07/04/2026
আজ ৭ই এপ্রিল, ভাষা শহীদ আবদুস সালাম এর মৃত্যুবার্ষিকী। ভাষা শহীদ আবদুস সালাম হল ডিবেট ক্লাব গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে একজন ভাষা শহীদকে, যার রক্তে লেখা বাংলা ভাষার স্বাধীনতা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সেই উত্তাল দিনে, সবার মতো মাতৃভাষাকে রক্ষা করতে তিনিও রাস্তায় নেমেছিলেন, মাতৃভাষার অধিকারের জন্য। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবনের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান।
১৯৫২ সালের এই দিনে তিনি চিরবিদায় নেন, কিন্তু রেখে যান এক অমলিন বার্তা—নিজের ভাষার জন্য ভালোবাসা, সাহস আর আত্মত্যাগের গল্প।