05/10/2026
এক দশকের দীর্ঘ পথচলা, স্কুল কলেজের পুরোনো সম্পর্কের নস্টালজিয়া আর এই নতুন দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার মিলে আমাদের প্রিয় সংগঠন - ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়া (VAAUS) পা রাখছে তার ১০ম বছরে। এই মাইলফলকটি উদযাপনের জন্য বাংলা নববর্ষের চেয়ে বড় উৎসব আর হতেই পারে না৷ আমাদের এই উৎসবের নাম তাই -
বাংলার রঙে, বাংলার সুরে;
বাংলার স্বাদে, বাংলার গানে।
স্মৃতিচারণ, আড্ডা আর ভালোবাসা ঘেরা দিনটিতে আপনাদের উপস্থিতি আমাদের আগামীর পথচলাকে করবে আরও প্রাণবন্ত। তবে আমরা এই আনন্দের দিনটিকে কেবল নিজেদের মাঝেই সীমাবদ্ধ রাখছি না। বরাবরের মত আমরা সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বজায় রেখেছি। তাই এই আয়োজনের উপার্জিত অর্থের একটি বড় অংশ আমরা চ্যারিটিতে দান করার পরিকল্পনা করেছি, যাতে আমাদের এই দশক পূর্তির আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে।
এক নজরে উৎসবের আঙিনা:
তারিখ: ১১ এপ্রিল, ২০২৭ (রবিবার)
সময়: সকাল ৯:০০ টা – বিকাল ৫:০০ টা
স্থান: ওয়ালশ পার্ক, ব্যাজ হিল, নিউ সাউথ ওয়েলস (NSW)
পোশাক: মণিপুরি শাড়ি
পরিবার পরিজন সহ ভিকিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি আমাদের আয়োজনের পরিপূর্ণতা দিবে। উৎসব সংক্রান্ত আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট www.vaaus.org এ চোখ রাখুন।
START AS VIQI , STOP AT NOTHING !