NRB: Non-Resident Bangladeshis in Australia.

NRB: Non-Resident Bangladeshis in Australia. Additionally, there is a significant number of Bangladeshi descent Australians (born in Australia), but their numbers are uncertain.

NRB means Non-Resident Bangladeshis, which refers to Australian citizens or residents from Bangladeshi origin who lives in Australia as a permanent or temporary base. NRB means Non-Resident Bangladeshis, which refers to Australian citizens or residents who have full or partial Bangladeshi heritage or people who emigrated from Bangladesh and reside in Australia.[2] There are around 51,491 people bo

rn in Bangladesh living in Australia, according to the census in 2021. The largest Bangladeshi communities are mainly present in the states of New South Wales and Victoria, with large concentrations in the cities of Sydney and Melbourne.

28/02/2024
28/02/2024

ফালগুনে আমরা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী

গত ১৮ ফেব্রুয়ারী (রবিবার) সিডনীর মাউন্ট আনান বোটানিক্যাল গার্ডেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বসন্ত বরণ “ফাল্গুনে আমরা" উদযাপিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রানের উচ্ছ্বাস ও মনের গহীনে থাকা তৃষ্ণা থেকে মিলিত হয়েছিলো এই ফাল্গুনী শুভেচ্ছার আয়োজনে।

প্রানের ক্যাম্পাস ও ঐতিহ্যগত ভাবে পালিত হয়ে আসা বসন্ত বরণের আকুতি থেকে স্বতঃপ্রণোদিত হয়ে ক্যাম্পাসের স্মৃতি বিজড়িত ধারাবাহিকতা রাখার একটি ছোট্ট প্রয়াস ছিলো এই আয়োজনটি। হলুদ, সবুজ আর বাহারি রঙের পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমাগমে মাউন্ট আনানের সবুজ প্রান্তর হয়ে উঠেছিলো যেনো এক ঝাঁক বর্ণালী প্রজাপতির সমারোহ।

এই উৎসবে ছিলো আবহমান বাংলার খাবার নানারকম পিঠা, মিষ্টি, পিয়াজু, ডাল পুরী, সিঙ্গারা, চটপটি, ঝালমুড়ি, সহ নানা রকম ফলমূল। ছিলো বসন্তের রকমারি সাজ আর ফাল্গুনী ডেকোরেশনে হলুদিয়া আবেশ। দেশীয় গানের সুরে উপস্থিত সকলের মনে ছিলো বাধ ভাঙ্গা আবেগের কলতান। হাতপাখা, মাটির তৈরি নানা তৈজসপত্র আর ছোট ছোট ব্যানারে ছিলো ফাল্গুনের কথকথা। মাখামুড়ি, মুড়ির ছোলা, পেয়াজু ঝালমুড়ি, পিঠা পায়েশ, নানারকম ফল, চা, মালাই চা, নান খাতাই, মুড়লী, বাতাসা সন্দেশ, হালুয়া, সিংগাড়, সামুচা, পাস্তা নানা রকমারী দেশীয় উপকরনে সয়লাব ছিল ফাল্গুনী বিকেলটি।

পাশাপাশি ছিলো গান, কবিতা, স্মৃতিকথা, রম্যকথা আর বন্ধুদের গল্প-আড্ডা সহ অন্যদের সাথে পারস্পারিক পরিচিতির এক মধুর সময়। অনেকদিন ধরে এমন প্রানখোলা কথোপকথনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রানের আকুতি ছিলো মনের নিবৃত কোনে। কোন সংগঠনের মোড়ক ছাড়া আয়োজনটি ছিলো স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের এক অনিন্দ্য ফাল্গুনী সমাবেশ।

28/02/2024

অস্ট্রেলিয়ার বিগেস্ট মর্নিং টি ১২ মে

উদয় ইনক এর উদ্যোগে ক্যান্সার কাউন্সিলের তহবিল সংগ্রহের জন্য অস্ট্রেলিয়ার বিগেস্ট মর্নিং টি ১২ মে রবিবার অনুষ্ঠিত হবে।

Address

Canberra, ACT

Website

Alerts

Be the first to know and let us send you an email when NRB: Non-Resident Bangladeshis in Australia. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share