সিরাতুল মুস্তাকিম মানবকল্যাণ সংস্থা, আল-আবির, ইউএঈ।

  • Home
  • United Arab Emirates
  • Dubai
  • সিরাতুল মুস্তাকিম মানবকল্যাণ সংস্থা, আল-আবির, ইউএঈ।

সিরাতুল মুস্তাকিম মানবকল্যাণ সংস্থা, আল-আবির, ইউএঈ। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সিরাতুল মুস্তাকিম মানবকল্যাণ সংস্থা, আল-আবির, ইউএঈ।, Dubai.

🌹 মেধার সম্মান, আগামীর প্রেরণা 🌹একজন শহীদের স্বপ্ন ছিল একটি শিক্ষিত, আলোকিত ও মানবিক সমাজ গঠন। সেই স্বপ্নকে বুকে ধারণ কর...
09/06/2026

🌹 মেধার সম্মান, আগামীর প্রেরণা 🌹

একজন শহীদের স্বপ্ন ছিল একটি শিক্ষিত, আলোকিত ও মানবিক সমাজ গঠন। সেই স্বপ্নকে বুকে ধারণ করে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, রাউজান উত্তর জোন প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান।

🏅 মেধাবী শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।

📅 তারিখ: ১২ই জুন ২০২৫, শুক্রবার
🕙 সময়: সকাল ১০:০০ ঘটিকা
📍 স্থান: রাউজান অডিটোরিয়াম হল
(রাউজান আর.আর.এ.সি মডেল স্কুলের সামনে)

এই আয়োজনে উপস্থিত থাকবেন শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ।

💐 আসুন, আমরা সবাই মিলে আমাদের মেধাবী সন্তানদের সাফল্যকে উদযাপন করি, তাদের স্বপ্নপূরণের পথে সাহস ও প্রেরণা জোগাই।

আপনার উপস্থিতিই হবে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস এবং অনুষ্ঠানের সাফল্যের অন্যতম শক্তি।

সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে আন্তরিক আমন্ত্রণ।

✨ “শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশই আমাদের লক্ষ্য” ✨

আয়োজনে:
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, রাউজান উত্তর জোন।

#সিরাতুল_মুস্তাকিম
#শহীদ_লিয়াকত_স্মৃতি_সংসদ
#শহীদ_লিয়াকত_স্মৃতি_বৃত্তি_২০২৫
#মেধার_সম্মান
#সংবর্ধনা_ও_বৃত্তি_প্রদান
#রাউজান_উত্তর_জোন
#শিক্ষাই_জাতির_মেরুদণ্ড

প্রিয় মরহুম শাহাদাত হোসেন টিপু,আজ তিন বছর হয়ে গেল তুমি আমাদের মাঝে নেই। কিন্তু তোমার হাসি, তোমার আন্তরিকতা, তোমার ত্যা...
29/05/2026

প্রিয় মরহুম শাহাদাত হোসেন টিপু,

আজ তিন বছর হয়ে গেল তুমি আমাদের মাঝে নেই। কিন্তু তোমার হাসি, তোমার আন্তরিকতা, তোমার ত্যাগ আর ইসলামী ছাত্রসেনার প্রতি তোমার অকৃত্রিম ভালোবাসা এখনো আমাদের হৃদয়ে জীবন্ত হয়ে আছে।

সংগঠনের প্রতিটি কর্মসূচি, প্রতিটি সংগ্রাম আর প্রতিটি সফলতার পেছনে তোমার নিবেদিত প্রাণ অবদান ছিল অনন্য। তুমি ছিলে একজন সত্যিকারের সংগঠনপ্রেমী, যে নিজের স্বার্থের চেয়ে দ্বীনের কাজ ও সংগঠনের স্বার্থকে বেশি গুরুত্ব দিত।

সময় চলে যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু কিছু মানুষ তাদের কর্ম, আদর্শ ও স্মৃতির মাধ্যমে চিরকাল বেঁচে থাকে। তুমি তেমনই একজন। তোমার অসংখ্য স্মৃতি আজও আমাদের হৃদয়কে নাড়া দেয়, তোমার অনুপস্থিতি আজও গভীরভাবে অনুভব করি।

আল্লাহ তাআলা তোমার কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন, তোমার সকল নেক আমল কবুল করুন এবং তোমাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

“মানুষ চলে যায়, কিন্তু তার আদর্শ ও স্মৃতি কখনো হারিয়ে যায় না।”

🤲 আল্লাহ মরহুম শাহাদাত হোসেন টিপুকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।

07/05/2026
07/05/2026

📚✨
এস.এস.সি/দাখিল পরীক্ষার্থীদের পাশে মানবিক উদ্যোগ ✨📚

সিরাতুল মুস্তাকিম জনকল্যাণ সংস্থার উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে জুস ও স্ন্যাকস বিতরণ করা হয়েছে।
পরীক্ষার সময় শিক্ষার্থীদের ক্লান্তি দূর করে তাদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে এই ক্ষুদ্র আয়োজন করা হয়।

আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরাই আগামীর সম্পদ। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। ❤️

সকল পরীক্ষার্থীর জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।
আল্লাহ তায়ালা সবাইকে সফলতা দান করুন। 🤲

#সিরাতুল_মুস্তাকিম_জনকল্যাণ_সংস্থা
#পরীক্ষার্থী_সেবা
#মানবিক_উদ্যোগ

26/04/2026

🌞🔥 তীব্র গরমেও থেমে নেই স্বপ্নযাত্রা…

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীরা যখন ঝলসানো রোদ আর ক্লান্তি নিয়ে পরীক্ষার হল থেকে বের হচ্ছে—
ঠিক সেই মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত 💛

🤝 মানবিক টীম – সিরাতুল মুস্তাকিম জনকল্যাণ সংস্থা (দুবাই, আরব আমিরাত)
এর পক্ষ থেকে ছোট্ট একটি প্রয়াস…
ক্লান্ত বন্ধুদের মুখে একটুখানি স্বস্তির হাসি ফোটানোর জন্য আমাদের এই সামান্য আয়োজন।

🥤 এক চুমুক পানি
💧 একটু বিশ্রাম
😊 আর একটুখানি ভালোবাসা—
হয়তো এতটুকুই যথেষ্ট তাদের কষ্ট কিছুটা লাঘব করতে।

📚 প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের পরিশ্রমই তোমাদের সফলতার চাবিকাঠি।
এই গরম, এই কষ্ট—সবই একদিন গৌরবের গল্প হয়ে থাকবে, ইনশাআল্লাহ ✨

💖 আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যদি আপনাদের ভালো লাগে,
তাহলে একটি শেয়ার করে ছড়িয়ে দিন মানবতার এই বার্তা…

#মানবিক_উদ্যোগ

25/08/2025

মানবতার মুক্তির দিশারি তৎকালিন পৌত্তলিক / মুক্তি পুজারী ও জীবন্ত মানুষকে কবরস্ত করার দু:সাহস দেখানো অশিক্ষিত বর্বর আরব্য জাতিকে অন্ধকার হতে আলোর পথের দিশা দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন কারী এবং আল্লাহর প্রিয় মাহবুব আমাদের শাফায়াতের কান্ডারি ছরকারে দু'জাহান হযরত মোহাম্মদ( দ:) এর শুভ আগমনের মাস মাহে রবিউল আউয়াল।

রাসুলে করিম (দ:) এর আগমনে খুশি উদযাপন, তার জীবন ও কর্ম হতে শিক্ষা নেওয়া প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।

আসুন সুন্দর সময় ও মনোরম পরিবেশে ঈদে মিলাদুন্নবী (দ:) এর উদ্যেগ গ্রহণ করি।সবার সুচিন্তিত মতামত ও দিকনির্দেশনায় এই সংগঠন এগিয়ে যাবে বহুদূর ইনশাআল্লাহ।

23/08/2025

ওরসে আলা হযরত (রহঃ) ও নাত জলসা.......

অভিনন্দন-শুকরিয়াসম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামায়াতচেয়ারম্যান - শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফীমহাসচিব- অধ্যাপ...
23/08/2025

অভিনন্দন-শুকরিয়া
সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত
চেয়ারম্যান - শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী
মহাসচিব- অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ মাদানী
সাংগঠনিক সচিব- মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।
আজ থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্যবদ্ধ হলো।

সিলেটে একজন  সুন্নী আলেম কে  হত্যা করেছে ঘাতক ছাত্র শিবির!সিলেট নগরীর ডাঃ তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জুব...
14/08/2025

সিলেটে একজন সুন্নী আলেম কে হত্যা করেছে ঘাতক ছাত্র শিবির!

সিলেট নগরীর ডাঃ তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জুবায়ের সাহেবকে মাদ্রাসায় যাওয়ার পথে ছুরিকাঘাত করে খুন করে।প্রকৃত খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি ..যদিও আমাদের দেশে ক্ষমতার পালাবদলে জামায়াত ও শিবির সন্ত্রাসী কর্মকাণ্ড চলাচ্ছে রাস্ট্রীয় মদদে.....

Address

Dubai
4443

Alerts

Be the first to know and let us send you an email when সিরাতুল মুস্তাকিম মানবকল্যাণ সংস্থা, আল-আবির, ইউএঈ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share