বছর ধরে নিয়মিত মাসিক ভিত্তিতে চলমান চিকিৎসা সহায়তা এবং কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের এককালীন আর্থিক সহায়তা। ❤️

অনেক দরিদ্র কিডনি রোগীর চিকিৎসার ব্যয় বহন করতে পেরে, তাদের মুখে হাসি ফিরিয়ে দিতে পেরে— এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

কিডনি রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা, অসহায় রোগীদের আর্থিক সহায়তা দেওয়া এবং মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন— সকল শুভাকাঙ্ক্ষী, দাতা, স্বেচ্ছাসেবক ও ভালোবাসার মানুষদের জানাই অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা। 🙏

আজ আমাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন করে প্রতিজ্ঞা করছি—
যতদিন সম্ভব, মানবতার এই সেবা চালিয়ে যাবো। কারণ একজন অসহায় রোগীর চোখের পানি মুছে দিতে পারাটাই সবচেয়ে বড় মানবতা। 💚

সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি।





Address

Melbourne, VIC

Alerts

Be the first to know and let us send you an email when Josna Akter kidney Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Josna Akter kidney Foundation:

Shortcuts

Share