25/08/2024
✅ Donate Your Unused Dress✅
৷৷ _________________৷৷
দেশে এখন ভয়াবহ দূর্যোগ চলছে, বন্যায় হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই মুহুর্তে আমাদের ঘরে বসে থাকার সময় নেই। আলহামদুলিল্লাহ! অনেক ভাই-বোনেরা ইতোমধ্যে বন্যদূর্গতদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছে।
বন্যা কবলিত এলাকায় এমন অবস্থা যে অনেকেই এক কাপড়ে ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অনেক মা-বোন,শিশুসহ বয়ষ্ক লোকদের ভেজা কাপড়ে থাকতে হচ্ছে,ভেজা কাপড় গায়ে শুকাতে হচ্ছে।
আমাদের সকলের ঘরেই এমন অনেক জামাকাপড় আছে যেগুলো ব্যাবহার যোগ্য কিন্তু ব্যাবহার না করে ফেলে রেখেছি। আমরা যদি আমাদের এই অব্যবহৃত কাপড় গুলো ভালো করে পরিষ্কার করে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষদের কাছে পৌছাতে পারি, এমন দুঃসময়ে এই পুরোনো কাপড় গুলোও তাদের একদন্ড স্বস্তি দিবে।
তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের নিজেদের,ভাই-বোন বা নিজের বাচ্চারদের ব্যবহার যোগ্য অব্যবহৃত কাপড় গুলো ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে ভাজ করে একটা প্যাকেটে করে আমাদের কাছে কুরিয়ার করে পাঠাতে পারেন। আমরা আপনাদের পাঠানো কাপড় গুলো বানভাসি মানুষদের কাছে পৌছে দেয়ার ব্যবস্থা করবো।
কুরিয়ার পাঠানোর ঠিকানা
রিফাত - 01625652576
মোবারক - 01940872807
🌍 সুন্দরবন কুরিয়ার সার্ভিস, হাউজ বিল্ডিং, উত্তরা ঢাকা